Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রকেট তৈরির ধারণা দিয়ে ১ কোটি টাকা জিতে নিলেন আজাদুল হক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 January 2023
রকেট তৈরির ধারণা দিয়ে ১ কোটি টাকা জিতে নিলেন আজাদুল হক
Share on FacebookShare on Twitter

রকেট তৈরির ধারণা দিয়ে রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আজাদুল হক। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং সরকারের এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট) প্রকল্প আয়োজিত এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নাহিয়ান আল রহমান। তিনি পেয়েছেন ৫০ লাখ টাকা পুরস্কার।

আজ বুধবার রাজধানীর মহাখালীর বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত ‘রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ-২০২২’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় মোট ১২৪টি ধারণা জমা পড়ে। বাছাই করা সেরা ৩৩টি ধারণা নিয়ে আয়োজন করা হয় বুট ক্যাম্প। বুট ক্যাম্পের পর বিচারকদের রায়ে সেরা প্রকল্প নির্বাচন করা হয়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়া আজাদুল হক ১৯৯৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা—নাসায় প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ম্যাক্স গ্রুপের পাওয়ার ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। কাজ করছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। আজাদুল হক কাজের ফাঁকে মডেল রকেট তৈরি এবং উৎক্ষেপণের কাজ করছেন। পুরস্কার পাওয়ার পর প্রথম আলোকে তিনি বলেন, ‘জনগণের এই এক কোটি টাকা ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আর তাই পুরস্কারের সব অর্থ দিয়ে মডেল রকেটের গবেষণা, উন্নয়নের পাশাপাশি যন্ত্রাংশ কেনা হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আর গবেষণা সমর্থক শব্দ, তাই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মহাকাশ গবেষণার লক্ষ্যে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় চালু করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য এরই মধ্যে শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে মহাকাশ ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপদে রকেট উৎক্ষেপণ করে সারা বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিতে হবে—আমরাও পারি।’

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘শুধু একটি রকেট বানিয়ে আকাশে ওড়ানোই যথেষ্ট নয়। আমাদের রকেট তৈরি, গবেষণা ও উন্নয়নের ইকো সিস্টেম তৈরি করতে হবে। এ জন্য সরকার সব ধরনের সাহায্য করবে। মহাকাশ গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কার্যকর ভূমিকা পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। স্মার্ট এভিয়েশন খাত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাস্ট চার্জার থেকে আসা এই ম্যালওয়্যার স্মার্টফোনে আগুন ধরিয়ে দিতে পারে
প্রযুক্তি সংবাদ

যেসব কারণে স্মার্টফোনে আগুন ধরতে পারে

‘নকিয়া ৩৩১০’ ফোন আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

‘নকিয়া ৩৩১০’ ফোন আনছে গুগল

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সহসাই আসছে না নকিয়ার কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন

জেমিনি লাইভকে আরো ৪০টি ভাষায় সম্প্রসারণ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

জেমিনি লাইভকে আরো ৪০টি ভাষায় সম্প্রসারণ করছে গুগল

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

আইফোন ১৩ মিনি মডেল আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ মিনি মডেল আনছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 January 2023

রকেট তৈরির ধারণা দিয়ে ১ কোটি টাকা জিতে নিলেন আজাদুল হক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix