Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের অস্তিত্ব দেশ ও জনগণের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
নগদের অস্তিত্ব দেশ ও জনগণের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্র্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নগদের সাথে অন্যান্য এমএফএসের সার্ভিস চার্জের বিশাল পার্থক্য থাকায় জনগণকে মোট লেদ-দেনের হিসেবে বছরে হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। নগদকে ডাক অধিদপ্তরের সেবা হিসেবে স্বীকৃতি একটি অসাধারণ উদ্যোগ। স্বল্প সার্ভিস চার্জে জনগণকে সেবা দিতে নগদের এই অর্জন ডাক অধিদপ্তরের অর্জন বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি নগদকে এমএফএসে জনগণের অর্থ সাশ্রয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী গতকাল বুধবার ঢাকায় ডাকভবনে ২০২১-২২ অর্থবছরের নগদ সেবা থেকে ডাক অধিদপ্তরের আয়ের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুন উর রশীদ, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, এবং নগদের প্রধান নির্বাহী সাফায়েত আলম– বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নগদকে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন সমৃদ্ধ একটি এমএফএস উল্লেখ করে বলেন, নগদের কেওয়াইসি উদ্ভাবন ছিলো অসাধারণ একটি প্রযুক্তি যা অন্যরা নগদের পথ অনুরসরণ করে কেওয়াইসিতে প্রবেশ করেছে।

ডিজিটাল প্রযুক্তির এই অগ্রদূত বলেন, শুরুতে নগদের উদ্ভাবনী ধারণা দেখে নগদের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রেখে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

মন্ত্রী সৃজনশীল কাজের উৎসাহ যোগানোর প্রয়োজনীয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, ’২০১৯ সালের ২৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নগদ একাউন্টে দশ হাজার টাকা প্রেরণের মাধ্যমে নগদ সেবার শুভ উদ্বোধন করেন। আমার নগদ একাউন্টের এই ব দশ হাজার টাকার এই ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করবো। এই জন্য নগদের শুভ যাত্রা আমার জন্য বড় সৌভাগ্যের। মন্ত্রী নগদের অব্যাহত সফলতা কামনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব নগদ সম্পর্কে ডাক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের পরিচ্ছন্ন ধারণা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে এই সেবাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। ডাক অধিদপ্তরের মহাপরিচালক নগদের অব্যহত সফলতার জন্য সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে ২০২১-২২ অর্থবছরের নগদ সেবা থেকে ডাক অধিদপ্তরের আয়ের অর্থ বাবদ চার কোটি পঞ্চাশ লক্ষ ৪৬ হাজার ৬শত ৪৬ টাকার চেক হস্তার করা হয়।

২০১৮-১৯ অর্থ বছর থেকে এ নিয়ে ডাক অধিদপ্তর নগদ সেবা থেকে ৯ কোটি দশ লক্ষ টাকার রাজস্ব আয় করে। এর মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরে এ খাতে ডাক অধিদপ্তরের মোট প্রাপ্ত টাকার পরিমান ছিল সাত লক্ষ ৯৩ হাজার টাকা। ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১৯ লক্ষ ২২ হাজার টাকা, ২০২০-২১ অর্থবছরে ৩ কোটি ৩১ লক্ষ্ ৯৪ হাজার টাকা। অনুষ্ঠানে জানানো হয়, নগদের দৈনিক সর্বোচ্চ লেনদেন ৯৫৩ কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭০ লক্ষ। নগদের মাধ্যমে প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ৬২০১ জন এবং পরোক্ষ ২ লক্ষ ৫৫ হাজার। নগদের মাধ্যমে ২০২১ -২২ অর্থবছরে মোট ১৬টি মন্ত্রণালয়ে ও ১৭টি প্রকল্পের ১ কোটি পচাশি লক্ষ ভাতাভোগীর মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। প্রতি হাজার টাকা লেনদেনে এজেন্ট, ডিস্ট্রিবিউটর এবংএমএনও কমিশন বাদে নগদের গ্রস আয় প্রায় ২১ পয়সা। এর মধ্যে ডাক অধিদপ্তর শতকরা ৫১ ভাগের অংশ হিসেবে ১১ পয়সা রাজস্ব পায় অবশিষ্ট ১০ পয়সা নগদের আয়।

Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই
নির্বাচিত

স্মার্টফোন বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী ভিভো ভি২৩ই

Chat GPT কি ব্লগারদের রিপ্লেস করে দেবে
প্রযুক্তি বাজার

Chat GPT কি ব্লগারদের রিপ্লেস করে দেবে

কোয়ালকমের ফাইভজি মডেম চিপ তৈরি করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের ফাইভজি মডেম চিপ তৈরি করবে স্যামসাং

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচে ফিরলো গুগল ম্যাপস

ইনফিনিক্স Note 50X বনাম স্যামসাং Galaxy F16: কোন স্মার্টফোন আপনার জন্য সেরা?
নির্বাচিত

ইনফিনিক্স Note 50X বনাম স্যামসাং Galaxy F16: কোন স্মার্টফোন আপনার জন্য সেরা?

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix