Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ জুলাই ২০২২
ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শনিবার রাতে রাজধানীর পর্যটন ভবনে বিভিন্ন মিডিয়ার রিপোর্টারদের মাঝে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করা হয় ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেন।

ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রচার ও প্রকাশ করায় ২ ক্যাটাগরিতে গণমাধ্যমের ৯ প্রতিবেদককে পুরস্কৃত করা হয়। টেলিভিশন/রেডিও বিভাগে পুরস্কৃত হয়েছেন টেলিভিশন ক্যাটেগরি শেখ রাকিবুল্লাহ হাসান, সিনিয়র রিপোর্টার, একাত্তর টেলিভিশন; কুমার বিশ্ব‌জিত রায়, সি‌নিয়র রি‌পোর্টার বাংলা‌দেশ টে‌লি‌ভিশন; মুরসালিন হক জুনায়েদ, স্টাফ রিপোর্টার, চ্যানেল ২৪ এবং শিহাব হোসাইন, স্টাফ রিপোর্টার, বাংলাভিশন।

পত্রিকা ও অনলাইন ক‌্যাটাগ‌রি‌তে উম্মুল ওয়ারা সুইটি, প্রধান প্রতিবেদক, দৈনিক দেশ রূপান্তর; সমীর কুমার দে মন্ডল, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক; সৈয়দ এলতেফাত হোসাইন, স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস); আবু সালেহ সায়াদাত, জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা পোস্ট; রাশেদ মেহেদী, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল পুরস্কৃত হয়েছে।

গনমাধ্যম কর্মীদের ৩০০ প্রতি‌বেদকের প্রতি‌বেদন মূল‌্যায়ন ক‌রে এই পুরস্কার দেয়া হয়।

অনলাইন সংযু‌ক্তি‌তে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি নিউজ এর সম্পাদক জুয়েল আহসান পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ধা‌পে ধা‌পে আমরা ড‌জিটাল বাংলা‌দেশ বাস্তবায়ন ক‌রে‌ছি। এর সুফল দেশের মানুষ পাচ্ছে।

চতুর্থ শিল্প বিপ্ল‌বে ব‌াংলা‌ে‌দেশের সাংবা‌দিকরা যেন বি‌শ্বে নেতৃত্ব ‌দি‌তে পা‌রেন সেজন‌্য ডিজিটাল লিডার‌শিপ ট্রেনিংয়ে তা‌দেরর অন্তর্ভূক্ত করার ঘোষণা দেন প্রতিমনত্রী।

পলক বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। জননেত্রী শেখ হাসিনার সরকারের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় জনগণের মতামত যাতে আরও প্রতিফলিত হয়, সেকারণে ৫৬টি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে আগামী দুই তিন মাসের মধ্যে আইসিটি বিভাগ থেকে অত্যন্ত আধুনিক পোর্টাল চালু করা হবে। যেটির নাম হবে ‘জনতার সরকার পোর্টাল’। যেখানে আমরা যেকোনও সিদ্ধান্ত, নীতি-নির্ধারকদের যেকোনও বক্তব্য, যেটির প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ মিডিয়াতে আসে, আমাদের ভবিষ্যৎ নীতি নির্ধারণে সঠিকভাবে প্রতিফলিত হয়, সেজন্য আমরা এই পোর্টাল অল্প দিনের মধ্যে চালু করবো। এতে করে সাংবাদিকদের কাজ করার সুযোগ আরও তৈরি হবে। সরকারের নীতি নির্ধারণে এটি সহায়ক হিসেবে কাজ করবে।

তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে বুদ্ধিদীপ্ত, সৃজনশীল,উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছি। আগামী সেপ্টেম্বর নাগাদ “”স্মার্ট বাংলাদেশ ” বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করার কথাও জানান তিনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের সকল স্মার্টফোনে ফাইভজি নেটওয়ার্ক!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের সকল স্মার্টফোনে ফাইভজি নেটওয়ার্ক!

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
প্রযুক্তি সংবাদ

কপি-পেস্টের সুযোগ এলো গুগল ড্রাইভে

২১০০ সালে মানুষ দেখতে যেমন হবে!
প্রযুক্তি সংবাদ

২১০০ সালে মানুষ দেখতে যেমন হবে!

রিয়েলমির নতুন ‘বাজেট ফোন’, দাম কত?
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির নতুন ‘বাজেট ফোন’, দাম কত?

২০০টি ভাষায় অনুবাদে সক্ষম মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা
নির্বাচিত

২০০টি ভাষায় অনুবাদে সক্ষম মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা

অপরাধ দমনে আসছে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’
প্রযুক্তি সংবাদ

অপরাধ দমনে আসছে ‘ফেস রিকগনিশন ক্যামেরা’

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

সাধারণত নতুন ফোন বাজারে আসার আগে পুরানো মডেলের...

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix