Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুতিনর সাথে যুদ্ধ করতে চান ইলন মাস্ক: পুরস্কার ইউক্রেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
পুতিনর সাথে যুদ্ধ করতে চান ইলন মাস্ক: পুরস্কার ইউক্রেইন
Share on FacebookShare on Twitter

মাইক্রোব্লগিং সেবা টুইটারে রসিকতা করার বা সুযোগ বুঝে ‘খোঁচা’ দেওয়ার পুরনো অভ্যাস আছে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের। এবার তেমনই এক ‘খোঁচা’র শিকার হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টুইট করে পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মাস্ক, বলেছেন জয়ী সিদ্ধান্ত নেবেন ইউক্রেইন বিষয়ে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর কার্যত ইউক্রেইনের পক্ষ্য নিয়েছেন মাস্ক। রাশিয়ার হামলায় ইউক্রেইনের ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সংযোগ ব্যবস্থা সচল রাখতে উন্মুক্ত করে দিয়েছেন স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা।

দেশটির সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশ দ্রতগতিতেই ইউক্রেইনে পৌঁছেছে স্টারলিংকের স্যাটেলাইট টার্মিনাল।

সামরিক আগ্রাসন থেকে এখনো নিশ্চিত জয় ঘোষণা করার মতো পর্যায়ে পৌঁছায়নি রাশিয়া। এমন পরিস্থিতিতে সোমবার টুইট করে ‘সহজ সমাধান’ প্রস্তাব করেছেন মাস্ক।

“আমি ভ্লাদিমির পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ করছি, বাজি হচ্ছে ইউক্রেইন।”“আপনি কি মারামারি করতে রাজি?,” রাশিয়ান ভাষায় লেখা আরেক টুইটে দেশটির প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘ক্রেমলিনরাশিয়া_ই’-কে ট্যাগ করে প্রশ্ন ছুড়েছেন মাস্ক।

রাশিয়ার প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে কোনো জবাব আসেনি। তবে, উত্তর দিয়েছেন, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন। রাশিয়ান কবি অ্যালেক্সান্ডার পুশকিন-এর লেখা “দ্য টেল অফ পোপ অ্যান্ড হিজ ওয়ার্কার বালদা” থেকে একটি অংশ টুইটে উদ্ধৃত করেছেন তিনি।

অনুবাদ করলে এর বাংলা দাঁড়ায়, “তুমি, পুঁচকে শয়তান, এখনো ছোট তুমি/ আমার সঙ্গে লড়াই করবে দুর্বল/ এতে শুধু সময়ের অপচয়/ আগে আমার ভাইকে হারিয়ে আসো।”

তবে, মাস্ক যেহেতু ছেড়ে কথা বলার পাত্র নন; রোগোজিন রেহাই পাননি তার রসিকতা থেকে।

মাস্ক রোগোজিনের টুইটের পাল্টা উত্তর দিয়েছেন “তুমি দেখছি এক কঠোর মধ্যস্থতাকারী! ঠিক আছে, পে-পার ভিউয়ের ১০ শতাংশ রাখতে পারো তুমি।”

আর টুইটের সঙ্গে দুটি ছবির কোলাজ জুড়ে দিয়েছেন মাস্ক; একটিতে ভালুকের পিঠে চড়ে তেড়ে আসছেন পুতিন, আর দ্বিতীয়টিতে মাস্ক নিজেই একটি ফ্লেমথ্রোয়ার চালাচ্ছেন। আর ছবির ক্যাপশন, ‘আপনার যোদ্ধাকে বেছে নিন”।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি

যেভাবে জীবন বাঁচায় অ্যাপলের স্মার্টঘড়ি
প্রযুক্তি সংবাদ

যেভাবে জীবন বাঁচায় অ্যাপলের স্মার্টঘড়ি

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন

এক চার্জে চলবে ৩২ দিন, দাম ৯ হাজার!
প্রযুক্তি সংবাদ

এক চার্জে চলবে ৩২ দিন, দাম ৯ হাজার!

কান নয়, হেডফোনে গান শোনা যাবে হাড় দিয়ে!
নির্বাচিত

ঈদে কেমন হেডফোন কিনবেন

রেডমির প্রথম ফিটনেস ব্র্যান্ড এলো
নির্বাচিত

স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৪ হাজার কোটি রুপি ছুঁয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া বাজারে...

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix