Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনী সমূহের স্বীকৃতি দেবে দারাজ বাংলাদেশ

আসছে "বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২"

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 July 2022
দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনী সমূহের স্বীকৃতি দেবে দারাজ বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশের সুবর্ণ সম্ভাবনাকে পরিপূর্ণ রুপে বাস্তবায়িত করতে দেশের মিডিয়া খাতে উদ্ভাবনীর বিকাশ এবং প্রবৃদ্ধির প্রচার অপরিহার্য। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে স্থানীয় মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে উদ্ভাবনী উদ্যোগগুলো দেশকে প্রযুক্তিগত উৎকর্ষের পরবর্তী ধাপে এগিয়ে নিচ্ছে, সেগুলোকে স্বীকৃতি দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সম্প্রতি একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ঘোষণা করেছে। ১৭ জুলাই, ২০২২ তারিখে রাজধানীর পার্লামেন্ট মেম্বারস’ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২” নামক এই পুরস্কারটির ঘোষণা দেয় দারাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী নাহিদ ইজাহার খান; এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির; দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার- তাজদীন হাসান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) -সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, যাদের বক্তব্যের মাধ্যমে এই অ্যাওয়ার্ডের মূখ্য উদ্দেশ্যটি স্পষ্ট হয়ে ওঠে।

মিডিয়া খাতে উদ্ভাবনী সক্ষমতা অনুশীলনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের নতুন নতুন পথ সৃষ্টির প্রক্রিয়াকে উৎসাহ দিতেই মূলত এই অ্যাওয়ার্ডের আয়োজন করছে দারাজ বাংলাদেশ। দেশের মিডিয়া পাবলিশার্স, বিজ্ঞাপনদাতা এবং সম্প্রচারকদের মধ্যে ডিজিটাল রূপান্তর, কন্টেন্ট মার্কেটিং এবং সংবাদ প্রচারণার মতো ক্ষেত্রসমূহে উদ্ভাবনীর অনুশীলন এবং আধুনিক মিডিয়া প্রোডাকশনের বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনীর প্রয়োগকে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২” এর মাধ্যমে পুরস্কৃত করা হবে। ইয়ুথ এনগেজমেন্ট, ব্রডকাস্ট ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন এবং প্রিন্ট ইনোভেশন – এই ৪টি মূল বিভাগের আওতায় ২৪টি ভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদেরকে স্বীকৃতি দেওয়া হবে। এন্ট্রি ফর্ম এবং সহায়ক ডকুমেন্ট অনলাইনে জমা দেয়ার শেষ তারিখ ২০ আগস্ট, ২০২২ । পুরুষ্কার সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন – https://www.mediainnovationawardsbd.com/।

এ প্রসঙ্গে মাননীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এমপি বলেন, “দারাজ আয়োজিত বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২-এর অংশ হতে পেরে আমি আনন্দিত। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দানে অনেকটাই অগ্রসর হয়েছি, এবং এই উদ্যোগ সে স্বপ্নটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মিডিয়া ইন্ডাস্ট্রি সহ যারা গোটা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই”।

এই আয়োজনে অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির বলেছেন – “প্রযুক্তি খাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং মিডিয়া সহ সকল ক্ষেত্রে এর পূর্ণ শক্তিকে কাজে লাগাতে হবে। ডিজিটাল রুপান্তরের প্রশ্নে আমাদের গণমাধ্যমের সামনে এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, আর প্রযুক্তির সম্ভাব্যতাকে কাজে লাগিয়ে আমরা এই বিষয়টিকে আরও ত্বরান্বিত করতে পারি” ।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপে প্রযুক্তিগত উৎকর্ষের প্রভাব এখন দৃশ্যমান। দর্শক ও পাঠকদের কনটেন্ট উপভোগের ক্ষেত্রে বেশ রূপান্তর ঘটছে; কারণ, ডিজিটাল ট্র্যান্সফরমেশনের ফলে কনটেন্টের ধরনে অনেক পরিবর্তন এসেছে। গ্লোবাল ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে মিডিয়ার সম্পৃক্ততা অপরিহার্য,তাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির বিষয়টি পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়। আমি মনে করি, সবার সম্মিলিত প্রয়াসে এ শর্তটি আমরা পূরণ করতে পেরেছি। ডিজিটাল ইকোসিস্টেম তৈরির জন্য মিডিয়ার ভূমিকাকে যথাযথভাবে স্বীকৃতি দেয়া উচিৎ। এ বিষয়টিকে বিবেচনা করে, তাদের স্বীকৃতি প্রদানের জন্যই আমরা মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২ এর উদ্যোগ নিয়েছি। “

অনুষ্ঠানটির আয়োজনে ছিল রিবুট লিমিটেড এবং ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ। এর স্ট্র্যাটেজিক পার্টনার এসবিকে ফাউন্ডেশন।

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহক অভিযোগ শুনতে বিটিআরসি’র গণশুনানি ৩০ মার্চ
টেলিকম

গ্রাহক অভিযোগ শুনতে বিটিআরসি’র গণশুনানি ৩০ মার্চ

অনলাইনে পাঞ্জাবি কিনলেই সয়াবিন তেল ফ্রি
ই-কমার্স

অনলাইনে পাঞ্জাবি কিনলেই সয়াবিন তেল ফ্রি

কী থাকছে সিএমএফ ফোন ১ স্মার্টফোনে?
প্রযুক্তি সংবাদ

কী থাকছে সিএমএফ ফোন ১ স্মার্টফোনে?

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশে গেম খেলে আইফোন জিতলেন ১০ জন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমায় যেসব অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2022

দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনী সমূহের স্বীকৃতি দেবে দারাজ বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix