Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে হুয়াওয়ের ক্লাউড সল্যুশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 26 July 2022
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সিনারিও-বেজড ফার্স্ট স্যুট ক্লাউড সল্যুশন নিয়ে এসেছে হুয়াওয়ে।

সম্প্রতি, চীনে অনুষ্ঠিত ‘উইন-উইন ইনোভেশন উইক’ শীর্ষক এক অনলাইন সম্মেলনে হুয়াওয়ে ক্যারিয়ার আইটি মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক চ্যান শুয়েজুন নতুন এই সল্যুশনের ঘোষণা দেন। সল্যুশনগুলোতে মনিটাইজিং নেটওয়ার্ক, ইনোভেটিং সার্ভিস (উদ্ভাবনী সেবা) এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে সহজ করার ওপর আলোকপাত করা হয়, যাতে করে ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো ক্লাউড রূপান্তর ও তাদের প্রবৃদ্ধিকে ত্বরাণ্বিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।    

সামনের দিনগুলোতে টেলিকম খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য ফাইভজি’র অগ্রগতি, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা ও এজ কম্পিউটিং এবং ক্লাউড ট্রান্সফরমেশন (রূপান্তর) ইতিবাচক ভূমিকা রাখবে। গার্টনারের তথ্য মতে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো ক্লাউড রূপান্তরে বিনিয়োগ বাড়াবে, যার সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধির হার (সিএজিআর) দাঁড়াবে ২৭ শতাংশ। হুয়াওয়ে এর তিন দশকেরও বেশি সময়ের টেলিকম খাতে কাজের অভিজ্ঞতা এবং ক্লাউডের দক্ষতাকে ক্যারিয়ার ক্লাউড রূপান্তরের জন্য নিম্নলিখিত মূল কারণগুলো চিহ্নিত করেছে। প্রথমত, ক্যারিয়ারের নিজস্ব সুবিধার ওপর ভিত্তি করে একটি রূপান্তর কৌশল নির্বাচন করা; দ্বিতীয়ত, ডেটা সুরক্ষা, সিস্টেম অ্যাবিলিটি (সিস্টেমের স্থিতিশীলতা) এবং পরিষেবার তৎপরতা (সার্ভিস অ্যাজিলিটি) বিবেচনা করে একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার পথকে সুগম করা; এবং তৃতীয়ত, দুই পক্ষের জন্য লাভজনক সহযোগিতার (উইন-উইন কোলাবোরেশন) ক্ষেত্রে একটি বিশ্বস্ত, অভিজ্ঞ এবং উপযুক্ত সহযোগী নির্বাচন।

প্রথমত, নেটওয়ার্ক+ক্লাউড মনিটাইজেশনের সুযোগ ‍বিস্তৃত করে। হুয়াওয়ের নেটওয়ার্ক ইনসাইট এবং ক্লাউড-নেটওয়ার্ক কোলাবোরেশন সল্যুশনগুলো টেলিকম খাতের প্রতিষ্ঠানগুলোকে তাদের সেবা এবং সর্বোচ্চ নেটওয়ার্ক ভ্যালুর জন্য বাজার বিস্তৃত করতে সক্ষম করে তোলে। চীনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য হুয়াওয়ে ক্লাউড একটি ক্লাউড+নেটওয়ার্ক+সিকিউরিটি ডেপ্লয়মেন্ট সল্যুশন প্রদান করে, যাতে করে মান বৃদ্ধির জন্য সমন্বিত আইসিটি সহ প্রথাগত সল্যুশনগুলোর কাভারেজ বিস্তৃত করা যায়।   

