Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ মার্চ ২০২২
যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই
Share on FacebookShare on Twitter

নতুন এক অভিযোগে আজ (১৪ মার্চ) চীনের বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশনকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের মুখোমুখি হতে হয়েছে। ২০১৭ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ইরানে পাচার করার অপরাধের আবেদনের পরিপ্রেক্ষিতে যে শর্তারোপ করা হয়, তা ভঙ্গের কারণেই তাদেরকে আদালতে তলব করা হয়েছে। 

টেক্সাস ফেডারেল আদালতে গত ০৪ মার্চ দায়ের করা তথ্য অনুসারে, সম্ভাব্য শর্ত লঙ্ঘন ভিসা জালিয়াতির একটি ‘কথিত’ ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত। 

গত বছর মার্চে প্রকাশ করা একটি অভিযোগপত্রে নিউ জার্সির সাবেক জেডটিই গবেষণা পরিচালক এবং জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একজন অধ্যাপককে জে–১ ভিসা দিয়ে চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রে আনার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, যা জর্জিয়া টেকের মতো প্রতিষ্ঠানে কাজ এবং অধ্যয়নের জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে আসার পর চীনা নাগরিকরা নিউ জার্সিতে জেডটিইর জন্য কাজ করতে যায় বলে অভিযোগ করা হয়েছে। তবে,  অধ্যাপক জি–কুং চ্যাং, দোষী নয় বলে স্বীকার করেছেন। জেডটিই এর গবেষণা পরিচালক জিয়ানজুন ইউ–এর অবস্থান অস্পষ্ট। মামলায় জেডটিইকে অভিযুক্ত করা হয়নি।  

জর্জিয়ার নর্দান ডিস্ট্রিক্টে মার্কিন অ্যাটর্নির একজন মুখপাত্র মামলাটি বিচারাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ওয়াশিংটনে মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে, জেডটিই এর একজন আইনজীবীও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি। 

যদি জেডটিই এর শর্তসমূহ লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া যায়, তবে এর প্রভাবগুলো সুস্পষ্ট নয়। কিন্তু অতীতে জেডটিই মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য ব্যাপক জরিমানা এবং অন্যান্য দণ্ড প্রাপ্ত হয়। 

২০১৭ সালে টেক্সাসে মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে জেডটিই ৮৯২ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়; কারণ আইন অনুযায়ী, ইরান এবং উত্তর কোরিয়াতে যুক্তরাষ্ট্রে তৈরি প্রযুক্তি বিক্রির ওপর তখন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

পাঁচ বছরের তদন্তে জেডটিই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে দেশটির যন্ত্রাংশ কিনে, সেগুলোকে জেডটিই সরঞ্জামে প্রবেশ করানো মাধ্যমে অবৈধভাবে ইরানে পাঠানোর ষড়যন্ত্র করে। তদন্তকারীরা উত্তর কোরিয়ায় পাঠানো টেলিযোগাযোগ সরঞ্জামের ২৮৩ টি চালানের সন্ধান পায়। 

সে সময়, জেডটিই তিন বছর সময়কালের শর্ত, একটি কমপ্লায়েন্স প্রোগ্রাম এবং একটি কর্পোরেট মনিটরের জন্য সম্মত হয়।

কিন্তু ২০১৮ সালে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, জেডটিই ভুল কাজের সাথে জড়িত নির্বাহীদের শৃঙ্খলাবদ্ধ করার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছে এবং জেডটিইকে মার্কিন সরবরাহকারীদের সাথে ব্যবসা করা থেকে বিরত রাখতে নিষিদ্ধ করা হয়। 

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জেডটিই ১ বিলিয়ন ডলার প্রদান, নেতৃত্ব পরিবর্তন এবং পরবর্তী ১০ বছর মনিটর করতে সম্মত হয়।

টেক্সাসের বিচারক ফৌজদারি মামলা এবং পর্যবেক্ষণ থেকে কোম্পানির সময়সীমা আরো দুই বছরের জন্য ২২ মার্চ, ২০২২ পর্যন্ত বৃদ্ধি করে।

Tags: জেডটিই

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্দান্ত ফিচারে আসছে অনর ম্যাজিক ৩ প্রো
নির্বাচিত

দুর্দান্ত ফিচারে আসছে অনর ম্যাজিক ৩ প্রো

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর

হুয়াওয়ে রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর
নির্বাচিত

হুয়াওয়ে রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

যেসব অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য ঝুঁকিপূর্ণ

ডিপফেক আসলে কীভাবে কাজ করে?
প্রযুক্তি সংবাদ

ডিপফেক আসলে কীভাবে কাজ করে?

৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা
নির্বাচিত

৪৪ বিলিয়ন ডলার বিজ্ঞাপনী রাজস্ব হারানোর আশঙ্কা

Load More

ট্রেন্ডিং টপিক

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix