Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্র ও জাপানে সম্প্রসারণের দিকে যাচ্ছে টিএসএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 July 2021
যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চিপের চাহিদা মাথায় রেখে যুক্তরাষ্ট্র ও জাপানে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি)। স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে গাড়ি শিল্পে চিপের সরবরাহ সংকট গত কয়েক মাস ধরেই বেশ ভুগিয়েছে। এজন্য বিশ্বব্যাপী বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট এবং যুক্তরাষ্ট্র ও চীনের মতো বড় অর্থনীতিগুলো চিপে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড বিক্রি ও মুনাফা করেছে টিএসএমসি। ব্যবসা কার্যক্রম আরো সম্প্রসারণের লক্ষ্যে চীনের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরিজোনা কারখানায় ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ এ চিপ নির্মাতা জায়ান্টটি।

চিপ নির্মাণ শিল্পকে শুধু তাইওয়ানে পুঞ্জীভূত না রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা টিএসএমসির। এক্ষেত্রে ঘরের পাশে চীনের মতো সম্প্রসারণশীল একটি পরাশক্তির উপস্থিতি তাদের উৎপাদন পরিকল্পনা ঢেলে সাজাতে বাধ্য করছে।

যুক্তরাষ্ট্র ও জাপানের কোন কোন অংশে কারখানা স্থাপন হবে—এ বিষয়টি নিশ্চিত করেননি টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিয়ু। গত মে মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, আরিজোনাতেই কার্যক্রম সম্প্রসারণে যেতে পারে টিএসএমসি।

গ্রাহকদের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে চীনের নানজিংয়ে নিজেদের সক্ষমতা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান লিয়ু। সেখানে ২৮ ন্যানোমিটার সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে আসতে যাচ্ছে তারা। আগামী বছরের দিকে সেখানে উৎপাদন শুরু হবে এবং ২০২৩ সালের মাঝামাঝি নাগাদ মাসপ্রতি ৪০ হাজার ওয়েফার উৎপাদন সক্ষমতা অর্জনের পরিকল্পনা চলছে।

গত এপ্রিল-জুনে এশিয়ার অন্যতম বৃহৎ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানিটির আয় ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ কোটি ডলার। আগামী সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির আয় হতে পারে ১ হাজার ৪৬০ কোটি ডলার থেকে ১ হাজার ৪৯০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে যেখানে আয় হয়েছিল ১ হাজার ২১০ কোটি ডলার।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে টিএসএমসির মুনাফা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪০ কোটি তাইওয়ানিজ ডলার বা ৪৮১ ডলার। চলতি বছর টিএসএমসির শেয়ারদর বেড়েছে ১৬ শতাংশ। এতে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০০ কোটি ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এই ফিচার ফোনে চলবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইউটিউব
নির্বাচিত

এই ফিচার ফোনে চলবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইউটিউব

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি
নির্বাচিত

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ

আমেরিকায় স্মার্টফোন রপ্তানি করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আমেরিকায় স্মার্টফোন রপ্তানি করছে ওয়ালটন

ফেসবুকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জুনাইদ আহমেদ পলক
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জুনাইদ আহমেদ পলক

৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আসছে জেডটিই ব্লেড ভি ৩০ ভিটা
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আসছে জেডটিই ব্লেড ভি ৩০ ভিটা

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2021

যুক্তরাষ্ট্র ও জাপানে সম্প্রসারণের দিকে যাচ্ছে টিএসএমসি

Techzoom.TV |
TechzoomTV