Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নের পর এবার নতুন মিশন ‘স্মার্ট বাংলাদেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে এই স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে যাত্রা শুরু করার নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’-এর তৃতীয় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন।

তিনি বলেন, “প্রযুক্তি যেমন আমাদের জন্য সুযোগ তৈরি করে, এটি সমস্যারও সৃষ্টি করতে পারে। এই দিক থেকে, আমাদের নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবতে হবে।”

শেখ হাসিনা বলেন, ‘ব্যাংকে জমা হওয়া টাকা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমাদের এটি এবং আরও অনেক কিছু নিয়ে ভাবতে হবে (সতর্ক থাকতে হবে)।’

প্রযুক্তির অগ্রগতি দিন দিন বাড়তে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ’প্রতিদিন নতুন নতুন চিন্তা আসবে।’

গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে, এজন্য গবেষনার ওপর আমাদের আরও বেশি করে গুরুত্ব দিতে হবে। আমাদের গবেষণা সব সময় দরকার। তাই গবেষণার কাজ অব্যহত রাখতে হবে, যাতে আমরাও যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি এবং বাংলাদেশ যেন সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সেটাই আমি চাই।’

তিনি বলেন, ‘আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবো কেন ? আমাদের দেশের মানুষের মেধা আছে। সেটা বিকাশের সুযোগ করে দিলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারবো।’

যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘আমাদের যুব সমাজকে তৈরি করতে হবে। কারণ আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, তা শুধু চিন্তা করা না। বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তরুণ সমাজকে আরও বেশি উপযুক্ত করে গড়ে তোলা, উপযুক্ত শিক্ষা দেওয়া, উপযুক্ত ট্রেনিং দেওয়া বা তাদেরকে সেভাবে গড়ে তোলা বা তাদের মন মানসিকতাকে সেভাবে গড়ে তোলা, সেটাই আমাদের করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “সবচেয়ে বড় কথা আমাদের তরুণ সম্প্রদায়ের সংখ্যা বেশি। যে কারণে আমরা যদি তাদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি, শুধু এই প্রজন্মকে না, সামনের প্রজন্মকেও আমরা কিভাবে গড়তে পারি, তার প্রতি গুরুত্ব দেই, তাহলে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট এ যেতে পারবে। সেই সাথে সাথে আমাদের শিক্ষা দীক্ষা, শিল্প-বাণিজ্য, অর্থনীতি সব দিক থেকেই আমরা এগুতে পারবো বলে আমি বিশ্বাস করি।”

‘মেধা পাচার’ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আরেকটা বিষয় অনেকে বলেন যে আমাদের মেধা চলে যাচ্ছে, এটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। কারণ এখান থেকে শিক্ষা নিয়ে যেমন অনেকে বাইরে যান, টাকা পয়সা কামাই করেন,তেমন অনেকেই কিন্তু, দেশে ফিরে আসছেন। তিনি বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেকেই, বিশেষ করে যারা নিউ জেনারেশন, তারা কিন্তু চলে আসছেন। এসে কাজ করছেন। কারণ আমাদের ডিজিটাল বাংলাদেশ করার ফলেই কিন্তু কাজগুলো সহজ হয়ে গেছে যে কারণে তারা এখন দেখেন যে বাংলাদেশে বসেও তারা নিজেদের কাজগুলো ভালো ভাবে করতে পারছেন।”

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ কিন্তু এখন একটা আকর্ষনীয় স্থান, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের গৎবাঁধা পুরোনো কথা আর বলার দরকার নেই- যে ‘ব্রেন ড্রেন’হচ্ছে। আমাদের তো লোকের অভাব নেই। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করবে এবং আসবে। বরং বাইরের থেকে বাংলাদেশের অবস্থা এখন অনেক দিক থেকে ভালো। অনেক ভালো অবস্থায় এখন আমরা আছি।”

Tags: স্মার্ট বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল অপারেটরদের কাছে বকেয়া ১৩ হাজার কোটি টাকা
টেলিকম

মোবাইল অপারেটরদের কাছে বকেয়া ১৩ হাজার কোটি টাকা

আজকের পর থেকে উইন্ডোজ ফোনে চলবে না ফেসবুক অ্যাপ
প্রযুক্তি সংবাদ

আজকের পর থেকে উইন্ডোজ ফোনে চলবে না ফেসবুক অ্যাপ

প্রতিদিন ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে
নির্বাচিত

প্রতিদিন ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে

সুইডেন ক্রিকেটবোর্ডের সচিব হলেন বাংলাদেশি তথ্যপ্রযুক্তিবিদ আতিকুর রহমান
প্রযুক্তি সংবাদ

সুইডেন ক্রিকেটবোর্ডের সচিব হলেন বাংলাদেশি তথ্যপ্রযুক্তিবিদ আতিকুর রহমান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?
প্রযুক্তি বাজার

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix