Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব
Share on FacebookShare on Twitter

প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। তিনি শুক্রবার (০৫.০৯.২০২৫ ইং) সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে “প্রজেক্ট প্রসেসিং, এপ্রাইজাল এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (পিপিএস)” শীর্ষক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে মাধ্যমিক ও উচ্চ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নিচ্ছেন।

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হিট প্রজেক্টের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। তিনি এই প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সবাইকে ধারণা প্রদান করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরপর বক্তব্য রাখেন ইএসসিবি’র রেক্টর, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। সঞ্চালনা করেন ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, যুগ্ম সচিব (পরিকল্পনা) আহমেদ শিবলী এবং গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্প পরিচালক ও প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এই আয়োজনকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব রেহানা পারভীন বলেন, “সরকারি প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে দক্ষ প্রকল্প পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিএস বিষয়ক এই প্রশিক্ষণ তাদেরকে কার্যকরভাবে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়তা করবে।” প্রশিক্ষনটির ব্যাবস্থাপনায় সহায়তা করে ইএসসিবি এর সেকশন অফিসার মাহবুবুর রহমান খান। সুন্দরভাবে প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করায় ইএসসিবি এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দদের ধন্যবাদ জানান ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং পরে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। তিন দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণের সব কার্যক্রম হিট প্রজেক্টের কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) পরিদর্শন ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নিয়োগ দেবে দারাজ গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে জনবল নিচ্ছে দারাজ

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন
শিক্ষা ও ক্যাম্পাস

কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন

৪১ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইউজিসির
শিক্ষা ও ক্যাম্পাস

৪১ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইউজিসির

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ
প্রযুক্তি সংবাদ

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!
নির্বাচিত

হাইসেন্স বাজারে আনছে দুই ডিসপ্লের নতুন ফোন!

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

সহজ কিস্তিতে মোবাইল বিক্রির নতুন উদ্যোগ

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ সেপ্টেম্বর ২০২৫

দক্ষতা বাড়ানোর উপায় প্রশিক্ষণ – শিক্ষা সচিব

Techzoom.TV |
TechzoomTV