Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় স্মার্টফোন বিক্রি ৭ বছরের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ মে ২০২৩
মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় স্মার্টফোন বিক্রি ৭ বছরের সর্বনিম্নে
Share on FacebookShare on Twitter

সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগের কারণে বিশ্বের বিভিন্ন ব্যবসা খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে স্মার্টফোনের বাজার এতে বেশি প্রভাবিত হয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়ও নেতিবাচক প্রভাব দেখা গেছে। ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে এ দুটি অঞ্চলে স্মার্টফোন বাজারজাত বা বিক্রি সাত বছরের সর্বনিম্নে চলে এসেছে। সম্প্রতি নতুন একটি জরিপে এ তথ্য জানা গেছে।

ইন্ডাস্ট্রি আপডেটের প্রান্তিক প্রতিবেদনে কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, মার্চে শেষ হওয়া প্রান্তিকে অঞ্চলগুলোয় বার্ষিক স্মার্টফোন বাজারজাত ১১ শতাংশ কমেছে। ২০১৬ সালের প্রথম প্রান্তিকের পর যা সব থেকে কম। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে বেশ কয়েকটি বিষয় প্রভাব বিস্তার করেছে। এর মধ্যে রয়েছে উচ্চমূল্যস্ফীতির হার, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ও গ্রাহক পর্যায়ে কম চাহিদা।এর ফলে অরিজিনাল ইকুইফমেন্ট উৎপাদনকারীরা (ওইএম) ইনভেন্টরি সংশোধন, চ্যানেলের দক্ষতা বৃদ্ধি ও খরচ কমানোর মাধ্যমে নিম্নমুখী অবস্থানে ছিল।

প্রথম প্রান্তিকে অ্যাপল এ পরিস্থিতিতে সুফলই পেয়েছিল। কেননা এ সময় অঞ্চলগুলোয় আইফোন ১৪ সিরিজ বাজারজাত ৩৫ শতাংশ বেড়েছিল। মূলত ফ্ল্যাগশিপ মডেলগুলোর চাহিদা প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করেছে। গত সপ্তাহে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি বাজার পূর্বাভাস অতিক্রম করার কথা জানিয়েছে। ফ্ল্যাগশিপ পণ্যের বিক্রি বাড়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অ্যাপলই একমাত্র ওইএম যারা প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে পেরেছে। তবে অঞ্চল দুটিতে অ্যাপলের বাজার হিস্যা আগের বছরের ৫ শতাংশ থেকে ৭ শতাংশে উত্তীর্ণ হয়েছে এবং পঞ্চম স্থান দখল করতে পেরেছে।

অন্যদিকে বিশ্বের অন্যতম সেলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ২৭ শতাংশ বাজার হিস্যা নিয়ে বাজারের শীর্ষে ছিল। গত বছর যার পরিমাণ ছিল ২৪ শতাংশ। কাউন্টার পয়েন্টের তথ্যানুযায়ী, প্রথম প্রান্তিকে বাজারজাতে ২ শতাংশ লোকসানে পড়েছে।

জরিপে বলা হয়, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এ সিরিজের ফাইভজি মডেল বাজারজাতের মাধ্যমে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এটি কোম্পানিটির মিড রেঞ্জ সেগমেন্ট। হংকংভিত্তিক কাউন্টারপয়েন্টের একজন সিনিয়র অ্যানালিস্ট ইয়াং ওয়াং এক প্রতিবেদনে বলেন, ‘‌সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ আরো চ্যালেঞ্জিং হওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার স্মার্টফোন বাজার আরো একটি কঠিন প্রান্তিক দেখেছে।’

গ্রাহকের মধ্যে মোবাইল ডিভাইস কেনার হার কমেছে। মূলত মূল্যস্ফীতির কারণে কেনার চাহিদা কমেছে। এছাড়া এখন খুব প্রয়োজন ছাড়া সহসাই কেউ সেলফোন আপডেট করছে না। অন্যদিকে ওইএমগুলোও মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। উচ্চ করহার ও সরবরাহ সংকটের কারণে উৎপাদন এবং প্রচারণা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

ওয়াং বলেন, ‘‌গ্রাহক পর্যায়ে চাহিদা কমার যে হার তা পুরো বছরজুড়ে থাকবে। কেননা গ্রাহক বর্তমানে নতুন ডিভাইস কেনার পরিবর্তে পুরনো ডিভাইস আরো লম্বা সময় ব্যবহার করতেই আগ্রহী।’

তিনি বলেন, ‘‌প্রযুক্তিবিদদের আশা বছরের দ্বিতীয়ার্ধে মজুদ সমস্যার সমাধান হবে। পাশাপাশি ওইএম ও বিতরণকারীরা তাদের পণ্যের পোর্টফোলিওতে পরিবর্তন আনবে ও নতুন পণ্য উন্মোচন করবে।’

প্রযুক্তি জায়ান্টরা সেভাবে বাজার ধরতে না পারলেও চীনভিত্তিক ট্রানশন হোল্ডিংসের মালিকানাধীন টেকনো আফ্রিকায় শীর্ষ বিক্রেতার খেতাব অর্জন করেছে। ১৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি। ৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে ইনফিনিক্স। তবে বছরের প্রথম প্রান্তিকে দুটি কোম্পানির স্মার্টফোন বাজারজাত যথাক্রমে ১০ ও ৬ শতাংশ কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি নারজো ৩০ প্রো বনাম রেডমি নোট ১০ প্রো ম্যাক্স : কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি নারজো ৩০ প্রো বনাম রেডমি নোট ১০ প্রো ম্যাক্স : কোনটি সেরা দেখে নিন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

২০২১ সালের সেরা ৬ স্মার্টফোন
মোবাইল এরিনা

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৬ স্মার্টফোন

২০২৫ সালের সেরা ৭টি মোবাইল ফোন
নির্বাচিত

২০২৫ সালের সেরা ৭টি মোবাইল ফোন

দুর্দান্ত ফোন নিয়ে আসছে ব্ল্যাক শার্ক ৪
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ফোন নিয়ে আসছে ব্ল্যাক শার্ক ৪

২০২৬ সালে ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

২০২৬ সালে ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মে ২০২৩

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় স্মার্টফোন বিক্রি ৭ বছরের সর্বনিম্নে

Techzoom.TV |
TechzoomTV