Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 November 2022
সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ গঠনের বাস্তবধর্মী ছয়টি সমস্যার সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে সিটিও ফোরাম বাংলাদেশের আয়োজিত ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরের চ্যাস্পিয়ন হয়েছে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি।

২৮ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ আই ইউবি) ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

চ্যাম্পিয়ন টিমকে পুরস্কার হিসেবে বিজয়ীদের দেয়া হয়েছে ১ লাখ টাকার আর্থিক পুরস্কার। দ্বিতীয় স্থান অর্জন করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম। তারা পায় ৭৫ হাজার টাকার আর্থিক পুরস্কার। তৃতীয় স্থান অর্জন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। চতুর্থ স্থান অর্জন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এবং পঞ্চম স্থান অর্জন করে এ জেট টেকনোলজি।

চলতি বছরের ১৩ আগস্ট অনলাইন প্লাটফর্মে নিবন্ধন শুরু হয়ে আইডিয়া রাউন্ড, প্রোটোটাইপ রাউন্ড, অনলাইন ডেমনস্ট্রেশন ও সর্বশেষ ২২ অক্টোবর সরাসরি উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হয়। ‘ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলজি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন’-এমন চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন নিবন্ধন করে প্রায় ১২৪ আইডিয়া। এর মধ্য থেকে ৫০ জন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর নিয়ে জুরি বোর্ড ও ২০ জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বোর্ডের সদস্যের বিভিন্নভাবে বাছাই করা ৪১টি আইডয়া নিয়ে শুরু হয় এ হ্যাকাথন। ১১টি আইডয়া নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড।

হ্যাকাথনের আয়োজক প্রাতিষ্ঠান সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘‘আইটি ইন্ডাস্ট্রিতে দক্ষ তরুণদের অনেক চাহিদা রয়েছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মেধাবী আইটি গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু তাদের মধ্যে ইন্ডাস্ট্রির চাহিদা মত দক্ষতা নেই। আমাদের তরুণরা অনেক মেধাবী। তাদের মধ্যে অনেক ইনোভেটিভ আইডিয়া রয়েছে। তরুণদের এই আইডিয়াগুলি যদি সঠিক ভাবে কাজে লাগিয়ে, সঠিক নার্সিং করা যায়, আমার বিশ্বাস, স্মার্ট বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জগুলোর সমাধানে অনেকটা ভূমিকা রাখা সম্ভব হবে। মেধাবী তরুণদের ভেতর থেকে উদ্ভাবনী আইডিয়াগুলোকে বের করে এনে জাতীয় স্বার্থে টেকসই প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমাদের এই প্রচেষ্টা। আশা করছি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ কিছুটা হলেও কাজে আসবে।’’

এই আয়োজনে যেসব প্রতিযোগী অংশগ্রহণ করেছেন সবার জন্য শুভ কামনা জানান কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এএইচএম জহিরুল হক।

এআইইউবি-এর প্রো ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রহমান বলেন, ‘‘বিশ্বের কাছে ডিজিটাল হাবে পরিণত করতে এই ইনোভেশন হ্যাকাথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের এই প্রযুক্তিনির্ভর আইডিয়া বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এবারের হ্যাকাথনটি মাইল ফলক হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’’

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন প্রফেসর ড. বদরুল হুদা খান, আইসিটি বিভাগের জয়েন্ট সেক্রেটারি মি. প্রণব সাহা, আয়োজনের আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, ফেয়ার গ্রুপের সিইও মি. মোস্তাকিম দায়াং, আয়োজন সহযোগী সংগঠন বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পরিচালক এবং আয়োজনের জুরি ও মেন্টর কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. দ্বিপ নন্দি প্রমুখ।

এবারের ইনোভেশন হ্যাকাথন ২০২২-এর টাইটেল স্পন্সর ফেয়ার টেকনোলজিসের হুন্দাই ব্র্যান্ড। আর হ্যাকাথনে যুক্ত ছিল বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও এস্প্যায়ার টু ইনোভেট (এটুআই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব
শিক্ষা ও ক্যাম্পাস

দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব

সেন্ট্রাল ইউনিভার্সিটি
শিক্ষা ও ক্যাম্পাস

সেন্ট্রাল ইউনিভার্সিটি: সাত কলেজের কোনটিতে থাকছে কোন বিভাগ

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করণীয় শিক্ষার্থীদের
শিক্ষা ও ক্যাম্পাস

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করণীয় শিক্ষার্থীদের

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?
শিক্ষা ও ক্যাম্পাস

বাড়ল ১৫% বাড়ি ভাড়া, সরকারের বছরে ব্যয় কত হাজার কোটি টাকা?

সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীর পদে কেন শুধু ভারতীয়রাই এগিয়ে থাকছে
লিড স্টোরি

সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীর পদে কেন শুধু ভারতীয়রাই এগিয়ে থাকছে

আর্থিক প্রণোদনাসহ বাড়ছে শিক্ষকদের বাড়ি ভাড়া
শিক্ষা ও ক্যাম্পাস

আর্থিক প্রণোদনাসহ বাড়ছে শিক্ষকদের বাড়ি ভাড়া

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 November 2022

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের চ্যাম্পিয়ন জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি

Techzoom.TV |
TechzoomTV