Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 April 2022
ঈদে কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ঈদুল ফিতর উপলক্ষে কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘ঈদ উল্লাস অফার’-র আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে ডাউনপেমেন্ট ছাড়াই ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব কিনতে পারছেন গ্রাহক। রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা। এ সুযোগ থাকছে চাঁদরাত পর্যন্ত।

ক্যাম্পেইন সম্পর্কে ওয়ালটন কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ‘ঈদ উল্লাস অফার’-র আওতায় কোনো ধরনের ডাউনপেমেন্ট ছাড়া শুধুমাত্র এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা জমা দিয়ে ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব পাচ্ছেন গ্রাহক। ক্রেতাদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এই সুবিধা থাকছে চলতি মাসের ১৫ তারিখ থেকে চাঁদরাত পর্যন্ত। তবে এ অফারে পণ্য কেনার ক্ষেত্রে বিকাশ বা নগদ অফার বা অন্য কোনো ডিসকাউন্ট সুবিধা মিলবে না।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, দেশের একমাত্র ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নীরবে দেশের মানুষকে ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে। দেশব্যাপী ডিজিটালাইজেশনে ওয়ালটন পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্রেতারা যাতে আইটি পণ্য সহজেই হাতের নাগালে পেতে পারেন সে জন্য সারা বছরই সব শ্রেণি পেশার মানুষকে নানা সুবিধা দেয়া হচ্ছে। এবার ঈদুল ফিতরেও কম্পিউটার ক্রেতাদের জন্য ‘ঈদ উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, একবারে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারেন না। আবার কিস্তিতে কেনার ক্ষেত্রে বড় অংকের ডাউনপেমেন্টও জোগাড় করা সবসময় সম্ভব হয় না। তাই এই ঈদে যাতে সবাই একমাসের কিস্তি দিয়েই তাদের প্রয়োজনীয় ডিভাইসটি পেতে পারেন, সেজন্য এমন সুযোগ দেয়া হচ্ছে। এর ফলে শিক্ষার্থী, চাকুরিজীবি, মুক্ত পেশাজীবি সহ (ফ্রিলান্সার) সব শ্রেণী-পেশার মানুষ সহজেই ডিজিটাল ডিভাইস কিনতে পারবেন।

তিনি জানান, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে সফলতার সাথে দেশে তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন আইটি পণ্য সরবরাহ করে আসছে ওয়ালটন। এসব কারণে ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি কম্পিউটার মার্কেটেও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন।

জানা গেছে, বর্তমানে বিভিন্ন কনফিগারেশনের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৪৯০ টাকা থেকে ১,৮৯,৯৫০ টাকায়। ওয়ালটনের আছে ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ। যার মূল্য ৩২,৭৫০ টাকা থেকে ২,৪৯,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে ৩ সিরিজের অল-ইন-ওয়ান ওয়ালটন ইউনিফাই পিসি। যার মূল্য ৪৮,৫৫০ থেকে ৬৮,৫০০ টাকার মধ্যে। বাজারে রয়েছে ওয়ালটনের ২ মডেলের অ্যান্ড্রয়েড ট্যাব এবং ১ মডেলের উইন্ডোজ ট্যাব। ওয়ালটন ট্যাবের দাম ১৫,৭৫০ টাকা থেকে ২৬,৯৯০ টাকার মধ্যে।

এসব পণ্যের পাশাপাশি নানা মডেল ও ফিচারের মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ
নির্বাচিত

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ

ওয়ানপ্লাস সিইও-এর বিরুদ্ধে তাইওয়ানের গ্রেপ্তারি পরোয়ানা
নির্বাচিত

ওয়ানপ্লাস সিইও-এর বিরুদ্ধে তাইওয়ানের গ্রেপ্তারি পরোয়ানা

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে মেটা
নির্বাচিত

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে মেটা

ক্রেডিট কার্ড নম্বর ও পাসওয়ার্ড চুরি করে টিকটক
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ হচ্ছে টিকটক

২০১৯ সালে থেকে কেনা সকল অবৈধ ফোন বন্ধ হবে: বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

শুরু হলো মোবাইল নিবন্ধন কার্যক্রম

ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন, পণ্য কেনায় ১২ শতাংশ পর্যন্ত ছাড়
নির্বাচিত

ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন, পণ্য কেনায় ১২ শতাংশ পর্যন্ত ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2022

ঈদে কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV