Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের সহযোগিতায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 May 2022
ওয়ালটনের সহযোগিতায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীন হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এতে সংগীত পরিবেশন করে বিশ্ববিখ্যাত জার্মান ব্যান্ড দল ‘স্করপিয়নস’ এবং বাংলাদেশের ‘চিরকুট’। কনসার্টের সহযোগী ছিলো বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন।

৬ মে স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় অনুযায়ী ৭ মে শনিবার সকালে) ‘লেট দ্য মিউজিক স্পিক’ প্রতিপাদ্যে কনসার্টটি অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে ম্যাডিসন স্কোয়ারের একই স্থানে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করা হয়। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ গরীব দেশগুলোর শিশুদের সাইবার নিরাপত্তায় সহায়তা তহবিল গঠনে ব্যয় হবে।

কনসার্টে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শামীম ওসমান, এডভোকেট নূরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদেরী কিবরিয়া, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
কনসার্ট চলাকালে ১৪ হাজার আসন ক্ষমতার অডিটরিয়ামটি ছিলো কানায় কানায় পূর্ণ। দর্শক-শ্রোতারা ‘স্করপিয়নস’ এবং ‘চিরকুট’ ব্যান্ডের জাদুকরী সুরের মুর্ছনায় মোহিত হন। জয় বাংলা স্লোগানে ম্যাডিসন স্কোয়ার যেন আবার ফিরে গিয়েছিলো একাত্তরের সেই ঐতিহাসিক কনসার্টে।

কনসার্টে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ যোগ দেন। এ উপলক্ষ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ওয়ালটনসহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগোযুক্ত সুদৃশ্য বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্ববাসীর সমর্থন অর্জন ও পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতার শিল্পী পন্ডিত রবিশঙ্কর এবং তার বন্ধু জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলো ৪০ হাজার দর্শক-শ্রোতা।

কনসার্টে অংশ নেয়া বিশ্ববিখ্যাত সংগীত শিল্পীদের মধ্যে ছিলেন জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, পন্ডিত রবিশঙ্কর, বিলি প্রিস্টান, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টার। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলায় ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কনসার্ট হতে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

৫০ বছর পর সেই একই স্থানে বাংলাদেশের অর্জন ও সাফল্য তুলে ধরতে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হলো।

এ প্রসঙ্গে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ স্থানে আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক একই ভেন্যুতে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের জন্য আইসিটি বিভাগকে অশেষ ধন্যবাদ। এমন একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ওয়ালটন পরিবার গর্বিত। এ কনসার্টের মাধ্যমে বিশ্ববাসী নতুন এক বাংলাদেশকে জানলো। এর মাধ্যমে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি সবার সামনে তুলে ধরতে পেরে ওয়ালটন গ্রুপ অত্যন্ত আনন্দিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
নির্বাচিত

ব্যাটারি সেভিংস ফিচার আসছে গুগল ক্রোমে

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে লক করবেন যেভাবে
টিপস

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে লক করবেন যেভাবে

দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

১৫ দিনে ৫৭০ কোটি টাকার রেডমি নোট১০ সিরিজ বিক্রি করেছে শাওমি

জিটিএ সিক্স: মুক্তি পেছানোর পরই এল নতুন ট্রেলার
প্রযুক্তি সংবাদ

জিটিএ সিক্স: মুক্তি পেছানোর পরই এল নতুন ট্রেলার

শক্তিশালী ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

শক্তিশালী ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা

মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশের দোকান খোলা রাখার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশের দোকান খোলা রাখার ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2022

ওয়ালটনের সহযোগিতায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’

Techzoom.TV |
TechzoomTV