Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্সেল টিভি চাহিদার শীর্ষে: নেপথ্যে ৫ বছরের প্যানেল গ্যারান্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 May 2022
মার্সেল টিভি চাহিদার শীর্ষে: নেপথ্যে ৫ বছরের প্যানেল গ্যারান্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা
Share on FacebookShare on Twitter

মার্সেল টেলিভিশনের ডিজাইন ও প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। ফলে মার্সেল টিভিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার। এরই প্রেক্ষিতে টিভিতে ৫ বছরের প্যানেল গ্যারান্টি দিচ্ছে মার্সেল। রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা। ফলে গ্রাহকদের কাছে হু হু করে বাড়ছে দেশীয় ব্র্যান্ড মার্সেলের চাহিদা। দেশের টেলিভিশন বাজারে অন্যতম শীর্ষে রয়েছে মার্সেল।

জানা গেছে, বাংলাদেশে নিজস্ব উৎপাদন প্ল্যান্টে তৈরি মার্সেল টিভি আন্তর্জাতিকমানের। বাজারের অন্যান্য ব্র্যান্ডের চেয়ে দামে সাশ্রয়ী। রয়েছে সর্বোচ্চ গ্যারান্টি-ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা। তাই সব মিলিয়ে গ্রাহকদের কাছে মার্সেল টিভির চাহিদা তুঙ্গে। যার প্রেক্ষিতে চলতি বছর ঈদুল ফিতর বা রোজার ঈদে টিভি বিক্রিতে প্রায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মার্সেলের।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোজায় মার্সেল বাজারে ছাড়ে নতুন মডেলের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি। এছাড়া ঈদ উপলক্ষ্যে টিভির ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেয় মার্সেল। এর আওতায় মাত্র ১০ হাজার ৯৯০ টাকায় ২৪ ইি এলইডি টিভি কেনার সুযোগ পেয়েছেন ক্রেতারা। আর ঈদ অফারে ৩২ ইি এলইডি টিভির দাম ছিলো মাত্র ১৫ হাজার ৯০০ টাকা। ফলে রোজার ঈদে ব্যাপক বিক্রি হয়েছে মার্সেল টিভি।
এ প্রসঙ্গে মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় মার্সেল টিভির গুণগতমান অনেক উন্নত। দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে। এদিকে রোজার ঈদকে কেন্দ্র করে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের এলইডি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বাজারে ছাড়ে মার্সেল। যার ফলে এই ঈদে গতবারের চেয়ে প্রায় তিনগুণ বেশি টিভি বিক্রি হয়েছে মার্সেলের।

তিনি জানান, চলতি বছর রোজার ঈদে মার্সেল টিভি বিক্রয়ে অসাধারণ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিশেষ নিয়ামক হিসেবে কাজ করেছে উচ্চ গুণগতমান, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি, গ্যারান্টি এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সুবিধা। মার্সেল টিভিতে ক্রেতারা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি প্যানেলে ৫ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। রয়েছে ৫ বছর পর্যন্ত ফ্রি বিক্রয়োত্তর সেবা এবং স্পেয়ার পার্টস ওয়ারেন্টি। এই দীর্ঘমেয়াদি বিক্রয়োত্তর সেবার সুবিধা থাকায় মার্সেল ব্র্যান্ডের টিভিতেই ক্রেতারা আস্থা রাখছেন।

জানা গেছে, এলইডি টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্যানেল বা মাদারবোর্ড। টিভির মোট ব্যয়ের ৬০ শতাংশেরও বেশি লাগে প্যানেলে। টিভির প্রধান এ অংশ ক্ষতিগ্রস্ত হলে সেটা ঠিক করতে গ্রাহকদের মোটা অংকের অর্থ খরচ হয়। তাই প্যানেলে ৫ বছরের গ্যারান্টি থাকায় মার্সেল টিভির গ্রাহকরা থাকেন নিশ্চিন্ত।

কর্তৃপক্ষ জানায়, আইএসও ক্লাস সেভেন ডাস্ট ফ্রি ক্লিন রুমে অত্যাধুনিক প্রযুক্তির এইচডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং আইপিএস (ইন প্ল্যান সুইচিং) প্যানেল তৈরি করছে মার্সেল। যা প্যানেলের গুণগতমান ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। এর ফলে মার্সেল টিভিতে দর্শকরা পান লার্জ ভিউয়িং অ্যাঙ্গেল এবং হাই কন্ট্রাস্ট পিকচার। তাছাড়া মার্সেল টিভি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী।

বর্তমানে বাজারে মার্সেলের বিভিন্ন সাইজের মোট ১৬ মডেলের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২৪, ৩২, ৪০ এবং ৪৩ ইি র বেসিক এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯০০ টাকা থেকে ৩৪ হাজার টাকায়। আর গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মধ্যে ৩২ ইি ২৬ হাজার ৯০০ টাকায়, ৪০ ইি ৩৪ হাজার ৯০০ টাকায় এবং ৫৫ ইি ৯৪ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।

মার্সেল টিভিতে ক্রেতারা পাচ্ছেন দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। এজন্য মার্সেলের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। যার আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টারে আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস ক্রেতাদের দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবা দিয়ে যাচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
নির্বাচিত

জটিল কাজের সময় স্মার্টফোন ব্যবহার নয়

ফিনল্যান্ডে ডাটা সেন্টারে ৬০ কোটি ইউরো বিনিয়োগ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

ফিনল্যান্ডে ডাটা সেন্টারে ৬০ কোটি ইউরো বিনিয়োগ করছে গুগল

নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে সাইয়ারা

ফ্যাশন ও প্রযুক্তিকে দারুণভাবে এক করলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল
নির্বাচিত

ফ্যাশন ও প্রযুক্তিকে দারুণভাবে এক করলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2022

মার্সেল টিভি চাহিদার শীর্ষে: নেপথ্যে ৫ বছরের প্যানেল গ্যারান্টিসহ সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা

Techzoom.TV |
TechzoomTV