Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল ম্যাপ ব্যবহারের নিয়ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ মার্চ ২০২৩
গুগল ম্যাপ ব্যবহারের নিয়ম
Share on FacebookShare on Twitter

সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপ খুবই জনপ্রিয়। নেভিগেশনের জন্য এর বিকল্প নেই। স্মার্টফোন ব্যবহারকারীদের বেশিরভাগই গুগল ম্যাপের দ্বারস্থ হন। পথ হারালে সহজে রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপ তো অনেকেই ব্যবহার করেন। তবে জানেন কি, এই অ্যাপের সাহায্যে আরও কত কিছু করা যায়?

গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেই নিত্য যানজটে পড়েন? আগেভাগেই যদি জানা যেত, কোথায় পার্কিংয়ের জায়গা রয়েছে? অথবা মোবাইলের ডাউনলোড করা একাধিক অ্যাপের মধ্যে কোনও একটিতেই যদি সব সময় গান শোনা যেত? এবার আপনার মুশকিল আসান হতে পারে গুগল ম্যাপ।

গাড়ি কোথায় পার্ক করেছেন, তা বেমালুম ভুলে গিয়েছেন? এ ক্ষেত্রেও সহায় হতে পারে গুগল ম্যাপ। এর সাহায্যে কী করে পার্ক করা গাড়ির হদিস পাওয়া যাবে? আপনার অ্যানড্রয়েড মোবাইল হলে গন্তব্যে পৌঁছে তাতে নীল রঙের লোকেশন ডটে ট্যাপ করুন। এর পর ‘সেভ পার্কিং’ বেছে নিন।

এতে পার্ক করা গাড়ির লোকেশন চিহ্নিত করে নেবে গুগল ম্যাপ। কয়েকটি মোবাইলে ‘অ্যাড ডিটেলস’ অপশনটি রয়েছে। সেখানে বহুতল পার্কিংয়ের কোন তলায় গাড়িটি থাকল, সে তথ্যও ঢোকানো যাবে। চাইলে সেখানকার ছবিও যোগ করতে পারেন। পরে গাড়িটি খুঁজে পেতে (অ্যানড্রয়েড মোবাইলের ক্ষেত্রে) ‘পার্কিং লোকেশন’ অথবা (আইফোনের জন্য) ‘সেভড পার্কিং’-এ ট্যাপ করে সেটি জানতে পারেন। এটা ম্যাপ থেকে মুছে দিতে আইফোনে ‘ক্লিয়ার’ বা অ্যান্ড্রয়েডে ‘মোর ইনফো’য় গিয়ে ‘ক্লিয়ার’ ক্লিক করে তা করতে পারেন।

গাড়ি নিয়ে বের হয়ে একাধিক জায়গা ঘুরে তবে অফিস বা বন্ধুর বাড়ি যাবেন? সেখানেও উপকারী বন্ধুর মতো পাশে পেতে পারেন গুগল ম্যাপকে। প্রথমেই ‘স্টার্টিং পয়েন্টে’ যাত্রা শুরুর জায়গার নামটি লিখুন। সে সময়ই গন্তব্যের জায়গাটিও জানিয়ে রাখুন। এর পর ডান দিকের ৩টি ডটে ক্লিক করুন।

ডান দিকের ডটগুলোতে ক্লিক করলে একাধিক জায়গার নাম জুড়তে পারেন। চূড়ান্ত গন্তব্যের আগে যে সব জায়গায় আপনার যাওয়ার কথা রয়েছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে একাধিক স্থানের নাম এতে সেভ করে রাখতে পারেন।

অনলাইনে গুগল ম্যাপ খুলে রাখতে না চাইলে অফলাইনেই এর সুবিধা নিতে পারেন। ডাউনলোড করুন অফলাইন ম্যাপ।

এক ক্লিকেই গন্তব্যের জায়গাটি গুগল ম্যাপে দেখতে চান? সে সুবিধাও রয়েছে এই অ্যাপে। যে জায়গায় যেতে চান, সেখানকার ঠিকানাটি অ্যাপে লিখুন। তবে এ বার রাইট ক্লিক করে আপনার গন্তব্যের নামটিও লিখতে পারেন।

গন্তব্যের নাম-ঠিকানা লেখার পর গুগল ম্যাপে একটি ড্রপডাউন লিস্ট আসবে। সেখান থেকেই যখন খুশি একটি ক্লিকেই নিজের গন্তব্য সম্পর্কে জানতে পারবেন।

রেস্তোরাঁয় খেতে যেতে চান? হাজারো অ্যাপের ঝামেলায় না গিয়ে সহজেই পছন্দের রেস্তরাঁ খুঁজে নিয়ে পারেন গুগল ম্যাপের সাহায্যে।

গুগল ম্যাপের মূল মেনুতে গিয়ে ‘রেস্তরাঁ’য় আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে অজস্র রেস্তরাঁর নাম ভেসে উঠবে। তার মধ্যে থেকে পছন্দসই রেস্তরাঁ বেছে নিন। সেখানে কী কী খাবার বা পানীয় পাওয়া যায়, সে তালিকাও পেয়ে যেতে পারেন ম্যাপ থেকেই।

পছন্দের গান শুনতে গুগল ম্যাপকে কীভাবে ব্যবহার করবেন? হ্যাঁ! এমনও সম্ভব। এই অ্যাপে আপনার মনের মতো গানগুলো অ্যাড করে নিতে পারেন। পরে ইচ্ছামতো সেগুলো ঘুরিয়েফিরিয়ে শুনতে পারেন।

প্রথমে এই অ্যাপটির সেটিংসে যান। এর পর সেখান থেকে ‘নেভিগেশন সেটিংস’ বেছে নিন। তা থেকে ‘অ্যাসিস্ট্যান্ট ডিফল্ট মিডিয়া প্রোভাইডার’ ক্লিক করুন। গান শোনার জন্য যে সমস্ত অ্যাপের অপশন আসবে, তার থেকে পছন্দেরটি বেছে নিন। সেটিই আপনার গুগল ম্যাপের ইন্টারফেসে ভেসে থাকবে।

যেখানে যাবেন বলে স্থির করেছেন, সেখানে গাড়ি পার্ক করা যাবে তো? এ নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। বরং তা খুঁজে নিন গুগল ম্যাপেই।

প্রথমে গন্তব্যের নামটি গুগল ম্যাপে লিখুন। এর পর ম্যাপটি ‘এক্সপ্যান্ড’ করে ‘ডিটেলস’ ক্লিক করুন। গন্তব্যের জায়গায় পার্কিং রয়েছে কি না, তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ম্যাপ।

Tags: গুগল ম্যাপগুগল ম্যাপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি ৫২ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কৃত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি ৫২ ব্যক্তি, প্রতিষ্ঠান পুরস্কৃত

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!
নির্বাচিত

হিরো আলমের ‘ব্লু-ব্যাজ’ কেড়ে নিল ফেসবুক কর্তৃপক্ষ!

গ্রাহকদের জন্যে বিশেষ ডিসকাউন্ট নিয়ে এলো অপো ও বাটা
নির্বাচিত

গ্রাহকদের জন্যে বিশেষ ডিসকাউন্ট নিয়ে এলো অপো ও বাটা

অ্যামোলেড ডিসপ্লের স্মার্টওয়াচ আনছে রেডমি
প্রযুক্তি সংবাদ

অ্যামোলেড ডিসপ্লের স্মার্টওয়াচ আনছে রেডমি

ওয়ালটনের আইটি পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন জিপি’র স্টার গ্রাহকরা
ছাড় ও অফার

ওয়ালটনের আইটি পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন জিপি’র স্টার গ্রাহকরা

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা
অটোমোবাইল

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix