Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 February 2023
বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি
Share on FacebookShare on Twitter

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল অনুষ্ঠিত এক ইভেন্টে অপো দেশের বাজারে রেনো সিরিজের সর্বশেষ সংযোজন – অপো রেনো এইট টি স্মার্টফোন উন্মোচন করেছে । অনুষ্ঠানে অপো’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অলরাউন্ডার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাকিব সবাইকে নিজের প্যাশনের প্রতি অনুগত থাকার জন্য অনুপ্রাণিত করেন।

রেনো সিরিজের ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা বাংলাদেশের সৌন্দর্য নিখুঁতভাবে কামেরাবন্দী করতে পারবেন। ডিভাইসটিতে আরও আছে অত্যাধুনিক ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন, ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন, সার্টিফাইড এসজিএস আই কেয়ার ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারিসহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার। অপো রেনো এইট টি ফোনের মূল্য মাত্র ৩২,৯৯০ টাকা।

ইমেজিং, ডিজাইন ও পারফরমেন্সের নতুন অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো রেনো এইট টি ফোনে বিভিন্ন আপগ্রেডেশন করা হয়েছে। ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৪০x মাইক্রোলেনসসহ অপো রেনো এইট টি ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা এবং ভালো মানের প্রোফেশনাল ছবি তুলতে সাহায্য করবে। প্রাণবন্ত সেলফি তোলার জন্য এই ফোনে আছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপো ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতা নতুন উচ্চতায় নিয়ে যেতে এই ফোনে আরও আছে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, সেলফি এইচডিআর ও এআই পোর্ট্রেট রিটাচিংয়ের মতো দুর্দান্ত সব ইমেজিং ফিচার।

অপো রেনো এইট টি ফোন সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। সানসেট অরেঞ্জ রঙের ডিজাইনে রয়েছে ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ফোনের চারপাশে প্লাস্টিক এজিং অপসারনের জন্য রেনো এইট টি তৈরি করার সময় অবলম্বন করা হয়েছে নতুন এক কৌশল। যার ফলে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা এবং লেদারের মতো ব্যাটারি কভারের তুলনায় অনেক হালকা ও পাতলা কভার ব্যবহারের অনুভূতি। অন্যদিকে, স্টারি ব্ল্যাক রঙের ডিজাইনে আছে অপো গ্লো টেকনিক, যার সাহায্যে ফোনটি ব্যবহারের সময় সিল্কের মতো মসৃণ অনুভূতি পাওয়া যাবে।

এই ফোনে আরও আছে কাস্টমাইজেবল অরবিট লাইট ডিজাইন যা পাঁচটি ভিন্ন নটিফিকেশন সেটিংস সমর্থন করে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার অপশন (রঙ) নির্বাচন (পার্সোনালাইজ) করতে পারবেন। এই ফোনের আল্ট্রা-স্লিম বডি ডিজাইন প্রত্যেকের ফ্যাশন স্টেটমেন্টে নতুনত্ব নিয়ে আসবে। এছাড়া, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভুকসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা।

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপো’র রেনো সিরিজ ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৭০ মিলিয়ন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং তাদের আস্থা অর্জন করেছে। রেনো এইট টি ডিভাইসটি মূলত যারা জীবনে নতুন কিছু অর্জনে চেষ্টা করে যাচ্ছে এমন শৈল্পিক চিন্তা-চেতনা সম্পন্ন তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। হালকা ও নিখুঁত ডিজাইন, অত্যাধুনিক পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্সের সমন্বয়ের প্রতিফলন হয়েছে এই সিরিজে। এই ধারাবাহিকতায় অপো রেনো এইট টি ব্যবহারকারীদের নিত্যদিনের সব চাহিদা মেটাতে বিভিন্ন প্রোফেশনাল ফিচার ও প্রযুক্তি নিয়ে এসেছে। আমরা আশা করি, রেনো সিরিজে নতুন ফোন রেনো এইট টি ব্যবহারকারীদের ক্ষমতায়ন করবে এবং তাদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে।”

অপো রেনো এইট টি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। প্রি-অর্ডার করা গ্রাহকরা পাবেন রেনো এইট টি গিফট বক্স, তিন মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ইন্টারনেট বান্ডেল অফার। এছাড়া, ব্যবহারকারীরা অতিরিক্ত ৫ হাজার টাকার এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিভি আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

টিভি আনছে ওয়ানপ্লাস

দুর্ধর্ষ ক্যামেরা, হাইপার চার্জিং নিয়ে আসছে শাওমি ১৩ প্রো
নির্বাচিত

দুর্ধর্ষ ক্যামেরা, হাইপার চার্জিং নিয়ে আসছে শাওমি ১৩ প্রো

ফেসবুক-ইনস্টাগ্রামে অবৈধ ওষুধের বিজ্ঞাপন দেখানোয় জাকারবার্গকে চিঠি
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে অবৈধ ওষুধের বিজ্ঞাপন দেখানোয় জাকারবার্গকে চিঠি

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

১ম স্থান থেকে ৬ষ্ঠ স্থানে নামে এসেছে হুয়াওয়ে

ভ্যাট দিতে হবে না উবার-পাঠাও চালক বা যাত্রীদের
অটোমোবাইল

ভ্যাট দিতে হবে না উবার-পাঠাও চালক বা যাত্রীদের

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান
নির্বাচিত

৫ কারণে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2023

বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি

Techzoom.TV |
TechzoomTV