দ্বিতীয়ত, সার্ভিস+ক্লাউড সেবার উদ্ভাবনকে ত্বরাণ্বিত করে। হুয়াওয়ে ক্লাউড টেলিকম খাতে হুয়াওয়ের অভিজ্ঞতাকে ব্যবহার করছে। এর ক্লাউড প্ল্যাটফর্মের সক্ষমতা ক্যারিয়ারের বিকাশকে দ্রুতগতির করবে এবং বাজারে উদ্ভাবন নিয়ে আসতে সহায়ক ভূমিকা রাখবে। আফ্রিকা মহাদেশে হুয়াওয়ে ক্লাউডে একজন গ্রাহক মোবাইল ওয়ালেট প্ল্যাটফর্ম ব্যবহার করেন, যা সার্ভিস রোল আউটকে কয়েক মাস থেকে কয়েক সপ্তাহে কমিয়ে এনেছে এবং হুয়াওয়ে ক্লাউড ইকোসিস্টেম এ রোল আউটকে আরও কমিয়ে এক সপ্তাহে নিয়ে এসেছে।        

তৃতীয়ত, অপারেশন+ক্লাউড কার্যক্রমের দক্ষতা বাড়াবে। হুয়াওয়ে ক্লাউড প্রি-অপ্টিমাইজড ক্লাউড সল্যুশন সাধারণ টেলিযোগাযোগ সেবাকে ত্বরাণ্বিত করে, ইউজার স্কেল বিস্তৃত করে এবং মূল সেবার প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে। এশিয়ার একটি ক্যারিয়ার প্রতিষ্ঠান এর ফাইভজি গ্রাহকদের মাত্র ১০ শতাংশকে প্রকৃত অর্থে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী হিসেবে বিবেচনা করে। হুয়াওয়ে বিজনেস সাপোর্ট সিস্টেম (বিএস্এস) ডেটার সমন্বিত বিশ্লেষণের জন্য ডিস্ট্রিবিউশন ডেটা লেক সল্যুশন ব্যবহার করে, কার্যক্রমগত দক্ষতার উন্নয়নে ভূমিকা রাখে এবং ফাইভজি ব্যবহার বৃদ্ধিতে মার্কেটিং কনভার্সনকে ১৮০ শতাংশ বাড়িয়ে দেয়।

চ্যান শুয়েজুন হুয়াওয়ে ক্লাউডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন। তিনি বলেন, “ক্যারিয়ার ক্লাউড ট্রান্সফরমেশনের (রূপান্তরের) মূল চাবিকাঠি হলো নেটওয়ার্ক, সেবা এবং কার্যক্রমের জন্য ক্লাউডের আরও ইতিবাচক ব্যবহার। রূপান্তর ও নতুন প্রবৃদ্ধির বিকাশে হুয়াওয়ে ক্লাউড বৈশ্বিক ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করবে।”   

চীনের শেনঝেনে গত ১৮ থেকে ২১ জুলাই ‘উইন-উইন ইনোভেশন উইক’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বৈশ্বিক অপারেটর, খাত সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা ৫.৫জি, গ্রিন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করেন, যাতে ডিজিটাল অর্থনীতিতে একসাথে সবার প্রবৃদ্ধি সম্ভব হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://carrier.huawei.com/en/events/winwin-innovation-week.  

   

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
নির্বাচিত

ওয়ালটন ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া
নির্বাচিত

২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করল নোকিয়া

পর্তুগালে ইমপ্রেসার মিডিয়ায় সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

পর্তুগালে ইমপ্রেসার মিডিয়ায় সাইবার হামলা

আইফোন ১২ মিনিতে লক স্ক্রিন ত্রুটি
নির্বাচিত

আইফোন ১২ মিনিতে লক স্ক্রিন ত্রুটি

বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন: পলক

ফোনে আগুন ধরার অভিযোগ বাজার থেকে সরিয়ে নেয়া হলো পিক্সেল ৬এ
প্রযুক্তি সংবাদ

ফোনে আগুন ধরার অভিযোগ বাজার থেকে সরিয়ে নেয়া হলো পিক্সেল ৬এ

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2022

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে হুয়াওয়ের ক্লাউড সল্যুশন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix