Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বছরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেসব প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 January 2022
নতুন বছরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেসব প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

বিজ্ঞানের উত্কর্ষে প্রতি বছরই নতুন কিছু প্রযুক্তি যুক্ত হয় সাধারণ জীবনযাত্রার সঙ্গে। কিছু প্রযুক্তি ট্রেন্ড তৈরি করে। কখনো আবার পুরনো ট্রেন্ডেরই পুনরাবৃত্তি ঘটে নতুন বছরে। সাম্প্রতিক সময়ে কভিড-১৯ মহামারীর কারণে প্রযুক্তিতেও ভিন্নতা ও নতুনত্ব এসেছে। ২০২২ সালে যেসব প্রযুক্তি সাধারণের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে পড়তে পারে, তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

মেটাভার্স: এক দশকেরও বেশি সময় ধরে বাস্তব জগতে ভার্চুয়াল জগতের ভূমিকা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। সহজ ভাষায়, নিকটজনের সঙ্গে যোগাযোগ করতে ভার্চুয়াল জগতের শরণাপন্ন হবে মানুষ। পাশাপাশি মানুষের ডিজিটাল অবতারের জন্য পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে আর্থিক লেনদেন হবে, এমনটাই আশা প্রযুক্তিবিদদের। এ ধারণাটিকেই মেটার প্রধান মার্ক জাকারবার্গ ‘মেটাভার্স’ বলে অভিহিত করেছেন।

গত বছর প্রতিষ্ঠানটির এক কোটি ইউনিট ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বিক্রি হয়। এ মাইলফলক অর্জন করায় সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রতিষ্ঠানের নাম বদল করে ‘মেটা’ করা হয়। মেটাভার্স বলতে শুধু মেটাধীন মাধ্যমগুলোকে বোঝায় না; বরং ভার্চুয়াল রিয়েলিটির এক অপার্থিব জগেকই নির্দেশ করে। এর মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সির প্রচলন, অ্যাপলের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরির পরিকল্পনাও। এছাড়া বেশ কয়েক বছর ধরেই গুগল নিজস্ব ভার্চুয়াল রিয়েলিটির হেডসেট উদ্ভাবনের প্রক্রিয়া করছে। চোখে বিশেষ চশমা ও মাথায় হেডসেট পরে নিমেষেই এক অপার্থিব ভার্চুয়াল রিয়েলিটির জগতে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।

স্মার্টহোম ডিভাইস: গত কয়েক বছরে ইন্টানেট সংযুক্ত থার্মোস্ট্যাট, দরজার লক ও রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার বেশ উন্নত হয়েছে। অ্যামাজনের আলেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যাপলের সিরি এক্ষেত্রে অবদান রেখেছে। যদিও স্মার্ট হোম পণ্যগুলো অন্য ডিভাইসের প্রযুক্তিতে কাজ না করারও তথ্য মিলেছে। কিছু স্মার্ট দরজার লক শুধু অ্যাপলের ফোনেই কাজ করে। সুতরাং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন না। তবে চলতি বছর অ্যাপল, স্যামসাং, গুগল ও অ্যামাজন স্মার্ট হোমকে আরো উপযোগী করে তুলতে কাজ করছে। তথ্যানুযায়ী, ১০০টিরও বেশি স্মার্ট হোম পণ্য বাজারে আসবে।

স্বাস্থ্য সেবাদানকারী গ্যাজেট: সাম্প্রতিক সময়ে অ্যাপল ওয়াচ ও ফিটবিট বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রযুক্তিটি ব্যবহারকারীর চলাফেরা ও হূদকম্পনের হিসাব রাখে। টেক জায়ান্টগুলো আরো ক্ষুদ্র যন্ত্রে ব্যবহারকারীর স্বাস্থ্যের আরো বেশি তথ্য সংগ্রহের বিষয়ে গবেষণা করছে। সম্প্রতি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান অরা একটি নতুন মডেল উদ্ভাবন করেছে। অরা রিং নামে মডেলটি শরীরের তাপমাত্রা পরখ করে ঋতুস্রাবের পূর্বাভাস দেয়।

চলতি বছর দি ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) অনুষ্ঠানে অরার অনুরূপ একটি রিং প্রদর্শন করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা ও হূদকম্পন বিচার করে সম্ভাব্য কোনো অসুখের কথা জানান দেবে রিংটি। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, ভুল তথ্য দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে হাইপোকন্ড্রিয়ার লক্ষণ দেখা দিতে পারে।

বৈদ্যুতিক গাড়ি: কার্বন নিঃসরণ কমাতে বিশ্বে চলছে বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবনের প্রতিযোগিতা। গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের অর্ধেক গাড়ি বিদ্যুচ্চালিত হবে। চলতি বছর সিইএস অনুষ্ঠানেও অটোমোবাইল প্রস্তুতকারকদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বৈদ্যুতিক গাড়ি। গত মঙ্গলবার ফোর্ড মোটর জানায়, এফ-১৫০ বৈদ্যুতিক পিকআপ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এদিকে সম্প্রতি জেনারেল মোটরস জানিয়েছে, শিগগিরই শেভরোলেট সিলভেরাডোর ব্যাটারিচালিত পিকআপ ট্রাক উদ্ভাবনের পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টার্টআপ সেক্টরে দেশীয় কর্পোরেটদের এগিয়ে আসার আহ্বান
নির্বাচিত

স্টার্টআপ সেক্টরে দেশীয় কর্পোরেটদের এগিয়ে আসার আহ্বান

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
নির্বাচিত

‘ওয়ালটন শেয়ার বিডিং এ যৌক্তিক মূল্যই দেয়া হয়েছে’

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
নির্বাচিত

যুক্তরাষ্ট্র ও জাপানে সম্প্রসারণের দিকে যাচ্ছে টিএসএমসি

একনজরে রেডমি কে৪০ প্রো +
নির্বাচিত

একনজরে রেডমি কে৪০ প্রো +

গ্রাহক আস্থায় অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং
নির্বাচিত

গ্রাহক আস্থায় অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি
নির্বাচিত

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 January 2022

নতুন বছরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেসব প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix