Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বোনাসের এক বিলিয়ন ডলার দান করবেন শাওমি প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
বোনাসের এক বিলিয়ন ডলার দান করবেন শাওমি প্রতিষ্ঠাতা
Share on FacebookShare on Twitter

কোম্পানির শেয়ারবাজারে প্রবেশে সফল নেতৃত্ব দেওয়ায় এ বছর বড় অঙ্কের বোনাস পেয়েছেন চীনা স্মার্টফোন কম্পানি শাওমির প্রতিষ্ঠাতা সিইও লি জুন। এর পুরোটাই দান করে দেওয়ার ঘোষণা দিলেন তিনি।

গত সপ্তাহে শাওমি নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে জানায়, কোম্পানিতে অবদান স্বরূপ লি জুন ৬৩৬.৬ মিলিয়ন ডলারের বেশি শেয়ার বোনাস হিসেবে পাচ্ছেন। প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য হিসেবে লির প্রাপ্ত শেয়ারের দাম দাঁড়ায় ৭.৫৪ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৯৬১ মিলিয়ন ডলার)।

শাওমি আর্থিক বিবরণীতে জানায়, লি প্রতিশ্রুতি দিয়েছেন কর কাটার পর বাকি সব শেয়ার দান করে দেবেন। তবে কম্পানির পক্ষ থেকে জানানো হয়নি এ অর্থ ঠিক কোথায় যাবে। গত জুলাই মাসে হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় শাওমি। কিন্তু চীনে স্মার্টফোনের চাহিদা কমবে—এমন উদ্বেগ থেকে কোম্পানির শেয়ারের দাম পড়তে থাকে। এছাড়া চীনের বাজারে প্রতিদ্বন্দ্বী স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে, অপো এবং ভিভোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে শাওমি।

ব্লুমবার্গ ও ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী লির বর্তমান সম্পদের পরিমাণ ১১ বিলিয়ন ডলার। তিনি বশ্বের ১৪৩ তম বিলিয়নেয়ার এবং চীনের ১১ তম ধনী এবং প্রযুক্তি বিশ্বে ৩৬তম ধনী।

লি জুন চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমির সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও। ২০১৮ সালের ৯ জুলাই হংকং শেয়ারবাজারে প্রবেশ করে শাওমি। তাঁর প্রথম সাফল্য তিনি ২০০৪ সালে ৭৫ মিলিয়ন ডলারে অনলাইন খুচরা কোম্পানি জয়ো ডটকম বিক্রি করেন অ্যামাজনের কাছে। ২০০৭ সালে তিনি অ্যান্টিভাইরাস কোম্পানি কিংসফটের চেয়ারম্যান থাকাকালে কোম্পানিটিকে হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত করেন। বর্তমানে কিংসফট ও ওয়াইওয়াই ডটকমের একজন বিনিয়োগকারী হিসেবে তিনি রয়েছেন।

লি জুনের জন্ম ১৯৬৯ সালে চীনের হুবাই প্রদেশে। তিনি মিয়ানইয়াং মিডল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করে উহান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৯২ সালে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিংসফটে যোগ দেন এবং ১৯৯৮ সালে কম্পানির সিইও হন। পরে ইউসিওয়েবসহ বেশ কিছু কম্পানি গড়ে তোলেন। ২০১০ সালের ৬ এপ্রিল থেকে একটি প্রযুক্তি কোম্পানি হিসেবে শাওমি গড়ে তোলেন।

লি তাঁর সাফল্যের পেছনের গল্প জানাতে গিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াকালীন সময়ে তিনি লাইব্রেরিতে একটি বই খুঁজে পান, যেটির নাম ছিল ‘ফায়ার ইন দ্য ভ্যালি : দ্য মেকিং অব দ্য পারসোনাল কম্পিউটার’। তিনি বলেন,“এ বইটিই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বইয়ের এক জায়গায় লেখা ছিল, ‘যদি তোমার একটি স্বপ্ন থাকে তুমি তার পেছনে দৌড়াতে পারো, আশা করা যায় তুমি বিশ্বমানের একটি কম্পানি গড়ে তুলতে পারবে।’

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা
প্রযুক্তি বাজার

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়
কিভাবে করবেন

সারাক্ষণ গেম খেলেও ফোন ভালো রাখার উপায়

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে ও আফ্রিকায় বাজার হারিয়েছে স্যামসাং

এক দশকে যা দিয়েছে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এক দশকে যা দিয়েছে স্মার্টফোন

নগদ টাকাসহ ফেসবুক হ্যাকার গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

নগদ টাকাসহ ফেসবুক হ্যাকার গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ এপ্রিল ২০১৯

বোনাসের এক বিলিয়ন ডলার দান করবেন শাওমি প্রতিষ্ঠাতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix