Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ, দুপুর ১২:০০ ঘটিকায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব এস এম শামছুল আলম উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব গোলাম মুর্শেদ, পরিচালক জনাব এস এম আশরাফুল আলম, জনাব এস এম মাহবুবুল আলম, জনাব এস এম রেজাউল আলম, জনাব এস এম মঞ্জুরুল আলম অভি, মিস তাহমিনা আফরোজ তান্না, মিস রাইসা সিগমা হিমা, এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব ড. আহসান এইচ. মনসুর, জনাব শামসুল আলম মল্লিক, এফসিএ, অধ্যাপক জনাব এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএ ও অধ্যাপক জনাব মো. জাকির হোসেন ভুঁইয়া, পিএইচডি ।

এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল বাশার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব নজরুল ইসলাম সরকার, জনাব এমদাদুল হক সরকার, মিসেস ইভা রিজওয়ানা, জনাব হুমায়ুন কবীর এবং জনাব আলমগীর আলম সরকার, কোম্পানি সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফিন্যানসিয়াল অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক রিপন, এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট এবং কম্পøায়েন্স জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিএ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যম-িত করায় মিটিং চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানির ২০২১-২০২২ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড শেয়ারহোল্ডারগণের সামনে উপস্থাপনসহ শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য কোম্পানির ‘গো-গ্লোবাল’ কার্যক্রম তুলে ধরেন।
সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এছাড়াও সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালকদের নির্বাচন ও পুনঃ নির্বাচন এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালকদের পুনঃনিয়োগ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস এন্ড কোম্পানি, চার্টাড একাউন্টেন্টকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স আল-মুক্তাদির এ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি এন্ড কনসালটেন্টকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য নিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

বিশেষ আলোচ্যসূচির আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন প্লাজা এর মধ্যে সর্বশেষ অর্থবছরের মোট বিক্রয় বা আয় এর ১০% অথবা তার বেশি রিলেটেড পার্টি লেনদেনের সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে ওয়ালটনের বেসিক শেয়ার প্রতি মুনাফা (বিইপিএস) হয়েছে ৪০ দশমিক ১৬ টাকা যা ২০২০-২০২১ অর্থবছরে ছিলো ৫৪ দশমিক ২১ টাকা। এছাড়াও, ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৪ দশমিক ৬৮ টাকা এবং পুর্নমূল্যায়িত ছাড়া ২৩১ দশমিক ৩৪ টাকা, যা ২০২১-২০২২ অর্থবছরে ছিলো শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩১১ দশমিক ৫৯ টাকা এবং পুর্নমূল্যায়িতছাড়া ২০৮ দশমিক ১৬ টাকা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য

ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করবে হোয়াটসঅ্যাপ

সাইবার অপরাধ দমনে বড় অস্ত্র ‘এনইআইআর’, অপরাধী শনাক্ত হবে সহজে: ডিআইজি আবুল বাশার
প্রযুক্তি সংবাদ

সাইবার অপরাধ দমনে বড় অস্ত্র ‘এনইআইআর’, অপরাধী শনাক্ত হবে সহজে: ডিআইজি আবুল বাশার

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের কবলে মেসেঞ্জার ব্যবহারকারীরা, সতর্ক থাকুন আপনিও

ফাস্ট চার্জিং ফোন আনছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিং ফোন আনছে নকিয়া

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার
টেলিকম

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
টেলিকম

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix