Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন পণ্যের মতো অনেক কিছুই বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
ওয়ালটন পণ্যের মতো অনেক কিছুই বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, একসময় দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটাতে বিদেশ থেকে প্রচুর ইলেকট্রনিক্স পণ্য আমদানি করা হতো। তবে ওয়ালটন এসব পণ্য এখন দেশেই উৎপাদন করছে। বর্তমানে স্থানীয় ফ্রিজের বাজারে প্রায় ৭০ শতাংশ চাহিদা ওয়ালটন একাই পূরণ করছে। পাশাপাশি ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ শুধু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক বা রপ্তানিকারক দেশ নয় বরং ওয়ালটনের তৈরি ইলেকট্রনিক্স পণ্যের মতো অনেক কিছুই বাংলাদেশ এখন রপ্তানি করছে।

বুধবার (০৯ মার্চ) দুবাই ফেস্টিভ্যাল সিটির হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার’ শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিএসইসি অনুষ্ঠানটি আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। অনুষ্ঠানে আরব আমিরাতের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ অর্থনৈতিক অ ল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র করপোরেট সেলস বিভাগের প্রধান মো. সিরাজুল ইসলাম, ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তি ভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি। ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের অংশ হিসেবে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সুবিধা এখন প্রত্যেক গ্রামে পৌঁছে গেছে। সরকারি অফিসগুলোকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে আওতায় নিয়ে আসা হয়েছে। এখন ইন্টারনেটের মাধ্যমে প্রবাসী ও বিদেশী বিনিয়োগকারীরা অনায়াসেই কোম্পানি বা ব্যবসার নিবন্ধন করতে পারছেন। বাংলাদেশ এখন বিদেশী বিনিয়োগের উপযুক্ত স্থান।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

‘ভোট অব থ্যাঙ্কস’ পর্বে ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও আনিসুর রহমান মল্লিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আমরা দেখছি বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতি ও সার্বিক সহযোগিতায় বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পখাত অনন্য উচ্চতায় পৌঁছেছে। যার ফলে বাংলাদেশ এখন শুধু ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণই নয়, বরং বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে। ওয়ালটন এখন বিশ্বের ৫টি শীর্ষ ব্র্যান্ডের কাতারে আসার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) আরেকটি ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ
প্রযুক্তি সংবাদ

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার

বাংলালিংক নিয়ে এল ট্যুরিস্ট সিম কার্ড
টেলিকম

বাংলালিংক নিয়ে এল ট্যুরিস্ট সিম কার্ড

স্মার্টফোনে নতুন বিস্ময় নিয়ে আসছে অপো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে নতুন বিস্ময় নিয়ে আসছে অপো

সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেবে পরিচয় অ্যাপ: জয়
নির্বাচিত

সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেবে পরিচয় অ্যাপ: জয়

এক ফোনে পাঁচ ক্যামেরা, তাও ১০৮ মেগাপিক্সেল!
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ মার্চ ২০২২

ওয়ালটন পণ্যের মতো অনেক কিছুই বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV