Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুরু হলো ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’

প্রোগ্রাম চলছে রোড শো, নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ এপ্রিল ২০২২
শুরু হলো ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থীদের জন্য বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে আবারও আয়োজন করেছে এর ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার।’ আগ্রহীদের জন্য প্রোগ্রামের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।

এপ্রিল মাসের শুরু থেকেই নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত রয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের মাধ্যমে বিনামূল্যে এ প্রোগ্রামে নিবন্ধন করতে পারবেন।

‘সিডস ফর দ্য ফিউচার ২০২২, বাংলাদেশ’-এর শুরুতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে রোড শো আয়োজন করা হয়েছে। সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে দু’টি রোড শো অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানগুলোতে যথাক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিস আহমেদ, আইইউটি’র উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লিজংশেং। এ সময় ঢাবি ও আইইউটি’র বিভিন্ন অনুষদ সদস্য এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সুযোগ তৈরি করেছে সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিস আহমেদ, পি.এইচ.ডি, বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা অনেক বছর থেকেই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত রয়েছে। আইসিটি বিশ্বের সমসাময়িক নানা বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের জানার সুযোগ করে দিচ্ছে হুয়াওয়ের এই প্রোগ্রাম। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেসব বিষয় জানে না, সেসব বিষয় সম্পর্কে জানার আগ্রহ বোধ করে। দেশে দক্ষ জনশক্তি তৈরিতে উল্লেখযোগ্যভবে অবদান রাখছে এ প্রোগ্রাম, যার মাধ্যমে এ জনশক্তি দেশের টেলিযোগাযোগ খাতের আধুনিকায়নে কাজ করছে।”

আইইউটি-তে রোড শো অনুষ্ঠানে এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ একটি প্রোগ্রাম। গত বছর আইইউটি তৃতীয়বারের মতো এ প্রোগ্রামে অংশগ্রহণ করে। জ্ঞানের পরিসর, উদ্ভাবনী মানসিকতা ও নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ নিয়ে এ প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়েছে। এ বছরও আমি আমাদের শিক্ষার্থীদের এ প্রোগ্রামে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।”

হুয়াওয়ে বাংলাদেশ (টেকনোলজিস) বাংলাদেশ লিমিটেডের বোর্ড সদস্য জেসন লিজংশেং বলেন, “তরুণদের ক্ষমতায়নে ও তাদের জন্য সুবিধা নিশ্চিতে বিশ্বাস করে হুয়াওয়ে। এজন্য তরুণরা যাতে বিভিন্ন বিষয়ে জানতে পারে এবং তাদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধি করতে পারে তাই আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। ‘সিডস ফর দ্য ফিউচার’ এমনই একটি আয়োজন। প্রতি বছরের মতো এ বছরের প্রোগ্রামও শিক্ষার্থীদের নানাভাবে আলোকিত করবে এবং আমার বিশ্বাস অনেক শিক্ষার্থী এ বছর অংশগ্রহণ করবে।”

হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ শীর্ষ পর্যায়ের স্টেম ও নন-স্টেম শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে এবং তাদের উৎসাহদানে কাজ করে। ২০১৪ সালে বাংলাদেশে প্রথম শুরু হওয়া এ প্রোগ্রাম এর যাত্রার শুরু থেকেই আইসিটি ট্যালেন্টদের মেধা বিকাশে কাজ করে চলেছে এবং অ্যাকাডেমিক ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এ বছর হুয়াওয়ে অষ্টমবারের মতো এ প্রোগ্রাম আয়োজন করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিনতেন্দো সুইচে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে পিক্সেল ফোন
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দো সুইচে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে পিক্সেল ফোন

সিএফও অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন বিকাশের মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর
প্রযুক্তি সংবাদ

সিএফও অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন বিকাশের মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর

বাজারে এলো বেঙ্গল মোবাইল ফোন
নির্বাচিত

বাজারে এলো বেঙ্গল মোবাইল ফোন

দেশে মোবাইল ব্যবসায়ী ১২ হাজারের বেশি নয়, ২৫ হাজারের দাবি ভিত্তিহীন
প্রযুক্তি সংবাদ

দেশে মোবাইল ব্যবসায়ী ১২ হাজারের বেশি নয়, ২৫ হাজারের দাবি ভিত্তিহীন

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল
নির্বাচিত

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে
নির্বাচিত

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে

Load More

ট্রেন্ডিং টপিক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা...

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ এপ্রিল ২০২২

শুরু হলো ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’

Techzoom.TV |
TechzoomTV