Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দূতাবাস থেকেই কি গুপ্তচরবৃত্তি করতেন অ্যাসাঞ্জ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
Share on FacebookShare on Twitter

অবশেষে খোঁজ মিলেছে তাঁর সঙ্গীর। উইকিলিকস প্রতিষ্ঠাতা উইলিয়াম অ্যাসাঞ্জের গ্রেফতারির খবর মিলতেই সব চেয়ে বেশি হইচই হয়েছিল তাঁর পোষ্য বেড়ালকে নিয়ে। অ্যাসাঞ্জ প্রাথমিক ভাবে লন্ডনের থানায় চলে গেলেও বেড়াল নিয়ে তখন কিছু জানা যায়নি। এ বার উইকিলিকস সংস্থার তরফেই এক টুইটে জানানো হয়েছে, বেড়ালটি ভাল আছে। ‘এমবাসি ক্যাট’ নামে টুইটার ইনস্টাগ্রামে রীতিমতো সেলিব্রিটি সেই বেড়াল। উইকিলিকস-এর টুইট, ‘‘আমরা নিশ্চিত করে জানাচ্ছি, অ্যাসাঞ্জের বেড়াল ভাল আছে। অ্যাসাঞ্জ তাঁর আইনজীবীকে বলেছেন, অক্টোবরের মাঝামাঝি তাকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে উদ্ধার করা হবে। মুক্তি পেয়ে তিনি পোষ্যের সঙ্গে দেখা করবেন।’’

বেড়াল নিয়ে সংশয় কাটলেও অ্যাসাঞ্জের পিছু ছাড়ছেন না ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো। তিনি ব্রিটেনের একটি দৈনিকে ফের বিষোদ্গার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। এ বার তাঁর দাবি, লন্ডনে তাঁদের দূতাবাস থেকে গুপ্তচরবৃত্তি করতেন অ্যাসাঞ্জ। ইকুয়েডরের সঙ্গে অ্যাসাঞ্জের সম্পর্ক তিক্ত হওয়ার পিছনেও বড় কারণ মোরেনোর ব্যক্তিগত জীবনের তথ্য প্রকাশ্যে এনে ফেলা। তা হলে সেই রাগেই কি মোরেনো অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় কেড়ে নিলেন?

মোরেনো ওই দৈনিকে বলেছেন, তাঁর পরিবারের ছবি ও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় শোধ তুলতে তিনি কিছুই করেননি। বরং তাঁর আক্ষেপ, অন্য দেশের গণতান্ত্রিক প্রশাসনে নাক গলাতে অ্যাসাঞ্জ তাঁদের দূতাবাসকে কাজে লাগিয়েছিলেন। মোরেনোর কথায়, ‘‘কোনও প্রশাসনিক ব্যবস্থাকে বেসামাল করে দেওয়া ইকুয়েডরের কাছে অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা সার্বভৌম দেশ। অন্য প্রতিটি দেশের রাজনীতি সম্পর্কে আমাদের শ্রদ্ধা রয়েছে। আমাদের দূতাবাসকে গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়েছে। সেটা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না।’’

যদিও অ্যাসাঞ্জ-ভক্তদের দাবি, আমেরিকা কলকাঠি নেড়েছে বলেই ইকুয়েডর এই পদক্ষেপ করেছে। রাজনৈতিক আশ্রয় এ ভাবে কেড়ে নেওয়া বেআইনি। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া এটা আর কিছুই নয়।

গ্রেফতারির পরে অ্যাসাঞ্জকে যে ভাবে আমেরিকার হাতে তুলে দেওয়ার কথা শোনা যাচ্ছে, তার বিরোধিতায় এ দিনই ভারত থেকে একটি লিখিত বিবৃতিতে সই করেছেন সাংবাদিক এন রাম, সাহিত্যিক অরুন্ধতী রায়, প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিংহ, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী, সাংবাদিক পি সাইনাথ এবং ইতিহাসবিদ রোমিলা থাপার। গোটা ব্যাপারটিকেই সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তাঁরা দ্রুত অ্যাসাঞ্জের মুক্তির দাবিও তুলেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

এপ্রিলে বাজারে আসছে নিকনের ডি৬ প্রো ক্যামেরা

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট
নির্বাচিত

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট

২০২৫ সালের জনপ্রিয় ৫টি মোবাইল ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের জনপ্রিয় ৫টি মোবাইল ফোন

জলবায়ু পরিবর্তন অস্বীকার করলে গুগল থেকে আয়ের পথ বন্ধ
প্রযুক্তি সংবাদ

জলবায়ু পরিবর্তন অস্বীকার করলে গুগল থেকে আয়ের পথ বন্ধ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ এপ্রিল ২০১৯

দূতাবাস থেকেই কি গুপ্তচরবৃত্তি করতেন অ্যাসাঞ্জ?

Techzoom.TV |
TechzoomTV