Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুনাফা কমেছে এলজি ইলেকট্রনিকসের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 31 October 2022
ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি
Share on FacebookShare on Twitter

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) যন্ত্রাংশের ব্যাপক চাহিদায় তৃতীয় প্রান্তিকে রেকর্ড বিক্রি হয়েছে এলজি ইলেকট্রনিকসের। তবে বিক্রি বাড়লেও উচ্চ মূল্যস্ফীতি ও মন্দার শঙ্কায় মুনাফা কম হয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

গতকাল আয়-ব্যয়ের উপাত্তে এলজি ইলেকট্রনিকস জানায়, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের নিট আয় হয়েছে ৩৩ হাজার ৬৫০ কোটি ওন বা ২৩ কোটি ৭১ লাখ ডলার। গত বছরের একই প্রান্তিকের তুলনায় কমেছে ৩৪ দশমিক ৮ শতাংশ।

তৃতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয় হয়েছে ৭৪ হাজার ৬৬০ কোটি ওন, যা গত বছরের তুলনায় ২৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। এলজির গৃহস্থালি পণ্য বিক্রি ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। এতে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ২২ হাজার ৮৩০ কোটি ওন। তবে বিশ্বকাপ ফুটবল সামনে রেখেও টিভি বিক্রিতে প্রত্যাশিত আয় করতে পারেনি এলজি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এলজির টিভি খাতে পরিচালন লোকসান হয়েছে ৫ হাজার ৫৪০ কোটি ওন। সনি, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানির সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং লজিস্টিকস ব্যয় বৃদ্ধিতে বড় অংকের লোকসান গুনেছে এলজির টিভি ব্যবসা।

গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের প্রতিবেদনে বলা হয়, তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক টিভি বিক্রি ২ দশমিক ১ শতাংশ কমে ৫ কোটি ১৩ লাখ ৯০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। তবে চতুর্থ প্রান্তিকে টিভি বিক্রি প্রান্তিকওয়ারি ১০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়াতে পারে। অবশ্য বছরওয়ারি বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ কমছে।

চলতি বছরে ওলেড টিভি বিক্রি ৬৬ লাখ ৭০ হাজার ইউনিটে দাঁড়াতে পারে। গত বছরের চেয়ে যা শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।

টিভি খাতে ধুঁকলেও বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি ব্যবসা বেশ সম্প্রসারিত হয়েছে। গত প্রান্তিকে এ সেগমেন্টের মুনাফা ৪৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এলজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর
নির্বাচিত

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর

গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তাব বেসিস প্রেসিডেন্ট ফোরামের
প্রযুক্তি সংবাদ

গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তাব বেসিস প্রেসিডেন্ট ফোরামের

গেম

পাবজি মোবাইল ক্লাব ওপেনে স্মার্টফোন সরবরাহ করছে ভিভো

শাওমি, হুয়াওয়ের ফোল্ডএবলে স্যামসাং প্যানেল
প্রযুক্তি সংবাদ

শাওমি, হুয়াওয়ের ফোল্ডএবলে স্যামসাং প্যানেল

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই ইউটিউব ভিডিও দেখার উপায়

এবার উচ্চারণ শেখা যাবে গুগল সার্চে
প্রযুক্তি সংবাদ

এবার উচ্চারণ শেখা যাবে গুগল সার্চে

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 October 2022

মুনাফা কমেছে এলজি ইলেকট্রনিকসের

Techzoom.TV |
TechzoomTV