Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক বাজারে হার্ডওয়্যার ব্যবসা নিয়ে খারাপ সময় পার করছে অ্যাপল। টানা কয়েক প্রান্তিক ধরে আইফোনের বিক্রি কমছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা এবং রাজস্ব প্রবৃদ্ধির ধারায় থাকতে হার্ডওয়্যারে নয়, বরং অ্যাপ স্টোর, মিউজিক ও আইটিউনের মতো সেবায় গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর পরও ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে। বলা হচ্ছে, ২০১৫ সালের প্রথম প্রান্তিকের পর এবারই প্রথম অ্যাপ স্টোর থেকে ডাউনলোড কমল। মার্কিন বহুজাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক ও ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি মরগান স্ট্যানলির গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। খবর বিজনেস ইনসাইডার।

বিশ্বব্যাপী কত সংখ্যক ডিভাইস বিক্রি হচ্ছে, তার তথ্য দেয়া বন্ধ করেছে অ্যাপল। রাজস্ব আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হার্ডওয়্যারের পরিবর্তে সফটওয়্যার ও সংশ্লিষ্ট সেবায় গুরুত্ব আরোপের কথা তারা এরই মধ্যে জানিয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক খতিয়ানেও দেখা যায় রাজস্বের গুরুত্বপূর্ণ একটি অংশ আসছে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড, মিউজিক ও আইটিউনস সেবা থেকে। আইফোন বিক্রি কমলেও সেবা বিভাগের রাজস্ব বাড়ায় খুব বেশি ক্ষতির মুখে পড়তে হয়নি প্রতিষ্ঠানটিকে। কিন্তু এখন অ্যাপ স্টোরের রাজস্ব প্রবৃদ্ধি হ্রাস অ্যাপলের জন্য বড় ক্ষতির কারণ হবে বলে মনে করা হচ্ছে।

অ্যাপল সম্পর্কিত মরগান স্ট্যানলির সংগৃহীত ডাটা পর্যালোচনা করে বিশ্লেষক কেটি হুবার্টি জানান, চার বছরের মধ্যে এবারই প্রথম অ্যাপ স্টোর থেকে ডাউনলোড কমেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড কমেছে ৫ শতাংশ। অন্যদিকে অ্যাপলের অর্থবছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রি সর্বোচ্চ ২০ শতাংশ কমার পূর্বাভাস দেয়া হয়েছে। আইফোন বিক্রি কমে যাওয়াই অ্যাপ স্টোরের ডাউনলোড কমার প্রধান কারণ। অর্থাৎ বিক্রি কমে যাওয়ায় নতুন আইফোন কিংবা অন্য অ্যাপল ডিভাইসের জন্য অ্যাপ ডাউনলোডও কমে গেছে।

আইফোন অ্যাপলের একটি আইকনিক ডিভাইস। ২০১৭ সালে প্রথম প্রজন্মের আইফোন উন্মোচনের মধ্য দিয়ে অ্যাপলের উত্থান। মোবাইল ডিভাইসের সংজ্ঞাই বদলে দিয়েছিল আইফোন। সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি অ্যাপলকে। এখনো প্রতিষ্ঠানটির রাজস্বের একটি বড় অংশ আসছে আইফোন বিক্রি থেকে। আইফোন বিক্রি টানা কমতে থাকায় সেবা ব্যবসায় গুরুত্ব দিতে শুরু করে অ্যাপল। এর সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু টানা আইফোন বিক্রি কমার মধ্যেই অ্যাপ স্টোরের ডাউনলোড কমে যাওয়া প্রতিষ্ঠানটির জন্য নেতিবাচক মনে করা হচ্ছে। কারণ ডিভাইস বিক্রি কমলেও সেবা বিভাগের আয় দিয়ে রাজস্বে ভারসাম্য রক্ষার কথা চিন্তা করেছিল অ্যাপল।

গত নভেম্বরে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বিনিয়োগকারীদের বলেছিলেন, বিশ্বব্যাপী কত ইউনিট আইফোন বিক্রি হলো, তার তথ্য প্রকাশ বন্ধ করবে অ্যাপল। এর বদলে অ্যাপলের সার্বিক রাজস্ব আয়ের দিকে নজর রাখতে বলেছিলেন তিনি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, আইফোন বিক্রি কমে যাওয়া অ্যাপলের রাজস্বে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ আইফোন বিক্রি কমলেও অ্যাপলের সেবা ব্যবসাগুলো থেকে রাজস্ব বাড়ছে।

বিশ্লেষকদের মতে, আইফোন বিক্রি কমলেও পুরনো ক্রেতাদের কাছে ভিডিও, গান বিক্রি, আইটিউনস ও অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছিল অ্যাপল। আইফোন বিক্রি বাড়াতে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে কয়েক ধাপে আইফোনের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশটিতে কিস্তিতেও আইফোন বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। তার পরও চীনে আইফোন বিক্রি আশানুরূপ বাড়েনি। চীনের দুর্বল অর্থনীতি এবং যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্যযুদ্ধের জেরে বাজারটিতে আইফোনের দখল ১ শতাংশের নিচে নেমে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব

ট্রেনের টিকিট আছে কিনা বলে দেবে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

মোবাইল অ্যাপে টিকিট পাই নাই

স্যাটেলাইটের সেবা
টেলিকম

৮ দিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’
প্রযুক্তি সংবাদ

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’

এবার সোনা কেনা-বেচা করুন গুগল পে থেকে
প্রযুক্তি সংবাদ

এবার সোনা কেনা-বেচা করুন গুগল পে থেকে

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করলো ১১তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন
প্রযুক্তি সংবাদ

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

পুরোনো কম্পিউটার ব্যবহারকারীদের নতুন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে...

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০১৯

ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix