Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 February 2021
ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা
Share on FacebookShare on Twitter

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ‌্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক, ওয়ালকার্টের ব‌্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল বিজনেস ট্রান্সফরমেশন পার্সোনালিটি সাবিহা জারিন অরণা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিহা জারিন অরণা বলেন, ‘যদিও ওয়ালটনের একটি ই-কমার্স সাইট আছে, তবু মানুষের কাছে আরও সহজে সেবা দেওয়াই ছিল আমার মূল লক্ষ্য। লক্ষ্য আছে ভবিষ্যতে আরও ভালো কিছু করার। ব্যতিক্রম কিছু সামনে নিয়ে আসার। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘চ্যানেল আইকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ। এতে ভবিষ্যতে আরও নতুন কিছু করার স্পৃহা তৈরি হবে সবার মনে।’

অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন—হেলথকেয়ার প্রফেশনাল ড. সাগুফা আনোয়ার, গোল্ড সিলভারের চেয়ারম্যান ও এমডি ফারুক আহমেদ এবং বিজনেস ইনোভেটর সৈয়দ জালাল আহমদ রুম্মান।

করোনা প্রতিরোধে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন সাইফুল আলম মাসুদ, করোনা প্রতিরোধে তরুণ রাজনৈতিক নেতৃত্ব আরশেদুল আলম বাচ্চু, উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগের জন্য আলী আকবর হোসেন চৌধুরী, আরিসন হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান, উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইসমে আরা হানিফ, কবিতা’স মেকআপ অ‌্যান্ড স্কিন কেয়ারের সালমা সারোয়ার কবিতা, সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এটিএম শোয়েব, সমাজসেবক হাজী মো. আতিকুর রহমান, শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর মারজিয়া মিমি ও নুসান তাসিম, স্পেশাল চাইল্ড কেয়ার পার্সোনালিটি সায়রা নাজনীন আহসান।

বেস্ট অর্গানাইজার ফর ডিফারেন্টলি এবল্ড পার্সন হিসেবে সম্মাননা পেয়েছেন ইম্পেরিয়াল কনসালট্যান্স অ‌্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা।

যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে সেগুলো হলো-বিডি এনিমেল হেলথ, চালডাল ডটকম এবং কিউকম ডটকম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমির স্মার্ট টিভি ও দুটি স্মার্টফোন আসছে
নির্বাচিত

রেডমির স্মার্ট টিভি ও দুটি স্মার্টফোন আসছে

হুয়াওয়ে মেট ৩০ প্রো ৬.৭ ইঞ্চি, থাকছে পাঁচ ক্যামেরা!
নির্বাচিত

বর্তমান সময়ের সেরা ফোন মেট ৩০ প্রো

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২
নির্বাচিত

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

ফেসবুক-ইনস্টাগ্রামে অবৈধ ওষুধের বিজ্ঞাপন দেখানোয় জাকারবার্গকে চিঠি
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে অবৈধ ওষুধের বিজ্ঞাপন দেখানোয় জাকারবার্গকে চিঠি

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
প্রযুক্তি সংবাদ

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

অ্যাপল পণ্যের নানা কারিগরি সমস্যা সমাধান ও অভিজ্ঞতা...

ওয়ালটন

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 February 2021

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা

Techzoom.TV |
TechzoomTV