Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 October 2022
মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ
Share on FacebookShare on Twitter

কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপকে নির্বাচন করেছে মেটা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি। এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলারেটর (এপিএসপি) প্রোগ্রামের জন্য নির্বাচিত বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ হলো—কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন, অপরাজিতা, পেনসিল, ফুডব্যাংক, স্কুল অব ইঞ্জিনিয়ার্স ও উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট।

এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রাম চালু করে মেটা। ফেসবুকে বিভিন্ন কমিউনিটিভিত্তিক গ্রুপের প্রশাসকদের নেতৃত্ববিষয়ক দক্ষতার বিকাশ এবং অনলাইন মাধ্যমে কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে এ প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে।

প্রোগ্রামের আওতায় নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোর প্রতিটি ৪০ হাজার ডলার করে মেটার অনুদান পাবে। বিনা মূল্যে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি আগামী ৪ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মেটা কমিউনিটি পার্টনারশিপ টিমস এপিএসি রিজিওনাল পার্টনার ইভেন্ট’ অনুষ্ঠানে অংশ নেওয়ারও সুযোগ পাবেন গ্রুপের প্রশাসকেরা।

মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটি বিভাগ জানিয়েছে, বাংলাদেশে ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে অনেক গ্রুপ। উদ্ভাবনী গ্রুপগুলোকেই কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য নির্বাচন করা হয়েছে। এর ফলে গ্রুপগুলো নিজেদের কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে।

এ বছর মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে সারা বিশ্বে মোট ১৩৫টি গ্রুপকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি, ফিলিপাইনের ৭ ও ইন্দোনেশিয়ার ৩ গ্রুপসহ মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের ১টি গ্রুপ রয়েছে।

বাংলাদেশ থেকে নির্বাচিত কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন গ্রুপের প্রশাসক শাহ জালাল আলিফ জানান, কয়েক বছর ধরে নিয়মিতভাবে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে পরিচালনা করলেও এবারই প্রথম বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে মেটা। এই প্রোগ্রামে নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ থেকে নির্বাচিত আরেক গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রশাসক নাসিমা আক্তার বলেন, ‘আমাদের এই স্বীকৃতি দায়িত্ববোধ বাড়িয়ে দিল। আমার বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে দেশের নারীদের জন্য মেটার বিভিন্ন সুযোগ সহজলভ্য করতে পারব।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল
নির্বাচিত

জনপ্রিয় এই অ্যাপ বন্ধ করছে গুগল

ব্র্যান্ডনেম এয়ারটেল ব্যবহার করতে পারবে না রবি
টেলিকম

ব্র্যান্ডনেম এয়ারটেল ব্যবহার করতে পারবে না রবি

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে বিভ্রাট: হঠাৎ অকেজো ‘টাইমলাইন’ ফিচার, ব্যবহারকারীরা উদ্বিগ্ন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে
নির্বাচিত

আগামীকাল দেশে যাত্রা শুরু করছে রিয়েলমি

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও
প্রযুক্তি সংবাদ

পাবনায় শিক্ষার্থীদের নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা উধাও

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2022

মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ

Techzoom.TV |
TechzoomTV