Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 June 2023
কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দুনিয়ায় নতুন যুগের সূচনা করেছে। চ্যাটজিপিটির উত্থান তার একটি উদাহরণ। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে কার্যক্রমের ধরন পরিবর্তন করতে শুরু করেছে। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও পরিবর্তন দেখা যাচ্ছে।

২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়িয়ে দেবে। দৃশ্যমান হবে প্রযুক্তির দুনিয়ায় ব্যাপক পরিবর্তন। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান হু হওকুন।

হু বিশ্বাস করেন, দ্রুত সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বেড়ে যাবে। পরিবর্তন আনবে কম্পিউটারের ক্ষমতাতেও। একই সময়ের মধ্যে ৫০০ গুণ বেশি কাজ করতে সক্ষম হবে কম্পিউটার। নতুন সুযোগ উন্মোচিত হবে সামনে। ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী সংযোগ দুই হাজার কোটি অতিক্রম করবে। বিস্তৃতি ঘটবে লো-ল্যাটেন্সি অ্যাপ্লিকেশনের। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন অনুসারেই হবে অগ্রগতি। নতুন ব্যবসায়িক নীতিমালায় মেটাভার্স ও ইমেজিং থিওরি ব্যবহৃত হবে। প্রযুক্তি এখনো বিবর্তনের মধ্য দিয়ে গেলেও সাধারণ ব্যবহারকারীদের কাছে তেমন আকর্ষণীয় মাত্রা লাভ করেনি।

তিনি জানান, আগামীতে আরো পরিবর্তন আসবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন আসবে ইন্টারনেট পরিষেবার মধ্যেও। সেক্ষেত্রে আরো নতুন নতুন সুযোগ তৈরি হবে সব ক্ষেত্রে। জ্বালানি খাতে দ্রুত বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে দাবি করেছেন হু। কার্বন নিঃসরণ প্রক্রিয়া কমে আসবে নতুন প্রযুক্তির ব্যবহার, যা এরই মধ্যে দৃশ্যমান হওয়া শুরু হয়েছে।

ফাইভজি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিকে দ্রুত গ্রহণ করে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সামনের দিনগুলোয় তা ব্যক্তি পর্যায়ে ছড়িয়ে যাবে। প্রযুক্তি গ্রহণের কারণে দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়বে। বিবর্তনের কারণে সৌর ও বায়ু শক্তিকে আরো ভালোভাবে কাজে লাগানো যাবে।

হুয়াওয়ে বর্তমানে সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি বিপুল সম্ভাবনাময়। হুয়ের দাবিকে অনেকটাই যৌক্তিক মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান সময়ের প্রতিবন্ধকতাগুলো এর মধ্য দিয়ে দূরীভূত হবে। হার্ডওয়্যারজনিত সমস্যাও মিটে যাবে। সাত বছরের মধ্যে বর্তমান গতি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট থেকে উন্নীত হয়ে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইটে পরিণত হবে।

পরিবর্তন প্রভাব ফেলবে মানুষের জীবনযাত্রায়। গতিশীল ইন্টারনেটের অর্থ কিছু নতুন প্রযুক্তির আবির্ভাবের পথকে উন্মুক্ত করে দেয়া। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড গেমিং ও স্বচালিত গাড়ির মতো চিন্তাগুলো এখন ইন্টারনেটের গতি ও কানেক্টিভিটির পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। বাস্তবিক কোনো পরিবর্তনের সঙ্গে বিপুলভাবে পরিবর্তিত হবে দিকগুলো। এআইয়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক খাতও সুবিধা পাবে। কেউ প্রত্যাশা করেনি চ্যাটজিপিটির আবির্ভাবকে। কিন্তু কনটেন্ট তৈরির দুনিয়ায় এরই মধ্যে ব্যাপক পরিবর্তন চলে এসেছে।

অধিকাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাটজিপিটির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। জিপিটি-ফোর নিয়ে এসেছে নতুন মাত্রা। যদি সাত বছরের মধ্যে আরো বড় ধরনের পরিবর্তন আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সিপিইউর ক্ষেত্রে কিছুটা হিমশিম খাচ্ছে। কিছুটা থেমে থাকবে অগ্রগতি, তবে তা সাময়িক অসুবিধা। চাহিদা বাড়ার সঙ্গে উৎপাদনকারীরা তাদের সক্ষমতা বাড়াবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নভেম্বরে আসছে শাওমি পোকো এফ২, জেনে নিন ফিচার
নির্বাচিত

নভেম্বরে আসছে শাওমি পোকো এফ২, জেনে নিন ফিচার

গুগল ডকসের যে শর্টকাটগুলো আপনার সময় বাঁচাবে
কিভাবে করবেন

লেখার মানোন্নয়নে সহায়তা করবে গুগল ডকস

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব
প্রযুক্তি সংবাদ

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব

মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস
নির্বাচিত

মার্কিন নির্বাচন নিয়ে জুকারবার্গের চাঞ্চল্যকর অডিও ফাঁস

২০২১: প্রযুক্তিখাতের আলোচিত ও সমালোচিত যত ঘটনা
প্রযুক্তি সংবাদ

২০২১: প্রযুক্তিখাতের আলোচিত ও সমালোচিত যত ঘটনা

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2023

কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা

Techzoom.TV |
TechzoomTV