Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তাব বেসিস প্রেসিডেন্ট ফোরামের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 September 2024
গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তাব বেসিস প্রেসিডেন্ট ফোরামের
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকারের পতনের পর সংস্কারের হাওয়া বইছে দেশের তথ্যপ্রযুক্তি খাতেও। তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যারের অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বর্তমান নির্বাহী পর্ষদের (ইসি) পরিবর্তন চাচ্ছেন সদস্যদের একটি বড় অংশ। এমন প্রেক্ষাপটে সংগঠনটির গঠনতন্ত্র পরিবর্তন করে আগাম নির্বাচনের প্রস্তাব করেছে বেসিস প্রেসিডেন্টস ফোরাম। আগামী দুই মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধন এবং তিন মাসের মধ্যে নির্বাচন আহবানের প্রস্তাব করেছে ফোরাম। কতিপয় নেতৃবৃন্দের কারণে বর্তমান পর্ষদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ থাকা এবং নানান অনিয়মের বিতর্কে জড়ানোতে আগাম নির্বাচন চাচ্ছেন সদস্যরা।

বেসিসের পূর্ববর্তী প্রেসিডেন্টদের নিয়ে গঠিত হয় বেসিস প্রেসিডেন্টস ফোরাম। সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্ট পদাধিকার বলে এই ফোরামের সভাপতির দায়িত্বে থাকেন। সরকার পরিবর্তনের পর বেসিস সংস্কারের দাবি উঠলে প্রেসিডেন্টস ফোরামের আলোচনায় স্থান পায় গঠনতন্ত্র পরিবর্তন এবং ইসি নির্বাচনের বিষয়টি। গত ১৮ আগস্ট অনুষ্ঠিত এই সভায় ফোরামের সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, সরওয়ার আলম, রফিকুল ইসলাম, মাহবুব জামান, ফাহিম মাশরুর, বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ এবং সচিব হাশিম আহমেদ। সভার প্রথম আলোচ্যসূচিতেই গঠনতন্ত্রের সংশোধনী এবং আগাম নির্বাচন নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত একটি সূত্র জানান, বেসিসের বর্তমান পর্ষদের মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত। গত ৮ মে নির্বাচনে এই পর্ষদের পরিচালকরা জয়লাভ করেন। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান পর্ষদ বিশেষ করে পর্ষদের কতিপয় সদস্যদের বিষয়ে অভিযোগ রয়েছে সাধারণ সদস্যদের। সেই বিষয়টি প্রেসিডেন্টস ফোরামে আলোচিত হয়। তবে সকলের জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিতে প্রেসিডেন্টস ফোরাম আগামী ২ মাসের মধ্যে গঠনতন্ত্র সংশোধন এবং ৩ মাসের মধ্যে নির্বাহী পর্ষদের আগাম নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তাব করে। গঠনতন্ত্র সংশোধনের অংশ হিসেবে মেমোরান্ডাম এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশনেরও পরিবর্তনের কথা বলা হয় আলোচনায়।

এ বিষয়ে সভার সভাপতি সৈয়দ আলমাস কবীরের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। সভার বিষয়ে জানতে বেসিস সচিবালয়ে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

তবে গঠনতন্ত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়ে আরেকটি সূত্র জানায়, সাধারণ সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ এসেছে যার মধ্যে নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতার প্রক্রিয়া, সদস্যপদ প্রদানের নিয়মের মত বিষয়গুলো থাকবে। গঠনতন্ত্র সংশোধনে বেসিসের বর্তমান পর্ষদকে একটি কমিটি গঠনেরও প্রস্তাব করেছে প্রেসিডেন্টস ফোরাম।

এ বিষয়ে বেসিসের বর্তমান প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ বলেন, প্রেসিডেন্টস ফোরাম ইসি’কে মূলত পরামর্শ দেয়। গঠনতন্ত্র এবং নির্বাচন নিয়ে ফোরাম একটি পরামর্শ দিয়েছি যেটি ইসি’তে আলোচনা করেছি। ফোরামের পরামর্শকে শ্রদ্ধা দিয়ে গঠনতন্ত্র সংশোধনী কমিটিও গঠন করেছি এবং কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। সংশোধিত গঠনতন্ত্র ইজিএম এ উঠবে। চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণ সদস্যদের। এটাই প্রক্রিয়া এবং বর্তমান ইসি সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে গঠনতন্ত্রের কোন বিষয়গুলোতে পরিবর্তন দরকার সে বিষয়টি কমিটিই নির্ধারণ করবে। নির্বাচন নিয়েও কমিটির কিছু সুপারিশ থাকবে, সেগুলো ইসি’র বিবেচনায় থাকবে এবং ইজিএম এ সাধারণ সদস্যরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নির্বাচন ছাড়াও প্রেসিডেন্টস ফোরামের বৈঠকে ২০২২-২৩ মেয়াদের পর্ষদের আর্থিক অনিয়ম নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্টস ফোরামের সদস্যদের বিবেচনায় ২০২২-২৩ অর্থবছরের আর্থিক নিরীক্ষণ পুরোপুরি স্বচ্ছ নয়। বিষয়টি বেসিসের সর্বশেষ এজিএম এও সমালোচিত হয় বলে বৈঠকে উল্লেখ করেন ফোরামের সদস্যরা। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সেসময়কার লেনদেনের তদন্ত করতে ইসি’কে কমিটি গঠনের সুপারিশও করে ফোরাম। এছাড়াও সদস্যপদ প্রদানের প্রক্রিয়া সংশ্লিষ্ট বিষয় ফোরামের আলোচনায় উঠে আসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

ভারতে একযোগে ৩০০টি শোরুমে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন
প্রযুক্তি সংবাদ

ভারতে একযোগে ৩০০টি শোরুমে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!

হুয়াওয়ের সমালোচকদের কাছে বিকল্প জানতে চাইলেন বরিস জনসন
নির্বাচিত

হুয়াওয়ের সমালোচকদের কাছে বিকল্প জানতে চাইলেন বরিস জনসন

নিত্যপণ্যের দাম জানাতে ভোক্তা অধিদপ্তর চালু করলো ‘বাজারদর’ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নিত্যপণ্যের দাম জানাতে ভোক্তা অধিদপ্তর চালু করলো ‘বাজারদর’ অ্যাপ

এপ্রিলে অ্যান্ড্রয়েড লঞ্চার থেকে কর্টানার বিদায়
নির্বাচিত

এপ্রিলে অ্যান্ড্রয়েড লঞ্চার থেকে কর্টানার বিদায়

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2024

গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তাব বেসিস প্রেসিডেন্ট ফোরামের

Techzoom.TV |
TechzoomTV