Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 November 2026
গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
Share on FacebookShare on Twitter

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মুনাফার অংশ হিসেবে নির্ধারিত ৫ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। একই সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

সোমবার সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানায় ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’। সংগঠনটির আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বিবৃতিতে দাবিগুলো তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, সাবেক কর্মীরা কোনো অনুদান কিংবা চাকরি ফিরে পেতে চান না। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ২০১০ থেকে ২০১২ সালের বকেয়া মুনাফার অংশ, বিলম্বজনিত সুদ এবং তহবিলের বিনিয়োগ থেকে অর্জিত আয়সহ আইনানুগ পাওনা বুঝে পেতে চান তাঁরা।

সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব পাওনা পরিশোধ না হওয়ায় সাবেক কর্মী ও তাঁদের পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এরই মধ্যে সাতজন সাবেক কর্মী মারা গেছেন। তাঁদের উত্তরাধিকারীদের পাওনাও দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।

আন্দোলনের ঘটনায় একপেশে চার্জশিটের অভিযোগ

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে পাওনা আদায়ের দাবি জানিয়ে আসছেন সাবেক কর্মীরা। কিন্তু সমস্যার সমাধান না করে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

ঐক্য পরিষদের দাবি, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে। এ সময় তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ২৯ জনের বিরুদ্ধে মামলা ও চার্জশিট দেওয়া হয়।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, চার্জশিটে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে গ্রামীণফোন হাউসে জোর করে প্রবেশ এবং প্রায় এক হাজার কর্মীকে অবরুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা ও প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছে ঐক্য পরিষদ। তাদের দাবি, অভিযুক্তদের অনেকেই ঘটনার দিন ঢাকায় কিংবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ কারণে সিসিটিভি ও ভিডিও ফুটেজ যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

সাত দফা দাবি

বিবৃতিতে বলা হয়, পাওনা আদায়ের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি। সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ও দীর্ঘসূত্রতাকেও সমস্যার সমাধান না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

এ পরিস্থিতিতে সাত দফা দাবি জানিয়েছে ঐক্য পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২৫ ফেব্রুয়ারির ঘটনার সিসিটিভি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্ত করা; পুলিশের লাঠিপেটা, জলকামান ব্যবহার এবং নারী আন্দোলনকারীদের সঙ্গে আচরণের তদন্ত; ২৯ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পৃথকভাবে যাচাই এবং প্রয়োজন হলে অধিকতর তদন্ত করা।

এ ছাড়া ডব্লিউপিপিএফ ও ডব্লিউডব্লিউএফের মূল অর্থ, সুদ, বিনিয়োগ থেকে অর্জিত আয় এবং ট্রাস্টি বোর্ডের হিসাব স্বাধীনভাবে নিরীক্ষা করে প্রকৃত পাওনা নির্ধারণের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে সময়সীমা নির্ধারণ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান এবং মৃত কর্মীদের উত্তরাধিকারীসহ সব সাবেক কর্মীর পাওনা পরিশোধেরও দাবি রয়েছে।

বিচারাধীন মামলার বিষয়টি বিবেচনায় রেখে আদালতের অনুমতি সাপেক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে প্রতিহিংসামূলক আচরণ পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোনগ্রামীণফোনের সাবেক কর্মীডব্লিউডব্লিউএফডব্লিউপিপিএফবকেয়া পাওনাবিটিআরসিশ্রম অধিকারশ্রম আইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইপ্যাড এয়ার ডিভাইসের ১১টি ফিচার
নির্বাচিত

আইপ্যাড এয়ার ডিভাইসের ১১টি ফিচার

হুয়াওয়েকে অ্যান্ড্রয়েড লাইসেন্স ফিরিয়ে দিল গুগল
নির্বাচিত

হুয়াওয়েকে অ্যান্ড্রয়েড লাইসেন্স ফিরিয়ে দিল গুগল

কী কী অভিযোগ ইভ্যালি চেয়ারম্যানের বিরুদ্ধে?
ই-কমার্স

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

৫০ হাজার টাকায় মিলছে যেসব চমকপ্রদ স্মার্টফোন
নির্বাচিত

কোন কোম্পানির ফোন বিশ্বে বেশি বিক্রি হয়?

ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক
অটোমোবাইল

ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক

শাওমি রেডমি নোট নাইন টিঃ এবারে মিড বাজেটে ৫জি ফোন
নির্বাচিত

শাওমি রেডমি নোট নাইন টিঃ এবারে মিড বাজেটে ৫জি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমে আসছে। নতুন...

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

লংকাবাংলা

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2026

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix