Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ মার্চ ২০২৩
স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বাজারে সাশ্রয়ীমূল্যে ডিভাইস সরবরাহের দিক থেকে শাওমি অন্যতম। বিশেষ করে এশিয়ার দেশ ভারতে প্রতিষ্ঠানটির বড় ধরনের ব্যবহারকারী রয়েছে। চাহিদা অনুযায়ী জোগান দিতে কারখানাও স্থাপন করেছে, কিন্তু দেশটিতে ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারজাতে শাওমি একেবারেই শ্লথগতিতে এগোচ্ছিল। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজারে পুনরায় শীর্ষস্থান দখল করেছে স্যামসাং ইলেকট্রনিকস। বর্তমানে শাওমি পুনরায় হিস্যা বাড়াতে পরিকল্পনা পরিবর্তন করছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীনের প্রতিষ্ঠান শাওমি ১২০ ডলার বা ১০ হাজার রুপির কম ডিভাইস বাজারজাতে বেশি মনোযোগ দিয়েছে, কিন্তু ভারতের গ্রাহক আরো ভালো ডিজাইনের উন্নত ফিচারযুক্ত ডিভাইস ক্রয়ে আগ্রহী হয়ে ওঠেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিভাইস বাজারজাত করেছে। পাশাপাশি ডিভাইস কেনার জন্য সহজ ফাইন্যান্সিং স্কিম চালু করেছে। যে কারণে দেশটির ক্রেতাদের কাছে ডিভাইস সংগ্রহ আরো সহজ হয়েছে।

হংকংভিত্তিক কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, এসব উদ্যোগের কারণে ভারতের প্রতিযোগিতাপূর্ণ বাজারে শাওমিকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিতে পেরেছে স্যামসাং। ২০২২ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ছিল ২০ শতাংশ। যেখানে শাওমির হিস্যা ছিল ১৮ শতাংশ।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তরুণ পাঠক বলেন, ‘‌ভারতের বাজারে বর্তমানে প্রিমিয়ামাইজেশন চলছে। সেখানে সাশ্রয়ীমূল্যের ফোন বেশি থাকায় শাওমি এ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।’

চীনের পর স্মার্টফোন ব্যবহারকারী ও বাজারের দিক থেকে ভারত দ্বিতীয় অবস্থানে আছে। দেশটির স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৬২ কোটি ৬০ লাখের বেশি। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে গ্রাহকের পছন্দের সঙ্গে তাল না মেলাতে পারলে যে শাস্তি পেতে হয় শাওমির শীর্ষস্থান হারানো তারই প্রমাণ। এ রকম আরেকটি উদাহরণ হচ্ছে টাটা মোটরসের ন্যানো কার। ১ হাজার ২০০ ডলার বা ১ লাখ রুপিতে এ গাড়ি কেনা যেত এবং এটিকে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ীমূল্যের গাড়ির আখ্যা দেয়া হয়। কম দামি হলেও গাড়ির মান ভালো না হওয়ায় গ্রাহক এর ব্যবহার থেকে সরে আসে।

ভিডিও দেখা থেকে শুরু করে কনটেন্ট তৈরিতে ফ্ল্যাগশিপ ডিভাইস ব্যবহারে ভারতীয়দের চাহিদা অন্যদের সুবিধার কারণ হবে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, বিশেষ করে মেটা ও আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল বেশি লাভবান হবে। কেননা অ্যাপল মূলত বেশি দামের সেলফোন বাজারজাত করে থাকে। যেগুলোর দাম ৬০৫ ডলার থেকে ২ হাজার ৫০০ ডলারের কাছাকাছি। এ কারণে এত দিন ভারতে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা খুবই কম ছিল।

কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, ২০২২ সালে ভারতে ১২০ ডলার মূল্যের স্মার্টফোনের বাজার হিস্যা ২৬ শতাংশে নেমে এসেছে। যেখানে দুই বছর আগে এ হার ছিল ৪১ শতাংশ। অন্যদিকে ৩০ হাজার রুপি বা ৩৬০ ডলারের বেশি দামের স্মার্টফোনের বাজার হিস্যা দ্বিগুণ বেড়ে ১১ শতাংশে উন্নীত হয়েছে। শাওমি ও স্যামসাং দুটি প্রতিষ্ঠানই ভারতকে ব্যবসায়িক পরিধি বাড়ানোর অন্যতম বাজার হিসেবে গণ্য করে থাকে। এখানে স্মার্টফোনই সবচেয়ে বেশি বিক্রীত পণ্য। ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে ৪৮০ কোটি ডলার আয় করেছে চীনের প্রতিষ্ঠান শাওমি। অন্যদিকে স্যামসাংয়ের আয় হয়েছে ১ হাজার ৩০ কোটি ডলার, যার মধ্যে ৬৭০ কোটি ডলার স্মার্টফোন বিক্রির মাধ্যমে এসেছে।

শাওমির ওয়েবসাইটের তথ্য বলছে, গ্রাহক যে ধরনের ডিভাইস চাচ্ছে প্রতিষ্ঠানটি সে রকম কিছু সরবরাহ করতে পারছে না। স্যামসাংয়ের ওয়েবসাইটে যেখানে ৩৬০ ডলারের বেশি মূল্যমানের ১৬টি ডিভাইস রয়েছে সেখানে শাওমি মাত্র ছয়টি ডিভাইস বাজারজাত করেছে। অন্যদিকে ১২০ ডলারের নিচে শাওমির ডিভাইস রয়েছে ৩৯টি। তবে এর অধিকাংশই স্টকে নেই। সেখানে স্যামসাং মাত্র সাতটি মডেল লিপিবদ্ধ করেছে।

কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, গত দুই বছরে শাওমির মাত্র ১ শতাংশ স্মার্টফোন প্রিমিয়াম ক্যাটাগরির ছিল। যেখানে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস বাজারজাত দ্বিগুণ বেড়ে ১৩ শতাংশ হয়েছে। তবে বর্তমানে শাওমি প্রিমিয়াম স্মার্টফোন বাজারজাতের মাধ্যমে পণ্যের লাইনআপে পরিবর্তন আনতে কাজ করছে। জানুয়ারিতে প্রতিষ্ঠানটি নোট ১২ সিরিজ বাজারে আনে। এ সিরিজের ডিভাইসগুলোর সর্বোচ্চ মূল্য ৩০ হাজার রুপি। সম্প্রতি শাওমি ১৩ প্রোও বাজারে এসেছে। যার মূল্য ৭৯ হাজার ৯৯৯ রুপি বা ৯৭০ ডলার, যা ভারতের বাজারে সর্বোচ্চ। কৌশলগত এ পরিবর্তনের সুফলও দেখতে পাচ্ছে প্রতিষ্ঠানটি। বাজারে আনার মাত্র দুই সপ্তাহের মধ্যে নোট ১২ সিরিজের বিক্রি ৬ কোটি ১০ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিতর্কে জড়ালো ওয়ানপ্লাস, ‘অনাবৃত’ শরীর দেখা যায় ক্যামেরায়
নির্বাচিত

বিতর্কে জড়ালো ওয়ানপ্লাস, ‘অনাবৃত’ শরীর দেখা যায় ক্যামেরায়

এএমডির প্রসেসর নিয়ে এইচপির নতুন ল্যাপটপ
নির্বাচিত

এএমডির প্রসেসর নিয়ে এইচপির নতুন ল্যাপটপ

৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?
টেলিকম

৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কিনতে তালিকা তৈরির নির্দেশ
নির্বাচিত

অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন কিনতে তালিকা তৈরির নির্দেশ

পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স
নির্বাচিত

পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে ইনফিনিক্স

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২৩

স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি

Techzoom.TV |
TechzoomTV