Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের নতুন আইন নিয়ে হুমকি ফেসবুকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে নতুন একটি আইন পাস হলে দেশটির সংবাদমাধ্যমগুলোকে ফেসবুক থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছে প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা। এদিকে একই ধরনের আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। খবর বিবিসি ও হিন্দুস্তান টাইমস।

নতুন এ আইন সংবাদমাধ্যমগুলোকে ফেসবুকে শেয়ার করা বিষয়বস্তুর জন্য ফী নিয়ে আলোচনার ক্ষমতা বাড়িয়ে দেবে৷ এর আগে অস্ট্রেলিয়ায় এই ধরনের আইস পাস হলে অল্প সময়ের জন্য ফেসবুক সংবাদ প্রকাশ স্থগিত করে।

মেটা দাবি করছে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে উঠতি সংবাদমাধ্যমগুলো ট্রাফিক বৃদ্ধি করে। তারা নিজেদের খবর শেয়ার করে উপকৃত হয়।

জার্নালিজম কম্পিটিশন অ্যান্ড প্রিজারভেশন অ্যাক্ট (জেসিপিএ) নামে পরিচিত আইনটি মিনেসোটা সিনেটর অ্যামি ক্লোবুচার কংগ্রেসে উত্থাপন করেছেন এবং সেখানে দুই দলের নেতাদের সমর্থন পেয়েছে।

সাধারণত মিডিয়াগুলো বলে থাকে, মেটা তাদের প্ল্যাটফর্মে শেয়ার করা সংবাদ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে। বিশেষ করে মহামারীর সময় আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো যখন টিকে থাকার লড়াই করছিল, তখন মেটা প্রচুর লাভ করেছে। তবে মেটা বিষয়টিকে ভুল দাবি করেছে। বরং তারা সংবাদ উত্সগুলোতে ট্রাফিক দিয়ে থাকে।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, যদি কংগ্রেস জাতীয় নিরাপত্তা আইনের অংশ হিসেবে সাংবাদিকতা বিল পাস করে, তাহলে আমরা প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণভাবে সংবাদ মুছে ফেলার কথা বিবেচনা করতে বাধ্য হবো।

মেটা আরো জানায়, ফেসবুক অ্যাকাউন্টে খবর শেয়ার করা প্রতিষ্ঠানটির আয়ের একটি অংশ মাত্র।

মার্কিন আইনটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আধিপত্য মোকাবেলার লক্ষ্যে তৈরি একটি বৃহত্তর আইনি প্রক্রিয়ার অংশ। জেসিপিএর সমর্থকরা বলছেন, আইনটি পাস না হলে সোশ্যাল মিডিয়া যুক্তরাষ্ট্রে ‘ডি ফ্যাক্টো আঞ্চলিক সংবাদপত্র’ হয়ে উঠবে।

চলতি বছরের এপ্রিলে অনেকটা একই ধাঁচের আইন ঘোষণা করেছিল কানাডা সরকার। তারা জানায়, একটি বিল প্রণয়ন করা হবে। তার মাধ্যমে প্রযুক্তি সংস্থাগুলোকে স্থানীয় সংবাদ প্রকাশকদের কনটেন্টর জন্য টাকা দিতে বাধ্য করা হবে।

গত বছরের মার্চে একই ধরনের আইন কার্যকর হলে অস্ট্রেলিয়ায় ফেসবুক নিউজফিডগুলো অল্প সময়ের জন্য বন্ধ করে দেয়। তখন মেটার একজন মুখপাত্র বলেছেন, ফেসবুকের জন্য সংবাদ থেকে ব্যবসায়িক লাভ ন্যূনতম। ব্যবহারকারীরা যে কনটেন্ট দেখে সেখানে সংবাদের পরিমাণ ৪ শতাংশেরও কম।

অবশ্য অস্ট্রেলিয়ায় গুগল ও মেটাকে তাদের প্ল্যাটফর্মে সংবাদ কনটেন্ট ব্যবহারের জন্য জন্য মিডিয়া আউটলেটের জন্য চুক্তি করতে বাধ্য করা হয়। রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে অর্থের বিনিময়ে কনটেন্ট পেতে গুগল ও মেটা ৩০টিরও বেশি চুক্তি করেছে।

এ দিকে নিউজিল্যান্ডেও একই পরিস্থিতিতে পড়েছে মেটা। দেশটির সম্প্রচার মন্ত্রী উইলি জ্যাকসন বলেন, গুগল ও মেটার মতো বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিনামূল্যেই স্থানীয় সংবাদ হোস্ট করে, শেয়ার করে। এটি মোটেও নায্য নয়। একটি সংবাদ কনটেন্ট তৈরির পেছনে খরচ হয়। তাদের এর দাম দেওয়াটাই নায্য।

ডিজিটাল মাধ্যমে সংবাদমাধ্যমগুলো পোস্ট, ভিডিও ও লিঙ্ক শেয়ারের মাধ্যমে অর্জিত আয়ের খুবই সামান্য ভাগ পায়। বিশেষত ছোট সংবাদমাধ্যম সেভাবে আয়ই করতে পারে না। এই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন দেশের সরকার আইন প্রণয়নের চেষ্টা করছে। নিউজিল্যান্ডের সরকার বলছে, গুগল ও ফেসবুকের থেকে আলাদা করে অর্থ আদায় করা হবে। সেদেশের সংবাদ কনটেন্ট ব্যবহারের জন্য ৩-৫ কোটি ডলার চার্জ করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

২০ লাখ আইসিটি পেশাদার তৈরি করবে হুয়াওয়ে

এবার কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন নওগাঁ’র গৃহিণী খাদিজা বিবি
প্রযুক্তি সংবাদ

এবার কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন নওগাঁ’র গৃহিণী খাদিজা বিবি

শাওমি এমআই ১১ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট
নির্বাচিত

শাওমি এমআই ১১ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট

এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়
টিপস

এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন
নির্বাচিত

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন

পরিকল্পনা মন্ত্রনালয়ে ওয়ার্কফ্লো এবং সিকিউরিটি সলুশন বাস্তবায়ন করবে ইজেনারেশন
প্রযুক্তি সংবাদ

পরিকল্পনা মন্ত্রনালয়ে ওয়ার্কফ্লো এবং সিকিউরিটি সলুশন বাস্তবায়ন করবে ইজেনারেশন

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের নতুন আইন নিয়ে হুমকি ফেসবুকের

Techzoom.TV |
TechzoomTV