Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই নির্ভর চিপে বিশ্ববাজারে এগিয়ে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ মার্চ ২০২৩
এআই নির্ভর চিপে বিশ্ববাজারে এগিয়ে এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির উন্নয়নের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশও হচ্ছে। চিপ উৎপাদন থেকে শুরু করে অনেক খাতে এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। আর এদিক থেকে বিশ্ববাজারে অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় এনভিডিয়া অনেকটাই এগিয়ে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা প্রতিষ্ঠানটি হয়তো ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

কোম্পানির শেষ প্রান্তিক প্রতিবেদনের তথ্যে এমন ধারণাই পাওয়া যাচ্ছে। এ প্রযুক্তি নিয়ে বছরের পর বছর কাজ করা একমাত্র কোম্পানি না হলেও, অন্যান্য চিপ নির্মাতা কোম্পানির মধ্যে এনভিডিয়াই বিজয়ীর কাতারে রয়েছে। কেননা প্রতিষ্ঠানটি অন্যদের চিপ সরবরাহ করে থাকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি শিল্পে বর্তমানে বিনিয়োগের অন্যতম জায়গা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিবেচনায় রাখা হচ্ছে। যদিও গত বছর এ খাতে ব্যাপক কর্মী ছাঁটাই হয়েছে। পরীক্ষামূলক বিভিন্ন উদ্যোগেও পিছিয়ে গেছে এটি।

গত সপ্তাহে এনভিডিয়ার প্রান্তিক প্রতিবেদনেও এর প্রতিফলন হয়েছে। প্রত্যাশার চেয়ে ভালো ফল দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি ওয়াল স্ট্রিটের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে। এর বিপরীতে চিপ নির্মাতা ইনটেল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি নিজেদের লভ্যাংশও হারিয়েছে।

২৩ ফেব্রুয়ারি এনভিডিয়ার প্রতি শেয়ারমূল্য প্রায় ১৪ শতাংশ বেড়ে ২৩৬ দশমিক ৭ ডলারে উত্তীর্ণ হয়েছে। বছরান্তে কোম্পানির শেয়ারমূল্য বেড়েছে ৬০ শতাংশ। ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর ইনডেস্কের তথ্যানুযায়ী, এটি লাভের প্রায় তিন গুণ। মূলত বিভিন্ন কম্পিউটারের জন্য গ্রাফিকস চিপ তৈরির মাধ্যমে বাজারে আত্মপ্রকাশ করে এনভিডিয়া। ধীরে ধীরে গেমের উপস্থাপন বাস্তবসম্মত হতে শুরু করে। গেমিং থেকে ক্রিপ্টো খাতেও এনভিডিয়া প্রবেশ করে। মূলত মাইনিংয়ের কাজে এনভিডিয়ার গ্রাফিকস কার্ডের সক্ষমতা ব্যবহার করা হয়। বর্তমানে এআই তৈরির দিকে জোর দিচ্ছে কোম্পানিটি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিউ) বাজারের প্রায় ৮০ শতাংশই এনভিডিয়ার নিয়ন্ত্রণে। আর এটি কোম্পানির সাফল্যের চাবিকাঠি অন্যতম মূলমন্ত্র। এ ‘বিশেষ’ চিপ মাইক্রোসফট সমর্থিত সফটওয়্যার কোম্পানি ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতেও প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা প্রদান করে।

এআই কম্পিউটিংয়ে ব্যবহৃত নির্দিষ্ট ধরনের গণিত দক্ষতার সঙ্গে পরিচালনার উদ্দেশ্যে নকশা করা হয়েছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। অন্যদিকে ইনটেলের সাধারণ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) তুলনামূলক কম দক্ষতায় বিভিন্ন কম্পিউটিং কার্যক্রম পরিচালনা করতে পারে।

গবেষণা কোম্পানি গার্টনার বলছে, প্রযুক্তি শিল্পের দখল নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর ২০২৬ সাল নাগাদ বিভিন্ন ডাটা সেন্টারে জিপিইউর মতো বিশেষ চিপ ব্যবহারের সম্ভাবনা ১৫ শতাংশের বেশি, যা ২০২০ সালেও ৩ শতাংশের নিচে ছিল।

মার্কিন বিনিয়োগ কোম্পানি পাইপার স্যান্ডলারের বিশ্লেষক হার্ষ কুমার বলেন, ‘‌হার্ডওয়্যার ও প্রক্রিয়াকরণে এআই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এমন দুটি কোম্পানি হলো এনভিডিয়া ও এএমডি। আমাদের মতে, এ দুটি কোম্পানিই সবার ওপরে রয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি রেডমি ৯ঃ কি কি থাকছে এবারের ফোনে
নির্বাচিত

শাওমি রেডমি ৯ঃ কি কি থাকছে এবারের ফোনে

আপনার পিসিতে ভুয়া উইন্ডোজ-১১ নয়তো? জেনে নিন
নির্বাচিত

উইন্ডোজ ১১–তে অকার্যকর সফটওয়্যার দ্রুত বন্ধের সুযোগ আসছে

স্যামসাং গ্যালাক্সি এম০১
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম০১

iPhone 18 সিরিজ এবং ফোল্ডেবল আইফোন কনসেপ্ট
নির্বাচিত

দুই ধাপে বাজারে আসছে iPhone 18, থাকছে নতুন ফোল্ডেবল মডেলও!

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ব্যবহার হয় ভারতে
নির্বাচিত

গুজব রোধে হুগলিতে ইন্টারনেট বন্ধ

পর্দার নিচে সেলফি ক্যামেরা দেখালো অপো
নির্বাচিত

পর্দার নিচে সেলফি ক্যামেরা দেখালো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
টেলিকম

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ
প্রযুক্তি সংবাদ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

জুলাই স্মৃতি জাদুঘরের সূচি ও টিকিটের মূল্য
বিবিধ

জুলাই স্মৃতি জাদুঘরের সূচি ও টিকিটের মূল্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ মার্চ ২০২৩

এআই নির্ভর চিপে বিশ্ববাজারে এগিয়ে এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix