Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ মে ২০২৩
তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন শাখার উদ্বোধন
Share on FacebookShare on Twitter

তিন জেলায় নতুন তিনটি শাখা চালু করলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। সম্প্রতি উদ্বোধন হওয়া ওয়ালটন প্লাজার শাখাগুলোর অবস্থান মাদারীপুরের শিবচর, চুয়াডাঙ্গার দর্শনা এবং কুষ্টিয়ার পোড়াদহে। ওয়ালটন প্লাজার এসব সেলস আউটলেট থেকে সহজেই সাশ্রয়ী দামে গ্রাহকরা কিনতে পারছেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, স্মার্টফোন ও ফ্যানসহ বিভিন্ন ধরনের পণ্য। পাচ্ছেন কিস্তিতে পণ্য কেনার সুযোগসহ ৬ মাস পর্যন্ত ০% ইন্টারেস্ট এবং কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় দেয়া বিশেষ সুবিধা।

সম্প্রতি পরপর তিনদিন তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন তিন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদুজ্জামান তানভীর এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোরুম উদ্বোধন উপলক্ষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কৃত করে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

শিবচরের পাচ্চর বাজারে ওয়ালটন প্লাজার উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর থানার ওসি আনোয়ার হোসেন। চুয়াডাঙ্গার দর্শনায় ওয়ালটন প্লাজার উদ্বোধনে ছিলেন দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদসহ ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

আর পোড়াদহ ওয়ালটন প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার কাজী আরিফ হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার ওবাইদুর রহমান তালুকদার, রিজিওনাল সেলস ম্যানেজার এম এস দ্বীন ইসলাম ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমান প্রমুখ।

ওয়ালটনের ডিএমডি হুমায়ুন কবীর বলেন, কিস্তিতে পণ্য কেনাসহ গ্রাহককে সারা বছরই বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে ওয়ালটন প্লাজা। ক্রেতা সুবিধা নিশ্চিতে বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজার রয়েছে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’। এর আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। ইতোমধ্যে দেশব্যাপী অসংখ্য গ্রাহক ও তাদের পরিবার এই সুবিধার আওতায় এসেছেন। এর পাশাপাশি দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবনবীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীদের জন্য সর্বোচ্চ সেবা ও মূল্যছাড়সহ বিশেষ সুবিধা দেয়া হচ্ছে।

চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন প্লাজা বাংলাদেশের ইলেকট্রনিক্স প্রোডাক্টের সবৃবৃহৎ সেলস আউটলেট। বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স পণ্য সব মানুষের ঘরে পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শোরুম চালু করছে ওয়ালটন প্লাজা। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে যেমন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে তেমনি ক্রেতারা হাতের নাগালেই পাচ্ছেন প্রয়োজনীয় পণ্য ও সেবা। চলতি বছর আরো অন্তত ১০০টি নতুন প্লাজা চালুর লক্ষ্যে আমরা কাজ করছি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এবার গাড়ি আনছে অ্যাপল
নির্বাচিত

বাজারে এবার গাড়ি আনছে অ্যাপল

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো
নির্বাচিত

নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এক্সপো

কুবি শিক্ষার্থীদের তৈরি রোবটে অবাক প্রযুক্তির দুনিয়া!
নির্বাচিত

কুবি শিক্ষার্থীদের তৈরি রোবটে অবাক প্রযুক্তির দুনিয়া!

মুছে ফেলা বার্তা সংরক্ষণ করছে অ্যালেক্সা
নির্বাচিত

মুছে ফেলা বার্তা সংরক্ষণ করছে অ্যালেক্সা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

নতুন এক্সবক্স আনল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নতুন এক্সবক্স আনল মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মে ২০২৩

তিন জেলায় ওয়ালটন প্লাজার নতুন শাখার উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix