Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
Share on FacebookShare on Twitter

২০২১ সালে আর্থিক খাতে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি করে অনলাইনভিত্তিক কেনাকাটার মাধ্যম ই-কমার্স। ডেসিটিনির মতো প্রতারণার জাল ফেলে গ্রাহকের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ উঠে ই-ভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জসহ ডজনখানেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যদিও গ্রাহকদের আন্দোলন ও মামলার মুখে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন প্রতারক।

প্রায় অর্ধেক দামে মিলবে লাখ টাকার মোটরবাইক, এসি, ফ্রিজ টেলিভিশন, হাজার টাকার নিত্যপণ্যের কেনাকাটাও করা যাবে নামমাত্র মূল্যে। তবে এসব অফারের সুবিধা মিলবে পণ্যের আগাম দাম পরিশোধে।

এমএলএম প্রতিষ্ঠান ডেসটিনির বিজনেস মডেলে ২০২১ এর শুরু দিকে অনলাইনে ব্যাপক প্রচারের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়ে ই-ভ্যালি এমন ব্যবসার সূচনা করে।

এদিকে, ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে টেলিভিশনসহ নানান মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের নজর কাড়ে আরেক প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। পিছিয়ে ছিল না ধামাকা, কিউ-কম, আলেশা মার্টের মতো ডজনের বেশি প্রতিষ্ঠান।

জনপ্রিয় ব্যক্তিদের ব্যবহার করে বিজ্ঞাপন এবং শুরুর দিকে গ্রাহকের অর্ডার করা বাইকসহ কিছু পণ্য বুঝিয়ে দিয়ে আস্থা অর্জন করে এসব প্রতিষ্ঠান। আর এমন লোভের ফাঁদে পড়ে পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ গ্রাহক। কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেন অনেকে।

বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ পেতে শুরু করে ই-ভ্যালি, ধামাক, ই-অরেঞ্জের প্রতারণার খরব। নড়েচড়ে বসে প্রশাসন। গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিস বন্ধ করে দেয় এসব প্রতিষ্ঠান। কয়েক হাজার কোটি টাকা আটকে থাকে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানেও।

টাকা পরিশোধের পর পণ্য না পেয়ে গেল সেপ্টেম্বরে আন্দোলনে নামে ভুক্তভোগীরা। ঘেরাও করা হয় মাশরাফীর গুলশানের বাড়ি। দেশের বিভিন্ন জায়গা থেকে মামলা করা হয় প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিদের বিরুদ্ধে।

একপর্যায়ে ধরা পড়েন ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম ধামাকার মালিকরা। কারাগারে দিন কাটছে এসব প্রতারকের। আর প্রতারিত-ক্ষতিগ্রস্ত গ্রাহকরা রয়েছেন টাকা ফেরত না পাওয়ায় আশঙ্কায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ
অনলাইন ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে ই-কমার্স প্রতিষ্ঠানকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) নেওয়া বাধ্যতামূলক করছে সরকার। আগামী বছর ইউবিআইডি ছাড়া ই-কমার্স ব্যবসা করার আর কোনো সুযোগ থাকছে না। এটি চালু হওয়ার পর রেজিস্ট্রেশনবিহীন কোনো কোম্পানি দেশে অনলাইনে কোনো ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। বিটিআরসির সহায়তায় রেজিস্ট্রেশনবিহীন কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ করে দেবে সরকার।

ই-কমার্স খাত নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরটির কার্যক্রম জেলা থেকে বাড়িয়ে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। ই-কমার্স নজরদারিতে নতুন অ্যাপও আনছে।

এছাড়া ই-কমার্সে আটকে থাকা টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ডিসেম্বর মাসের মাঝামাঝিতে পেমেন্ট গেটওয়েগুলোয় আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহকদের হিসাবে ফেরত দিতে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই, সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে ভোক্তাদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়া হবে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট গেটওয়েগুলোকে অর্থ ছাড়ের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়।

ই-কমার্স খাতের কারিগরি কমিটির সমন্বয়ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলছেন, গত ৩০ জুনের পরে ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে যে টাকাগুলো আটকে ছিল, সেগুলো ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়েছিলাম। আইন মন্ত্রণালয়ের ভেটিংও নিয়েছি। বাংলাদেশ ব্যাংকও তাদের পেমেন্ট গেটওয়েকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

ই-কমার্স: চমকে শুরু হতাশায় শেষ

করোনা মহামারির শুরুতে ঘরবন্দি গ্রাহকের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন পণ্য পৌঁছে প্রশংসা আর মুনাফায় ভাসতে থাকে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। সে সময় ৩শ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির দাবি করেছিলেন খাত সংশ্লিষ্টরা। ২০২১ সালের শুরুতে রীতিমতো জোয়ার চলছিল ই-কমার্সে। তবে বছরের মাঝামাঝিতেই সামনে আসতে থাকে সমস্যা। আশার জোয়ারে আসে ভাটা।

বছরের শেষে এসে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে আশা জাগানিয়া খাতটি। সবচেয়ে চমক জাগানো ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি এবং একই মডেলের প্রতিষ্ঠানের মালিক, সিইওরা এখন প্রতারণার মামলায় জেলে। আর বিপুল পরিমাণ অর্থ হারানো গ্রাহক-বিনিয়োগকারীরা অর্থ উদ্ধারে ঘুরছেন দ্বারে দ্বারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে লেনোভোর নতুন ফোন
নির্বাচিত

বাজারে আসছে লেনোভোর নতুন ফোন

৩ আগস্ট আসছে গুগল পিক্সেল ৪এ
নির্বাচিত

৩ আগস্ট আসছে গুগল পিক্সেল ৪এ

অনলাইনে স্মার্টফোন কেনার সময় যে ভুল করবেন না
ছাড় ও অফার

অনলাইনে স্মার্টফোন কেনার সময় যে ভুল করবেন না

ভারতে তৈরি iPhone-এ বড় ধরনের ত্রুটি! কী বলছেন বিশেষজ্ঞরা?
নির্বাচিত

ভারতে তৈরি iPhone-এ বড় ধরনের ত্রুটি! কী বলছেন বিশেষজ্ঞরা?

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম
ই-কমার্স

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম

গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে
কিভাবে করবেন

গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?
কিভাবে করবেন

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয় বাজেট-ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি এ’ (Galaxy...

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ ডিসেম্বর ২০২১

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ

Techzoom.TV |
TechzoomTV