Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন কম্পিউটার পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, চালু হলো নতুন ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০২৩
ওয়ালটন কম্পিউটার পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, চালু হলো নতুন ওয়েবসাইট
Share on FacebookShare on Twitter

‘প্রযুক্তি পণ্য সবার জন্য’ স্লোগান নিয়ে শুরু হলো ‘ওয়ালটন কম্পিউটার নিউ ইয়ার ক্যাশব্যাক অফার’। এর আওতায় ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটন কম্পিউটার পণ্যের ক্রেতাদের জন্য এমন সুযোগ দিচ্ছে ওয়ালটন। একই সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট চালু করেছে কর্তৃপক্ষ। এই ওয়েবসাইট থেকে ওয়ালটনের সব ধরনের ডিজিটাল ডিভাইস ক্রয়সহ গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন।

সোমবার (২ জানুয়ারি, ২০২৩) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ উপলক্ষ্যে এক লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র পরিচালক এস এম মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, জিনাত হাকিম, মোহাম্মদ শাহজাদা সেলিম, মফিজুর রহমান জাকির, দিদারুল আলম খান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন কম্পিউটারের লক্ষ্য সর্বাধুনিক প্রযুক্তিপণ্য বাংলাদেশের সবার হাতে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়া। সে লক্ষ্যে বর্তমানে ৩২টি ব্র্যান্ড নামে ১৭টি ক্যাটাগরির ৪৪টি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন কম্পিউটার। বছরব্যাপী মূল্যছাড়ের পাশাপাশি ইএমআই ও কিস্তি সুবিধা, এক্সচেঞ্জ অফারসহ ওয়ালটন কম্পিউটার পণ্য ও এক্সেসরিজে নানান ক্রেতাসুবিধা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ‘ওয়ালটন কম্পিউটার নিউ ইয়ার ক্যাশব্যাক অফার’ চালু করা হয়েছে।

দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করা যাচ্ছে। এক্ষেত্রে প্লাজা থেকে ক্রয়কৃত পণ্যের বারকোড রেজিস্ট্রেশনের সাথে সাথে এসএসএসের মাধ্যমে গ্রাহককে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হচ্ছে। নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে প্রাপ্ত ক্যাশব্যাক গ্রাহক তাক্ষণিকভাবে প্রদেয় মূল্যের সঙ্গে সমন্বয় করতে পারছেন। জিরো ইন্টারেস্টে ৬ মাসের কিস্তি সুবিধায়ও পণ্য কেনার ক্ষেত্রেও গ্রাহকরা এই অফার পাচ্ছেন।

একই অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওয়েবসাইট উদ্বোধন করেছে কর্তৃপক্ষ। ওয়ালটন ডিজিটেক ডটকম (https://waltondigitech.com) ওয়েবসাইট থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজ সম্পর্কে সব ধরনের তথ্য ও সেবা পাচ্ছেন গ্রাহক। থাকছে ঘরে বসেই এই ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়ের সুবিধা।

ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইটের বিশেষ অপশন হিসেবে রয়েছে ‘মেক মাই পিসি’ সুবিধা। যেখান থেকে প্রয়োজন অনুযায়ী গ্রাহক কাস্টোমাইজ পিসি তৈরি করে নিতে পারবেন। ‘সাজেস্ট মাই পিসি’ অপশন থেকে গ্রাহক তার চাহিদা ও রুচির ধরন অনুযায়ী ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার কিংবা অল-ইন-ওয়ান পিসি বেছে নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

অনুষ্ঠানে ওয়ালটন আইটি পণ্যের ক্যাটালগ উন্মোচন করা হয়। কর্মকর্তাদের নিরলস প্রচেষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত করে কর্তৃপক্ষ।

 

Tags: ওয়ালটনওয়ালটন কম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে আসুস রগ ফোন ৫ আল্টিমেট
নির্বাচিত

আসছে আসুস রগ ফোন ৫ আল্টিমেট

শাওমি
নির্বাচিত

গোপন তথ্য ফাঁসের অভিযোগে শাওমির সিনিয়র এক্সিকিউটিভ বরখাস্ত

আসছে ‘ভি’ নচ স্টাইল ডিসপ্লেসহ স্যামসাং গ্যালাক্সি এ০৪ এস
নির্বাচিত

আসছে ‘ভি’ নচ স্টাইল ডিসপ্লেসহ স্যামসাং গ্যালাক্সি এ০৪ এস

নতুন অ্যান্টেনা আসতে পারে আইফোনে
কিভাবে করবেন

আইফোন রিসেট দেয়ার কৌশল

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

ব্রাউজার নয়, অ্যাড ব্লকার ব্যবহারে বাধা দিচ্ছে ইউটিউব
নির্বাচিত

ব্রাউজার নয়, অ্যাড ব্লকার ব্যবহারে বাধা দিচ্ছে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix