Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ আগস্ট ২০২২
রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা
Share on FacebookShare on Twitter

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাজারে এনেছে ফ্ল্যাগশিপ ক্যামেরা স্মার্টফোন রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি। ফোনটিতে রয়েছে দেশের মিডরেঞ্জ স্মার্টফোনের মধ্যে ১ম ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস ক্যামেরা। যার কারণেই অল্প আলোতেও দুর্দান্ত ছবি তোলা যাচ্ছে। এ কারণেই ফোনটি নিয়ে প্রশংসায় মেতেছেন দেশের তরুণ ফটোগ্রাফারেরা। 

সনি আইএমএক্স৭৬৬ ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সেন্সর সম্বলিত অসাধারণ ক্যামেরা সেটআপের সাহায্যে ব্যবহারকারীরা খুবই ডিটেইলড ছবি তুলতে পারবেন। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ওআইএস ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই সেটআপে প্রোলাইট ইমেজিং প্রযুক্তি আছে, যার সাহায্যে পরিষ্কার ও ঝকঝকে ছবি তোলা সম্ভব। বড় আকারের ১/১.৫৬ ইঞ্চি সেন্সর দিয়ে ছবি তোলার সময় এর আগের প্রজন্মের তুলনায় ৬৩.৮ শতাংশ বেশি আলো ক্যাপচার করা যায়। রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি এই সেগমেন্টে এমন অত্যাধুনিক ক্যামেরা সেন্সর সহ প্রথম স্মার্টফোন।

ওআইএস ছাড়াও এই ফোনে রয়েছে ইআইএস (ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন) ডুয়াল স্ট্যাবিলাইজেশন ও এআই নয়েজ ক্যান্সেলেশন ৩.০, যা কম আলোতেও সুন্দর ছবি তুলতে সাহায্য করে। সাথে আছে ১১৯-ডিগ্রি সুপার ওয়াইড ক্যামেরা, যা দিয়ে বিস্তৃত পরিসরের ছবি অনায়েসেই তোলা যায়। এই ডিভাইসটিতে স্ট্রিট ফটোগ্রাফি মোড ২.০, ‘স্মার্ট লং এক্সপোজার’, ‘নাইনটিস পপ ফিল্টার’ ও ‘পিক অ্যান্ড জুম’ এর মতো আকর্ষণীয় সব ফিচার আছে, যার সাহায্যে ব্যবহারকারীরা যেকোন মুহূর্ত চমৎকারভাবে ক্যামেরাবন্দী করতে পারবেন। এমন সব দারুণ ফিচার এই ফ্ল্যাগশিপ ক্যামেরাকে তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।  

ডিভাইসটি সম্পর্কে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির জনপ্রিয় টেক রিভিউয়ার আশিকুর রহমান তুষার বলেন, “রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে ভালো ডিটেইলস থাকছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি তোলার সঙ্গে সঙ্গে আপলোড করা যাবে। এই ফোনের ডে-লাইট ফটোগ্রাফি ফিচার দিয়ে যাদের কাছে এডিট করার সময় নেই তারা চমৎকার সব ছবি তুলতে পারবেন। তাছাড়া, এই ক্যামেরায় কালার ও কনট্রাস্ট এর ভারসাম্য থাকায় কম আলোতে তোলা ছবিগুলোও দেখতে খুব সুন্দর। আমার মতে নাইট ফটোগ্রাফির জন্য এই সেগমেন্টের সেরা ক্যামেরা ফোন রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি। এই ফোনের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা প্রাইমারি ক্যামেরার মতোই চমৎকার এবং পোর্ট্রেট মোডটিও বেশ ভালো। সেলফি ক্যামেরার সাথে আছে এইচডিআর প্রযুক্তি, যা ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে। ওআইএস ও এআইএস এর সাহায্যে যেকোনো ধরনের ঝাঁকুনিতেও পরিষ্কার ছবি তোলা ও ভিডিও করা সম্ভব।” এই ক্যামেরা নিয়ে সম্পূর্ণ রিভিও দেখতে ব্যবহারকারীরা এটিসি’র ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। 

এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি শেয়ার করার পরে ডিভাইসটি ফেসবুকে ফটোগ্রাফি ভিত্তিক বিভিন্ন গ্রুপে বেশ প্রশংসিত হয়েছে। ‘ফটোগ্রাফি অফ বাংলাদেশ’, ফোনোগ্রাফি ও আরও কিছু গ্রুপের সদস্যরা এই ফোনটির ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেটআপে তোলা ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

এরই পাশাপাশি ডিভাইসটি মাত্র ৭.৯৯ মিমি পাতলা এবং এর ওজন মাত্র ১৮২ গ্রাম। এই ফোনের ডিজাইন ডিভাইসটিকে স্লিম ও হালকা করেছে, যা নিশ্চিত করবে দারুণ ইন হ্যান্ড ফিলিং। সূর্যোদয় থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ডিভাইসে ‘লাইট শিফট ডিজাইন’ ব্যবহার করা হয়েছে। ফোনটির সানরাইজ ব্লু কালার ভ্যারিয়েন্টিতে সূর্যের আলোতে ফোনটির পেছনের দিক প্রায় ৩ সেকেন্ডের মধ্যেই নীল থেকে লাল রঙ ধারণ করে। ঘরেই আলোতে ফোনটি পুনরায় ব্লু কালারে ফেরত আসে। দুর্দান্ত এই ডিজাইন টেকনোলজি থাকছে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি’তে। এছাড়াও ফোনটি পাওয়া যাচ্ছে অরোরা গ্রিন কালার ভ্যারিয়েন্টিতে। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/realme-9-pro-plus

 

Tags: রিয়েলমিরিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮ বছরের ইতিহাসে এই প্রথম
প্রযুক্তি সংবাদ

১৮ বছরের ইতিহাসে এই প্রথম

কুমির শনাক্ত করতে ব্যবহার হচ্ছে ড্রোন
প্রযুক্তি সংবাদ

দ্রুত ওষুধ ডেলিভারি দেবে পণ্যবাহী ড্রোন!

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা

মোবাইল বিস্ফোরণ হয় যেসব কারণে, সুরক্ষায় করণীয়
অটোমোবাইল

মোবাইল বিস্ফোরণ হয় যেসব কারণে, সুরক্ষায় করণীয়

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

ইউটিউবের যে ৫ ফিচার এতদিন জানতেন না

উইন্ডোজ ১০-এ ‘বাগ’, অচল হতে পারে ভিপিএন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০-এ ‘বাগ’, অচল হতে পারে ভিপিএন সিস্টেম

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই তাদের বহুল আলোচিত...

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix