Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
শক্তিশালী ব্যাটারির ট্রিপল ক্যামেরার বড় ডিসপ্লের ওয়ালটন ফোন বাজারে
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের মোবাইল বিভাগ বাজারে ছেড়েছে এআই ট্রিপল (তিন) ক্যামেরার নতুন স্মার্টফোন। যার প্রধান সেন্সরটির ৪৮ মেগাপিক্সেলের। শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটির মডেল ‘প্রিমো এনএক্সসিক্স’। আকর্ষণীয় ডিজাইনের বড় পর্দার ফোনটিতে গেমিং প্রসেসর, পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এস এম রেজওয়ান আলম জানান, ‘প্রিমো এনএক্সসিক্স’ স্মার্টফোনটির মূল্য ১৫,৯৯৯ টাকা। মিড রেঞ্জের গ্রাহকদের চাহিদা বিবেচনায় ফোনটির কনফিগারেশন সাজানো হয়েছে। ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে কেনা যাচ্ছে। দেশের সব ওয়ালটন প্লাজায় রয়েছে কিস্তিতে কেনার সুবিধা।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ফ্লুইড অ্যাশ এবং রিপল ব্লু রঙের ‘প্রিমো এনএক্সসিক্স’ ফোনটি খুবই দৃষ্টিনন্দন। এর পেছনের ক্যামেরার ডিজাইন ব্যবহারকারীকে প্রিমিয়াম ফিল দেবে। ফোনটিতে রয়েছে ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল-পাঞ্চ ডিসপ্লে। ইনসেল প্রযুক্তির ২.৫ডি গ্লাস সমৃদ্ধ পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৫ অক্টাকোর গেমিং প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫২-এমসিটু। এরসঙ্গে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় দুর্দান্ত গতির সঙ্গে মিলবে অসাধারণ গেমিং অভিজ্ঞতা। ফোনটিতে ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।

স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ৪৮ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ১/২ ইঞ্চির ৬পি লেন্স থাকায় ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুলএইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে পিডিএএফসহ অটোফোকাস, এআই ফেস ডিটেকশন, নরমাল মোড, প্রোফেশনাল মোড, ৬পি লেন্স, পোরট্রেইট, ডিজিটাল জুম, বিএসআই, এইচডিআর, সেলফ টাইমার, টাচ ফোকাস, টাচ ক্যাপচার, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, ভলিউম ক্যাপচার, মিরর রিফ্লেকশন, স্লো মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, ফিল্টার, নাইট, বিউটি মোড, ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জিংসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, মাল্টি টাচ ফিংগারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, স্ক্রিন রেকর্ডার, ইন্টেলিজেন্ট এসিস্ট্যান্ট, স্মার্ট টাচ, ডার্ক মোড, প্রেয়ার টাইমস, ওয়্যারলেস ডিসপ্লে, ভিওএলটিই বা ভোল্টি সাপোর্টসহ থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, গ্রাফিটি (থ্রিডি), এক্সিলারোমিটার, ওরিয়েন্টেশন, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি, ই-কম্পাস, জাইরোস্কোপ, গেম রোটেশন ভেকটর, নয়েজ ক্যান্সেলেশন ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কমদামে নচ ডিসপ্লের ফোন আনলো ওয়ালটন
প্রযুক্তি বাজার

কমদামে নচ ডিসপ্লের ফোন আনলো ওয়ালটন

‘মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’
নির্বাচিত

‘মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি: ফয়েজ আহমদ তৈয়্যব
টেলিকম

পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি: ফয়েজ আহমদ তৈয়্যব

শুরু হলো চতুর্থ বিপিও সামিট
প্রযুক্তি সংবাদ

শুরু হলো চতুর্থ বিপিও সামিট

সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে: পলক
প্রযুক্তি সংবাদ

ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত...

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix