Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুরু হলো মোবাইল নিবন্ধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 July 2021
২০১৯ সালে থেকে কেনা সকল অবৈধ ফোন বন্ধ হবে: বিটিআরসি
Share on FacebookShare on Twitter

সিমের পর দেশে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের মাধ্যমে এই খাতে সুশৃঙ্খলা ও নিরাপত্তা প্রদানের বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

ভার্চুয়াল মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর এই কার্যক্রমের মাধ্যমে জনগণ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে মন্ত্রণালয়, বিটিআরসি ও অপারেটররা একাট্টা হয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী।

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারের মধ্যেই দেশে গ্রাহকের হাতে থাকা সব চালু হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। আজ বৃহস্পতিবার থেকে যেসব নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে, তার মধ্যে কোনটি অবৈধ হয়ে থাকলে গ্রাহককে জানিয়ে তিন মাস সময় দেয়া হবে। ওই তিন মাসের মধ্যে গ্রাহক তার মোবাইল ফোনটি বৈধ করে নিলে স্বয়ংক্রিয়ভাবে সেটি নিবন্ধিত হয়ে যাবে। তিন মাস পর অবৈধ হ্যান্ডসেটে কোন সিমই কাজ করবে না।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকেই দেশে অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবারই গ্রাহকের হাতে থাকা ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। একই সঙ্গে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)-এর কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।’

তিনি আরও জানান, গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বরের (এমএসআইএসডিএন) সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর মিলিয়ে এনইআইআরে নিবন্ধন করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে নতুন যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে, সেগুলো নেটওয়ার্কে সচল রেখেই এনইআইআর-এর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে তা নিবন্ধিত হয়ে যাবে। আর যেসব হ্যান্ডসেটে বৈধ আইএমইআই নম্বর থাকবে না, সেগুলোর গ্রাহককে এসএমএস করে তা জানিয়ে দেয়া হবে। এরপর পরীক্ষামূলকভাবে তিন মাস ওই সেট নেটওয়ার্কে সচল রেখে পরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অপারেটরদের পক্ষ থেকে শুরুতে বক্তব্য দেয়া রাষ্ট্রায়ত্ব টেলিফোন অপারেটর টেলিটক ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন জানান, আগামী সেপ্টেম্বর নাগাদ তারাও এই প্রক্রিয়ার অংশীদার হবেন।

বক্তব্যে এই কার্যক্রমকে ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করে দিনটিকে আনন্দের ও উৎসবের বলে মন্তব্য করেন গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আজমান।

আর এই কার্যক্রম দেশে সাইবার অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখকে বলে মন্তব্য করেন টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করে সংস্থাটির উপ-পরিচালক জাকির হোসেন খান। অনুষ্ঠানে বিটিআরসি ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার রায় ছাড়াও সংস্থার কমিশনার ও মহাপরিচালকরা এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মতিন ও মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব এসএম ফরহাদ সংযুক্ত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট অ্যাপ মিন্ট বন্ধ করছে ইনটুইট
প্রযুক্তি সংবাদ

বাজেট অ্যাপ মিন্ট বন্ধ করছে ইনটুইট

ভিভোর চমক: জেফার-মুজার গান ও নতুন স্মার্টফোন
নির্বাচিত

ভিভোর চমক: জেফার-মুজার গান ও নতুন স্মার্টফোন

স্মার্টফোনে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে স্যামসাং

নিরাপদ নয় ওয়ানপ্লাস ৭ প্রো
নির্বাচিত

নিরাপদ নয় ওয়ানপ্লাস ৭ প্রো

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

২,২৫০ টাকায় বাংলালিংক ও সিম্ফনির ফোরজি ফোন
প্রযুক্তি সংবাদ

২,২৫০ টাকায় বাংলালিংক ও সিম্ফনির ফোরজি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2021

শুরু হলো মোবাইল নিবন্ধন কার্যক্রম

Techzoom.TV |
TechzoomTV