Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের জন্য দারাজ নিয়ে এলো “বেচো বাঁচো” নামক বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 September 2022
বাংলাদেশের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের জন্য দারাজ নিয়ে এলো “বেচো বাঁচো” নামক বিশেষ উদ্যোগ
Share on FacebookShare on Twitter

অন্যের নাম-পরিচয়ে নয়, নারীর স্বতন্ত্র পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর উদ্যোগটা শুরু হয়ে গেছে অনেক আগেই। আর বাংলাদেশের অনেক নারীই ব্যবসাকে বেছে নিয়েছেন নিজের পরিচয় গড়ার মাধ্যম হিসেবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া পেইজ বা লাইভ নারীর এই যাত্রাটাকে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে। নিজ হাতে প্রোডাক্ট তৈরি কিংবা কোনো কারখানা থেকে প্রোডাক্ট সোর্সিং এর মাধ্যমে তারা প্রতিষ্ঠা করছেন নিজের ব্যবসা।

তবে ব্যবসা শুরু করলেও অনেক ক্ষেত্রেই নারী উদ্যোক্তারা নানা প্রকারের বাধার সম্মুখীন হন। তেমনি একটি বড় বাধা হলো মূলধন। এই মূলধন স্বল্পতার কারণে অনেকেই তাদের ব্যবসা বড় করতে পারছেন না। এছাড়া ব্যবসা বড় করার জন্য এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রেনিং। এই ট্রেনিং সুবিধা থেকে আমাদের দেশের অনেক নারীই বঞ্চিত। যার ফলে নিজের এলাকার কিংবা শহরের গণ্ডি ছাড়িয়ে সারাদেশের কাস্টমারদের কাছে নিজের প্রোডাক্ট তুলে ধরাটা তাদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।

এবার এসব বাধা দূর করে নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে দারাজ নিয়ে এলো “বেচো বাঁচো” নামক একটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। যেখানে নারী উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট-নির্ভর বিজনেস আইডিয়াগুলো পাঠিয়ে জিতে নিতে পারেন সেরা নারী উদ্যোক্তা হওয়ার সুযোগ। নূন্যতম ৬ মাস ধরে পরিচালনা করা যেকোনো প্রোডাক্ট-ভিত্তিক ব্যবসার আইডিয়া প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় জমা দিতে পারবেন। সেরা ১০০টি আইডিয়া প্রাথমিকভাবে বাছাই করা হবে, এবং এই নারী উদ্যোক্তাদেরকে দারাজ-এর পক্ষ থেকে দেয়া হবে অনলাইন ট্রেনিং ও ডিজিটাল সার্টিফিকেট। পরবর্তী রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে সেরা ১০ জন নারী উদ্যোক্তা এবং গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাছাই করা হবে সেরা ৩জন নারী উদ্যোক্তা। এই “বেচো বাঁচো” প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে ৫০ হাজার টাকা থেকে ১২৫,০০০টাকা পর্যন্ত প্রাইজমানি, ক্রেস্ট এবং দারাজ-এ সেলার হওয়ার সুযোগ। এছাড়াও বছরজুড়ে “বেচো বাঁচো”-এর বিজয়ীদের নিয়ে দারাজ-এর থাকবে নানা আয়োজন।

“বেচো বাঁচো’ প্রতিযোগিতাটির বিষয়ে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজ শুরু থেকেই কাজ করে আসছে ই-কমার্সের মাধ্যমে সমাজে উন্নয়নের ধারা বয়ে আনতে। এরই ধারাবাহিকতায় আমাদের এই বিজনেস আইডিয়া ক্যাম্পেইন। আমরা আশাবাদী যে বেচো বাঁচো-র মাধ্যমে আমরা দেশের নানা প্রান্ত থেকে প্রতিভাবান কিছু নারী উদ্যোক্তা খুঁজে বের করবো ও তাদের ব্যবসাকে সম্প্রসারণ করার লক্ষ্যে তাদেরকে সহায়তা করবো। দারাজের চিফ মার্কেটিং অফিসার- তাজদীন হাসান বলেন, “আমরা অনেক আশাবাদী যে বেচো বাঁচো ক্যাম্পেইনটির মাধ্যমে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবো এবং ইকমার্স যে ক্রেতা ও বিক্রেতা দুজনের জীবনেই উন্নয়ন সাধন করতে পারে – তা প্রমান করতে।”

“বেচো বাঁচো”-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে হয়েছে আজ থেকে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতা সম্পর্কিত যাবতীয় তথ্য ও সর্বশেষ আপডেট পাওয়া যাবে দারাজ বাংলাদেশের পেইজে। “বেচো বাঁচো” রেজিস্ট্রেশন লিংক -https://click.daraz.com.bd/e/_7nghz

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিভি আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

টিভি আনছে ওয়ানপ্লাস

কিবোর্ড পরিষ্কার করার সহজ ৫ টিপস
কিভাবে করবেন

কিবোর্ড পরিষ্কার করার সহজ ৫ টিপস

নতুন রূপে ওয়ানপ্লাস
নির্বাচিত

নতুন রূপে ওয়ানপ্লাস

করোনাকালে ঝামেলামুক্ত ডেলিভারি সেবা দিবে ‘জয় এক্সপ্রেস’
ই-কমার্স

করোনাকালে ঝামেলামুক্ত ডেলিভারি সেবা দিবে ‘জয় এক্সপ্রেস’

২০২৪ সালে অবৈধ ক্রিপ্টো লেনদেন ৪০ বিলিয়ন ডলার
নির্বাচিত

২০২৪ সালে অবৈধ ক্রিপ্টো লেনদেন ৪০ বিলিয়ন ডলার

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) নিয়ে এলো ‘লুডু লাখপতি টুর্নামেন্ট’
ই-কমার্স

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) নিয়ে এলো ‘লুডু লাখপতি টুর্নামেন্ট’

Load More

ট্রেন্ডিং টপিক

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 September 2022

বাংলাদেশের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের জন্য দারাজ নিয়ে এলো “বেচো বাঁচো” নামক বিশেষ উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV