Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি জরুরী কেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 27 February 2025
টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি জরুরী কেন?
Share on FacebookShare on Twitter

টিভিতে স্ট্রেঞ্জার থিংস দেখছেন—সঙ্গীতের মূর্ছনায় ভেকনা থেকে পালানোর চেষ্টা করছে ম্যাক্স, রোমাঞ্চের পারদ তুঙ্গে। ঠিক এ সময়ই, বাতাসে জানালার পর্দা সরে গেল। পর্দা গলে দুপুরের কড়া রোদ পড়ল টিভির স্ক্রিনে, চরম বিরক্তি নিয়ে আপনি গেলেন পর্দা ঠিক করতে। টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখার সময় মনোযোগ ও আনন্দ নষ্ট করতে এরকম দু’-একটি মুহূর্তই যথেষ্ট।

তবে, এ নিয়ে এখন আর খুব বেশি দুশ্চিন্তার প্রয়োজন নেই। অ্যান্টি-গ্লেয়ারের মতো অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে টিভি দেখার অভিজ্ঞতা হবে এখন আরও সমৃদ্ধ।

ওএলইডি প্রযুক্তি এর উজ্জ্বল রঙ, উচ্চ গুণমান ও দুর্দান্ত কনট্রাস্টের মাধ্যমে বিনোদনের ক্ষেত্রে যুগান্তকারী অভিজ্ঞতা নিয়ে এসেছে। ২০০৪ সালে বাজারে আসার পর থেকে এ প্রযুক্তি সহজেই সবার মন জয় করে নেয়। দেখা যায়, বেশিরভাগ ওএলইডি টিভি অন্ধকারে চমৎকার পারফরমেন্স দিলেও উজ্জ্বল আলোতে টিভির স্ক্রিন ঠিকভাবে দেখা যায় না। এক্ষেত্রে, ঘরের আলোর সাথে প্রাকৃতিক আলো মিলে একধরনের ওয়াশ-আউট ইফেক্ট তৈরি করে, যা টিভি দেখার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে চোখের ওপর চাপ তৈরি করে। আর এই অসুবিধা থেকে মুক্তি পেতে আমরা কখনো বসার জায়গা বদলে ফেলি, কখনো ভারি পর্দা দিয়ে রুমে প্রাকৃতিক আলো ঢোকায় বাধা সৃষ্টি করি।

তবে, নতুন প্রযুক্তির উন্নতির ফলে এখন এই অসুবিধা মোকাবিলা করা সম্ভব হয়েছে। অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তির কারণে এখন উন্নত সমাধান ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করা যাচ্ছে। যুগান্তকারী এই প্রযুক্তির মাধ্যমে এখন দিনের যেকোনো সময় বা পরিবেশে স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল উপভোগ করা সম্ভব। আগেকার ওএলইডি প্যানেলের তুলনায় এতে এম্বোসড সারফেস ও বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে, যা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। ফলে চোখের প্রশান্তির পাশাপাশি, মনোযোগ স্ক্রিনের ওপরেই থাকে, আশপাশের আলোর দিকে যায় না।

বাংলাদেশের মতো দেশে যেখানে বেশিরভাগ বাড়িতেই প্রাকৃতিক আলো ঘরে ঢোকাকে প্রাধান্য দেয়া হয় সেখানে টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি থাকলে তা সবার জন্য আরামদায়ক ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। একা বসে ‘স্ট্রেঞ্জার থিংস’ দেখা বা পরিবারের সবার সঙ্গে একসাথে ‘সি বিস্ট’ দেখার সময় এখন আর মনোযোগ অন্যদিকে সরে যাবে না। স্যামসাং এস৯৫ডি-তে থাকা অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি এই আলো-ছায়ার খেলা দূরে রেখে চোখের ওপর থেকে চাপ কমাবে; পাশাপাশি টিভি দেখার অভিজ্ঞতাকেও অনন্য করে তুলবে। এখন আর পর্দা টেনে দেয়া বা সোফা, টিভি সরিয়ে অন্যদিকে নেয়ার ঝক্কি পোহানো লাগবে না। যেখানে বসেই টিভি দেখুন না কেন এটি আপনার রুমের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে।

টিভি দেখার সময় যারা ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, আবার একইসাথে, সেরা পিকচার কোয়ালিটির সাথে অনন্য অভিজ্ঞতাও পেতে চান তাদের জন্য অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি-সমৃদ্ধ ওএলইডি টিভি সবচেয়ে যথার্থ হবে। টেলিভিশনের জগতে নতুন যুগের সূচনা করার পাশাপাশি, বিনোদনের অভিজ্ঞতাকেই বদলে দিচ্ছে এই টিভি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তিরটিভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভয়ঙ্কর সাইবার আক্রমণ হোয়াটসঅ্যাপে, ২৪টি দেশে সতর্কতা জারি
প্রযুক্তি সংবাদ

ভয়ঙ্কর সাইবার আক্রমণ হোয়াটসঅ্যাপে, ২৪টি দেশে সতর্কতা জারি

কম মূল্যে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি
প্রযুক্তি সংবাদ

কম মূল্যে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি

আসছে অ্যাপলের নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আইক্লাউড সেবায় বিভ্রাট

মোবাইল সেট তৈরিতে ফের ভ্যাট অব্যাহতি
প্রযুক্তি সংবাদ

মোবাইল সেট তৈরিতে ফের ভ্যাট অব্যাহতি

সিক্স-‌জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়া‌ওয়ে
নির্বাচিত

সিক্স-‌জি আসছে ২০৩০ সালের মধ্যেই: হুয়া‌ওয়ে

ফোনে পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

ফোনে পেরিস্কোপ ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 February 2025

টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি জরুরী কেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix