Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘১০ প্রো’-তেও হাসলব্লাডের ক্যামেরা রাখছে ওয়ানপ্লাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২
‘১০ প্রো’-তেও হাসলব্লাডের ক্যামেরা রাখছে ওয়ানপ্লাস
Share on FacebookShare on Twitter

প্রতিক্ষিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের টিজার দেখিয়েছে ওয়ানপ্লাস। নতুন ‘১০ প্রো’ নিয়েও সুইডিশ ক্যামেরা নির্মাতা হাসলব্লাডের সঙ্গে সখ্যতা ধরে রেখেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বেশ কয়েক মাস ধরে প্রযুক্তি পণ্যের বাজারে ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ নিয়ে চলেছে নানা জল্পনা কল্পনা। তথ্য ফাঁসকারীরা ঘি ঢালছিলেন সেই গুজবের আগুনে।

নতুন ওয়ানপ্লাস ‘১০ প্রো’ জানুয়ারি মাসে উন্মুক্ত হওয়ার কথা চীনের বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যম ওয়েইবোতে ওয়ানপ্লাস প্রধান নির্বাহী পিট লাও পোস্ট করেছিলেন আগেই।

টিজার আকারে ছাড়া নতুন ছবিতে স্মার্টফোনটির পেছনের অংশে ক্যামেরা আছে তিনটি। ‘১০ প্রো’-তেও সুইডিশ ক্যামেরা নির্মাতা হাসলব্লাডের সঙ্গে অংশীদারিত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ওয়ানপ্লাস এবং হাসলব্লাডের অংশীদারিত্বের শুরু ওয়ানপ্লাস ৯ স্মার্টফোন দিয়ে। ছবির ‘কালার টিউনিং’ নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠান দুটি, আর সার্বিক ফলাফল ইতিবাচক বলেই জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

বিভিন্ন সময়ে ওয়ানপ্লাসের নতুন ‘ফ্ল্যাগশিপ’ ফোন নিয়ে তৎপর হয়েছেন তথ্য ফাঁসকারীরা। স্মার্টফোনটির বাহ্যিক নকশার যে বিবরণ তারা দিয়েছিলেন তার সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে টিজারে দেখানো ছবির।

‘১০ প্রো’র কোনো খুঁটিনাটি তথ্য প্রকাশ করেনি ওয়ানপ্লাস। তবে, বিভিন্ন সূত্র বলছে, এর মূল ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। আরো থাকবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আরো শোনা যাচ্ছে, ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ১’ চিপসেট থাকবে স্মার্টফোনটিতে। ৮ জিবি বা ১২ জিবি র‌্যাম, ১২৮ জিবি বা ২৫৬ জিবির স্টোরেজ এবং পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি থাকবে ‘১০ প্রো’-তে।

ওয়ানপ্লাসের প্রকাশিত ছবি বলছে, ট্রেডমার্ক করানো ‘থ্রি-স্টেজ রিংগার সুইচ’-এর উপস্থিতি থাকবে স্মার্টফোনটিতে। ভাইব্রেশন থেকে সাইলেন্ট মোডে নেওয়ার মতো কাজ সহজ করে ওই সুইচটি।

চীনের বাজারে ওয়ানপ্লাস ‘১০ প্রো’র অভিষেক হবে ১১ জানুয়ারি। বিশ্ববাজারে কবে নাগাদ স্মার্টফোনটি আসবে সে প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। তবে, তথ্য ফাঁসকারী সূত্রগুলোর বরাত দিয়ে ভার্জ বলছে, এপ্রিল মাসেই বিশ্ববাজারে আসার জোর সম্ভাবনা রয়েছে স্মার্টফোনটির।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকল আইফোন চেনার উপায়
প্রযুক্তি বাজার

নকল আইফোন চেনার উপায়

‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-২০২১’ প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-২০২১’ প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটন

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়
প্রযুক্তি পরামর্শ

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়

ফাইভ জি ফোন আনল ভিভো
নির্বাচিত

ফাইভ জি ফোন আনল ভিভো

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

ওয়ানপ্লাস: ১৪ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস: ১৪ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা
প্রযুক্তি বাজার

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট...

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২২

‘১০ প্রো’-তেও হাসলব্লাডের ক্যামেরা রাখছে ওয়ানপ্লাস

Techzoom.TV |
TechzoomTV