Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বকাপ উপলক্ষে শাওমি নিয়ে এসেছে বড় পর্দার টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
বিশ্বকাপ উপলক্ষে শাওমি নিয়ে এসেছে বড় পর্দার টিভি
Share on FacebookShare on Twitter

জমে উঠেছে কাতার বিশ্বকাপ-২০২২। একটার পর ঘটনা আর অঘটনের স্বাক্ষী হচ্ছে বিশ্ববাসী। সবাই যার যার মতো করে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে বিশ্বকাপের এ উত্তেজনা উপভোগ করছেন। কেউ ঘরে বসে আবার কেউ বাইরে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ দেখছেন। বিশ্বকাপের মতো বড় আসর বড় পর্দায় দেখার মজাই আলাদা। তাইতো শেষ মুহুর্তে অনেকেই এখন বড় পর্দার স্মার্ট টিভি কেনার দিকে ঝুঁকছেন। এদের কথা চিন্তা করেই বাংলাদেশের বাজারে এসেছে শাওমির সর্বশেষ প্রযুক্তির স্মার্ট টিভি।

শাওমির অনুমোদিত পরিবেশক আমায়া নিয়ে এসেছে তিনটি মডেলের এ২ টিভি সিরিজ। শাওমি টিভি সিরিজের আকর্ষণীয় দিকগুলো হচ্ছে:
টিভি কেনার আগে আমাদের প্রথমেই মাথায় আসে টিভির সাইজের কথা। বেডরুমের দেয়ালের সাইজের সাথে মিল রেখে অনেকেই টিভি কিনে থাকেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ৩২, ৪৩, ৫৫, ৬৫, ৭৫ ইঞ্চি এমন সাইজের হয়ে থাকে। শাওমির এ২ সিরিজের তিনটি টিভি ৩২, ৪৩ এবং ৫৫ ইঞ্চি সাইজের। এ তিনটি সাইজ সময়োপযোগী। সবস্থানেই সুন্দরভাবে ফিটিং করা যাবে।

স্মার্ট টিভির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজ্যুলেশন। এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ১০৮০পি, ৪কে ও ৮কে রেজ্যুলেশনের হয়ে থাকে। এরমধ্যে ৪কে টিভি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। শাওমির এ২ সিরিজের ৪৩ এবং ৫৫ ইঞ্চি টিভি ৪কে রেজ্যুলেশনের। সুতরাং পিকচার কোয়ালিটি নিয়ে কোন বাড়তি চিন্তা করতে হবে না।

টিভি দেখার ক্ষেত্রে সাউন্ড বা অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া চাই। ভালো সাউন্ড সুবিধার জন্য শাওমি টিভিতে ১০ ওয়াট স্পিকার সুবিধার সাথে ডলবি অডিও এনহেন্সমেন্টে সুবিধা থাকছে। পাশাপাশি টিভি সিরিজটি এইডডিআর ১০ ও ডলবি ভিশন কনটেন্টস সাপোর্ট করবে। সবগুলো মডেলের টিভি মেটাল চেসিস ও বেজেল-লেস স্ক্রিনের।

আজকাল স্মার্ট টিভি হওয়ায় সবাই টিভিতে ইন্টারনেট সংযোগ দিতে চান। এ২ টিভি সিরিজ অ্যান্ড্রয়েড টিভি হওয়ায় এর সব মডেলেই ইন্টারনেট সংযোগ ও গুগল প্লে অ্যাকসেস সুবিধা থাকবে। ফলে ব্যবহারকারী তার সুবিধামতো অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। থাকবে স্মার্ট বিল্ট ইন গুগল এ্যাসিসটেন্ট ও শাওমি হোম অ্যাপ। এর মাধ্যমে সকল শাওমি স্মার্ট হোম প্রোডাক্টস নিয়ন্ত্রণ করা যাবে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউব প্রি-ইনস্টল থাকবে।

ভাবছেন কিভাবে টিভির সাথে অন্যান্য ডিভাইস কানেকশন দিবেন। এ২ সিরিজের টিভিগুলোতে দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, তিনটি এইচডিএমআই ২.০ পোর্টস, দুটি ইউএসবি ২.০ টাইপ এ পোর্টস, একটি আরজে-৪৫ ইথারনেট জ্যাক, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং বেশ কিছু কম্পোজিট জ্যাক রয়েছে। সুতরাং সব ধরনের কানেকটিভির জন্য কোন চিন্তা করতে হবে না।

দাম:
৫৫ ইঞ্চির এ২ সিরিজের দাম পড়বে ৬৫,৯৯০ টাকা, ৪৩ ইঞ্চির দাম পড়বে ৪২,৯৯০ টাকা, এবং ৩২ ইঞ্চির দাম পড়বে ২৫,৯৯০ টাকা। শাওমির অনুমোদিত পরিবেশন আমায়া ছাড়া অনলাইন প্লাটফর্ম দারাজে পাওয়া যাচ্ছে সিরিজের টিভিগুলো।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা প্রযুক্তি পন্য ব্যবহার বন্ধের নির্দেশ ভারতে
নির্বাচিত

চীনা প্রযুক্তি পন্য ব্যবহার বন্ধের নির্দেশ ভারতে

অ্যাপ রিভিউয়ে গুগলের নতুন পদ্ধতি
নির্বাচিত

অ্যাপ রিভিউয়ে গুগলের নতুন পদ্ধতি

অনুমোদনহীন বেতার যন্ত্রপাতি ব্যবহারে বিটিআরসির সতর্কতা জারি
টেলিকম

অনুমোদনহীন বেতার যন্ত্রপাতি ব্যবহারে বিটিআরসির সতর্কতা জারি

নির্বাচিত

অবৈধ ওয়ারেন্টি কল বন্ধের নির্দেশ এফসিসির

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ
নির্বাচিত

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের আসছে ব্ল্যাক শার্ক৩ এস
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের আসছে ব্ল্যাক শার্ক৩ এস

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix