Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভ-জি ডিজিটাল যুগের মহাসড়ক: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ জুন ২০২২
ফাইভ-জি ডিজিটাল যুগের মহাসড়ক: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফাইভ-জি প্রযুক্তি সেবা কেবল গ্রাহকদের জন্য মোবাইল ব্রডব্যান্ড ও ভয়েস কলের প্রযুক্তি নয়। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহক কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি (ইন্টারনেট অব থিংস), রোবটিকস, বিগডাটা, ব্লকচেইন, হিউম্যান টু মেশিন, মেশিন টু মেশিন ইত্যাদি প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে স্মার্ট গ্রিড, স্মার্ট সিটি, স্মার্ট হোম, স্মার্ট ফ্যাক্টরি সুবিধা গ্রহণ করতে পারবে। এটি ডিজিটাল যুগের মহাসড়ক।

রবিবার (১৩ জুন) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে উন্নত বিশ্বে ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রয়োগ বিষয়ক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা এবং এর অধীন সব অধিদফতর ও সংস্থা প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। সভায় হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড বিশ্বব্যাপী ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২০১৮ সালের জুলাই মাসে ফাইভ-জি প্রযুক্তি পরীক্ষা ও ২০২১ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি যুগের যাত্রা শুরু হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘থ্রি–জি বা ফোর–জির মতো ফাইভ–জি প্রযুক্তি শুধু মুঠোফোন পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং ওয়াই–ফাই’র মতো প্রযুক্তিতে যেকোনও ডিভাইস বা যন্ত্রের সঙ্গে যন্ত্রের সংযুক্তিও থাকতে পারবে। এই প্রযুক্তি ভার্চুয়াল মাধ্যমে সবাইকে সংযুক্ত করতে সক্ষম হবে এবং মেশিন, অবজেক্ট ও ডিভাইসগুলোকে একই সূত্রে গাঁথবে। ফলে তথ্য আদান-প্রদান, ভিডিও কল, কল কনফারেন্স এবং ইন্টারনেটভিত্তিক সেবাসহ দেশে শিল্প বাণিজ্য ও কৃষি এবং মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

ফাইভ জি প্রযুক্তি সম্পর্কে হুয়াওয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রয়োগ ও এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। উপস্থাপনায় ফাইভ-জি কী, বিশ্বের বিভিন্ন দেশে ফাইভ-জি’র প্রয়োগ ও এর প্রভাব এবং বাংলাদেশে ফাইভ-জির প্রস্তুতি ও করণীয়সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিশ্বের ৭২টি দেশে বর্তমানে ফাইভ-জি চালু রয়েছে। দক্ষিণ কোরিয়া ২০১৯ সালে এই প্রযুক্তির যাত্রা শুরু করে।

পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনায় বলা হয়, সর্বত্র ফাইভ-জি চালু হলে দূরে থেকেও ঘরের লাইট, ফ্যান, এসি ও কৃষিক্ষেত্রে পানির পাম্প চালু বা বন্ধ, পুকুরে মৎস্য চাষ ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে।

এসব সুবিধা পেতে হলে বিদ্যমান টাওয়ারগুলো ফাইভ-জিতে রূপান্তর করতে হবে এবং গ্রাহকদের লাগবে সেই উপযোগী হ্যান্ডসেট। বডি ফিটনেস ডিভাইস নিজের শরীরের সঙ্গে ব্যবহার করে বডি থেকে সিগন্যাল পাঠাতে মিলি সেকেন্ড সময় লাগবে। গাড়ির লোকেশন, স্পিড, ডেস্টিনেশনসহ ট্রাফিকের সব ইনফরমেশন হাতের মুঠোয় চলে আসবে। ফলে ড্রাইভিং, গাড়ি দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব জানান, প্রাথমিকভাবে রাজধানী ঢাকার ২০০টি জায়গায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হবে। তিনি ফাইভ-জি প্রয়োগ বিষয়ে ব্যাপক জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটিতে এখন ডিপ রিসার্চ পিডিএফ আকারে পাবেন

সরকারি ভাতা, বৃত্তি ও সাহায্য এখন নগদে
প্রযুক্তি সংবাদ

সরকারি ভাতা, বৃত্তি ও সাহায্য এখন নগদে

অ্যান্ড্রয়েড ১৪ পাচ্ছে যেসব ফোন, নতুন কি ফিচার থাকছে?
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৪ পাচ্ছে যেসব ফোন, নতুন কি ফিচার থাকছে?

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে

এআইয়ের বিপদ মোকাবেলায় গুগল ছাড়েন হিনটন
প্রযুক্তি সংবাদ

এআইয়ের বিপদ মোকাবেলায় গুগল ছাড়েন হিনটন

৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
নির্বাচিত

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড
প্রযুক্তি সংবাদ

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ
বিবিধ

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

অবৈধ ওয়াকিটকি ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ...

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুন ২০২২

ফাইভ-জি ডিজিটাল যুগের মহাসড়ক: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV