Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা
Share on FacebookShare on Twitter

বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে হাজারের বেশি কারখানায় বৈশ্বিকভাবে স্বীকৃত বিভিন্ন মেট্রিকের পাশাপাশি ‘ফ্যাক্টরি সোশ্যাল স্কোর’ যৌথভাবে প্রকাশ ও প্রচার করবে রবি আজিয়াটা লিমিটেড (রবি) এবং প্রিমাডলার অপারেশনস লিমিটেড (প্রিমা)। এ উপলক্ষে সাম্প্রতি একটি চুক্তি সই করে কোম্পানি দুইটি।

সমঝোতা চুক্তি অনুযায়ী, বাংলাদেশে প্রিমা’র পার্টনার হলো রবি। এর ফলে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর নিয়ে কাজ করা কর্মীদের সংযোগ ও ডিভাইস প্রদান এবং জরিপ পরিচালনার জন্য ডিভাইস ও ইন্টারনেট সংযোগ প্রদান করবে অপারটেরটি।

সম্প্রতি প্রিমা’র প্রধান কার্যালয়ে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং বাংলাদেশে প্রিমা’র কান্ট্রি ম্যানেজার মুনাওয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। লন্ডন থেকে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রিমা’র গ্রুপ সিইও টিম নিকোল এবং গ্রুপ সিওও গাই উইলান্স ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র এন্টারপ্রাইজ বিজনেসর ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, এন্টারপ্রাইজ বিজনেসর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনোরুল ইসলাম, ম্যানেজার মোহাম্মদ সানজিদ পারভেজ এবং প্রিমা’র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ সোবহান চৌধুরী ।

দেশীয় বাজারে আইন, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্র্যান্ডের বিভিন্ন দায়িত্ব পরিচালনায় ফ্যাক্টরি সোশ্যাল স্কোরের প্রয়োজনীয়তা ক্রমেই বড় ক্রেতা এবং তাদের বিনিয়োগকারীদের মাঝে, বিশেষ করে সাপ্লাই চেইনে শ্রমিকদের সাথে কি ধরনের ব্যবহার করা হয় তা নির্ধারণে। এটি ইএসজি (“পরিবেশ, সামাজিক এবং পরিচালনা ব্যবস্থা” বিষয়ক) বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্বব্যাপী নেওয়া উদ্যোগগুলোর একটি অন্যতম পদক্ষেপ। এই প্রেক্ষাপটে, ফ্যাক্টরি সোশ্যাল স্কোর সরাসরি একটি ফ্যাক্টরির শ্রমিকদের দ্বারা প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে ফ্যাক্টরিটির সামাজিক এবং পরিচালনা ব্যবস্থার একটি চিত্র তুলে ধরে ।

কারখানার ম্যানেজমেন্টের সহায়তায় কারখানার শ্রমিকদের মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টলের মাধ্যমে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় অথবা সরাসরি কিয়স্কের মাধ্যমে কারখানা থেকে তথ্য সংগ্রহ করা হয় । এটি একটি ক্রমাগত মনিটরিং সিস্টেম যা বেতন, পরিবেশ, নিরাপত্তা এবং চিকিৎসার মত সাতটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ের উপর শ্রমিকদের মতামত জরিপ করা হয়। শ্রমিকদের মতামতগুলোতে গোপনীয়তা রক্ষা করা হয়। তাদের প্রতিক্রিয়াগুলি ফ্যাক্টরি সোশ্যাল স্কোর তৈরি করতে অন্যান্য তথ্যের সাথে রিয়েল-টাইমে ব্যবহার করা হয়। যা পরবর্তীতে কারখানার স্বয়ংক্রিয় ডাটা হিসেবে কাজ করে।

লন্ডন থেকে প্রিমা’র গ্রুপ সিইও টিম নিকোল বলেন, “বাংলাদেশের মাটিতে ফ্যাক্টরি সোশ্যাল স্কোরের সাফল্যের পথে রবি বিশেষ ভূমিকা পালন করবে। বাংলাদেশ এমন একটি বাজার যেখানে অনেক শ্রমিক দৈনিক ভিত্তিতে কাজ করে এবং অনেকের কাছে স্মার্ট ফোনও নেই । রবি’র নেটওয়ার্কের সহায়তায় সরাসরি সকল শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় স্থানীয় অবকাঠামো দিয়ে সহয়তা করতে রাজি হয়েছে রবি; এতে সকল কারখানার শ্রমিকরা তাদের কথা তুলে ধরতে পারে।”

অনুষ্ঠানে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল বলেন, “আমরা খুবই আনন্দিত যে উদ্ভাবনী মেট্রিক্সের মাধ্যমে একটি কারখানার সামাজিক ও সুশাসনের প্রকৃত চিত্র তুলে ধরতে ‘ফ্যাক্টরি সোশ্যাল স্কোর’ ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম । আমাদের সুনিয়ন্ত্রিত পেশাদার কারখানা এবং তাদের দক্ষ কর্মশক্তি তুলে ধরার জন্য প্রিমা’র এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত । এটি আমাদের আন্তর্জাতিক গ্রাহকদের কাছে স্বচ্ছতা তৈরি করতে কাজ করবে যার মাধ্যমে পরিবেশগত, সামাজিক এবং শাসন সংক্রান্ত বিষয়ে বিশ্বব্যাপী বিভিন্ন এজেন্ডায় বাংলাদেশকে এগিয়ে রাখতে সহায়ক হবে।

আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত ডাটা সংগ্রহের ক্ষেত্রে সারা বিশ্বে প্রিমা অন্যতম। প্রিমা ট্রেড ফাইন্যান্স অবকাঠামোতে সামাজিক স্কোর অ্যাপ তৈরি করেছে। অ্যাপটি বাংলাদেশে্র সর্বত্র চালু করা হয়েছে এবং ইতোমধ্যে অনেক বড় বড় ফ্যাক্টরি গ্রুপ তাদের আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রাথমিকভাবে এই সুবিধা গ্রহণ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাকবুক প্রো ফেরত নিচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রো ফেরত নিচ্ছে অ্যাপল

‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ – নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ
নির্বাচিত

‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ – নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের
নির্বাচিত

স্মার্টওয়াচে পাবেন চ্যাটজিপিটির সুবিধা

গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা
নির্বাচিত

গুগলের নথি চোর লেভানডস্কি পেলেন ট্রাম্পের ক্ষমা

দেশের প্রথম ডিজিটাল গ্রাম তুলাতুলী
নির্বাচিত

দেশের প্রথম ডিজিটাল গ্রাম তুলাতুলী

গুগল ম্যাপসে পদ্মা সেতু
নির্বাচিত

গুগল ম্যাপসে পদ্মা সেতু

Load More

ট্রেন্ডিং টপিক

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন
প্রযুক্তি সংবাদ

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার
বিবিধ

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা
সোশ্যাল মিডিয়া

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি
অটোমোবাইল

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ নভেম্বর ২০২১

বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix