Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আজ আমার মন খারাপ’ স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

‘আজ আমার মন খারাপ’- ভবিষ্যতে ফেসবুকে এমন স্ট্যাটাস দিলেও আইনের আওতায় নিয়ে আসার ক্ষমতা থাকবে সরকারি কর্তৃপক্ষের। কারণ, বাংলাদেশ ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্লাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন যে রেগুলেশনের (বিধিমালা) খসড়া তৈরি করেছে সেখানে এ ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। শুধু তাই নয়, নতুন এই বিধিমালায় মূল নজর দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো অ্যাপে ব্যক্তিগত আলাপচারিতার তথ্যে প্রবেশ এবং নিয়ন্ত্রণের জন্য। এ বিধিমালা ডিজিটাল নিরাপত্তা আইনের মতই আরও একটি মৌলিক অধিকার ক্ষুণ্নকারী বিধান হবে, প্রকৃতপক্ষে সাইবার অপরাধ দমন করতে পারবে না। শনিবার মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ওয়বিনারে বক্তারা এসব কথা বলেন।

ওয়েবিনারে সূচনা বক্তব্য দেন সুরক্ষা কমিটির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী ড. শাহদিন মালিক। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষক মাহফুজুল হক সুপন। মানবাধিকার কর্মী জাকির হোসেনের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক নূরাণ চৌধুরী।

ড. শাহদিন মালিক বলেন, ‘যখন ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল, তার আগেই এ আইনের কয়েকটি দিক তুলে ধরে অপপ্রয়োগের আশঙ্কা করা হয়েছিল। ওই আইনটি করার সময় বলা হয়েছিল সাইবার অপরাধ দমনের জন্য এটা করা হচ্ছে। কিন্তু আইন প্রণয়নের পর দেখা গেল- এ আইনটি সাইবার অপরাধ দমন নয়, বরং সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার খর্ব করার জন্যই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আইনে যদি সবকিছু পরিষ্কার না থাকে, অনেক বেশি অস্পষ্টতা থাকে তাহলে সেটা অপব্যবহার সুযোগও সৃষ্টি হয় বেশি। এখন ডিজিটাল ও মিডিয়া ও ওটিটি প্লাটফর্ম নিয়ন্ত্রণের জন্য যে বিধিমালা করা হচ্ছে সেটার ভেতরেও একই ধরনের অবস্থা দেখা যাচ্ছে। এই বিধিমালা ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে।’ তিনি আরও বলেন, ‘সম্ভাবত, নির্বাচনের আগে কর্তৃত্ববাদী সরকার আরও বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য মৌলিক অধিকারের পরিপন্থী এ ধরনের আইন ও বিধিমালা করে।’

মূল প্রবন্ধে মাহফুজুল হক সুপন বলেন, ‘বিটিআরসি বিধিমালার যে খসড়া দিয়েছে সেখানে টার্গেট করা হয়েছে মূলত ডিজিটাল মিডিয়া ও ওটিটি প্লাটফর্মের কনটেন্টকে। যে কনটেন্ট পছন্দ হবে সেটা রাখবে, যেটা তাদের পছন্দ হবে না, সেটা বন্ধ করে দেবে। শুধু তাই নয়, এই বিধিমালায় হোয়টাসঅ্যাপ, মেসেঞ্জারের এনস্ক্রিপটেড কোনো তথ্য যাবে না, এমন কথাও বলা হয়েছে। এর অর্থ কর্তৃপক্ষ মানুষের ব্যক্তিগত আলাপচারিতায় প্রবেশাধিকার চায়। এনক্রিপশন না থাকলে কর্তৃপক্ষ যে কোনো সময় যে কারও আলাপে ঢুকে পড়তে পারবে।’

তিনি বলেন, ‘এটা সংবিধানের মৌলিক অধিকারের সরাসরি পরিপন্থী। কারণ চিঠি সংক্রান্ত আইনেও বলা আছে- কারও ব্যক্তিগত চিঠি খুলে পড়া যাবে না। সেই অনুসারে জাতিসংঘও বলছে ডিজিটাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্যের ও গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, জাতিসংঘ এনক্রিপশনকে সমর্থন করেছে। কিন্তু বিটিআরসি’র এই বিধিমালায় দেশের সংবিধান, আইন ও জাতিসংঘের ঘোষণাকে অস্বীকার করে এর বিপরীতে অবস্থান নেওয়া হয়েছে। এ বিধিমালা জারি হলে তা দেশের মানুষের মত প্রকাশের অধিকারকে ভীষণভাবে ক্ষুণ্ন করবে। এমনকি কেউ যদি ফেসবুকে ‘আজ আমার মন খারাপ’-এ ধরনের স্ট্যাটাসও দেয়, তাহলে বিটিআরসি’র এই বিধিমালার আওতায় কর্তৃপক্ষ চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাত্র ৭ হাজার টাকার বাজেটে ৫জি-র লুকে Lava Bold N2 Lite: ২টির সাথে ৫০০ টাকা ছাড়!
প্রযুক্তি সংবাদ

মাত্র ৭ হাজার টাকার বাজেটে ৫জি-র লুকে Lava Bold N2 Lite: ২টির সাথে ৫০০ টাকা ছাড়!

বিনামূল্যে সারানো যাচ্ছে কম্পিউটার
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে সারানো যাচ্ছে কম্পিউটার

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’
প্রযুক্তি সংবাদ

ফোনেই করতে পারবেন ‘লাই ডিটেকটর টেস্ট’

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

মুছে যেতে পারে আপনার জিমেইল, ড্রাইভ বা ফটোস এর ডাটা
নির্বাচিত

মুছে যেতে পারে আপনার জিমেইল, ড্রাইভ বা ফটোস এর ডাটা

ভিশন প্রোর ডেভেলপার কিট আনছে অ্যাপল
নির্বাচিত

ভিশন প্রোর ডেভেলপার কিট আনছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০২২

‘আজ আমার মন খারাপ’ স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix