Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের দাম বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ অক্টোবর ২০২১
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
Share on FacebookShare on Twitter

ব্রডব্যান্ড ইন্টারনেট ‘এক দেশ এক রেট’ প্যাকেজ চালুর নির্দেশনার এক মাস পর দাম বাড়াতে চায় দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি।

সংশ্লিষ্টরা জানায়, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) গত ৫ অক্টোবর নির্দেশনা দেয়- ১ দিন সেবা বিঘ্নিত হলে ৫০ শতাংশ, ২ দিনে ৫০ শতাংশ এবং ৩ দিন বিঘ্নিত হলে গ্রাহক কোন মূল্যই দিবে না। তবে ইন্টারনেট ব্যবসায়ীরা এ নির্দেশনা মেনে নিতে নারাজ। এ কারণে বিটিআরসির কাছে ‘এক দেশ এক রেট’ প্যাকেজের দাম পুণঃনির্ধারণ ও বেশকিছু বিষয়ে নতুন একটি প্রস্তাবনা দাখিল করেছে ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি।

আইএসপিএবি সংগঠনের পক্ষ থেকে বিটিআরসি চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এক দেশ এক রেট’ বাস্তবায়নে জটিলতা এবং অপারগতা শিরোনামে ১নং প্যারায় ১৪ আগষ্ট বিটিআরসি কর্তৃক প্রকাশিত এক নোটিশের বরাত দিয়ে বলা হয় ওই চিঠিতে প্রথমে আইএসপিদের জন্য যে ট্যারিফ প্রবর্তন করে সেখানে যথাক্রমে ৭দিন সেবা বিঘ্নিত হলে ৫০ শতাংশ ১৪ দিনে ২৫ শতাংশ এবং ২০ দিন বিঘ্নিত হলে গ্রাহক কোন মূল্যই প্রদান করবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, এই গ্রেড অফ সার্ভিস বিবেচনা করে আইএসপিদের পক্ষে ৫ এমবি ৫০০ টাকা, ১০ এমবি ৮০০ টাকা এবং ২০ এমবি ১২শ’ টাকায় প্রদান করা সম্ভব ছিল। কিন্তু ৫ অক্টোবর বিটিআরসি কর্তৃক প্রকাশিত এক নোটিশে বর্ণিত শর্তানুযায়ী গ্রেড অফ সার্ভিস প্রদানের ক্ষেত্রে ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট সেবা প্রদান করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো ২ এমবি ৫০০ টাকা, ৫ এমবি ৮০০ টাকা এবং ১০ এমবি ১২শ’ টাকা পুণঃনির্ধারণ করে দেওয়া হয়।

দাম বাড়ানোর প্রসঙ্গে আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, ‘এক দেশ এক রেট’ প্যাকেজ চালুর সময় টাকার শর্ত না দেওয়ায় আমরা রাজি হয়েছিলাম। কিন্তু যখনই প্যাকেজে টাকার শর্ত জুড়ে দেওয়া হলো, তখন দেখলাম এই নির্দেশনা মানা অনেক ক্ষেত্রে অসম্ভব। কারণ এনটিটিএনগুলোর ভু-গর্ভস্থ ক্যাবল কাটা পড়লে ২ থেকে ৩ দিন লাগে। এখানে আইএসপিদের কিছুই করার থাকে না। গ্রাহকরা ইন্টারনেট পায় না।

তিনি বলেন, সিমিউ-৪, সিমিউ-৫ সাবমেরিন ক্যাবল এবং ভারত থেকে স্থল পথে আসা আইটিসির ব্যান্ডউইথের ওপর নির্ভরশীল। এরমধ্যে বছরে প্রায় ৪ বারের মতো সিমিউ-৪ মেইনটেনেন্স করতে হয়। এতে দুটি গেটওয়েতে চাপ পড়লে ২-৩ দিন ইন্টারনেট সংযোগে ব্যাঘাত ঘটে। এর পেছনে আইএসপিএবি কোনো হাত নেই। এসব কারণে পুরোমাসের টাকা গ্রাহকের কাছে জরিমানা দিতে হয়, তাহলে আমরা ব্যবসা করতে পারবো না। এই বিষয়গুলো পুনরায় বিবেচনা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।

আইএসপিএবি সংগঠনের পক্ষ থেকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

Helio 45: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর ছোঁয়া
নির্বাচিত

Helio 45: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ এর ছোঁয়া

অ্যান্ড্রয়েড ১২ আপডেট নিচ্ছে নকিয়া ২.৪ স্মার্টফোন
নির্বাচিত

নকিয়ার ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

এই ৩৫ মডেলের স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সম্ভাবনার বিশ্ব
ই-কমার্স

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সম্ভাবনার বিশ্ব

ভিভো ওয়াই১৬: চলবে গেম-মুভি, থামবে না ব্যাটারি
নির্বাচিত

ভিভো ওয়াই১৬: চলবে গেম-মুভি, থামবে না ব্যাটারি

টিপস

সাইবার ক্রাইমে থেকে প্রতিষ্ঠানকে নিরাপদ রাখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে
ফিচার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালে স্মার্টফোন ফটোগ্রাফি এক নতুন যুগে প্রবেশ...

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix