Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-পাসপোর্ট আবেদনের ‘এ টু জেড’ জানুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 October 2020
ডিসেম্বরের মধ্যেই ই-পাসপোর্ট চালু হবে: অর্থমন্ত্রী
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ডিআইপি ডটগভ ডটবিডির তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে।

এ চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য, যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এতে মাইক্রোপ্রসেসর বা চিপ এবং অ্যান্টেনাসহ স্মার্টকার্ড প্রযুক্তি ব্যবহৃত হয়।

পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়। ই-পাসপোর্টে যেসব বায়োমেট্রিক তথ্য নেয়া হয় সেসব হলো- ছবি, আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও আইরিশ।

ইলেকট্রনিক বর্ডার কন্ট্রোল ব্যবস্থা (ই-বর্ডার) দিয়ে পাসপোর্ট চিপের বাইরের বায়োমেট্রিক বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক যাচাই করা হয়।

পাবলিক কি ইনফ্রাষ্ট্রাকচারের (পিকেআই) মাধ্যমে পাসপোর্ট চিপে থাকা তথ্য যাচাই করা হয়। তাই জালিয়াতি করা কঠিন।

সাধারণ পাসপোর্টের মতো ই-পাসপোর্টের আবেদনও অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পুরো প্রক্রিয়াটি জানুন-

প্রথম ধাপ

> www.epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুন

> যেসব তথ্য চায় তা দিয়ে সঙ্গে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন। ইনবক্সে মেইল খুজে না পেলে Junk Mail/ Spam Mail ফোল্ডারে খুঁজলে পেয়ে যাবেন।

> Account খোলার পর Apply for a new-e-passport দিন।

> যা যা তথ্য প্রয়োজন সেগুলো সঠিকভাবে দিন।

> অনেকেই চিন্তিত থাকেন Md এরপর dot দিব কি দিব না? Dot না দিলে সমস্যা হবে না তো?
মনে রাখবেন, ই-পাসপোর্টে বর্ণ ছাড়া কোনো চিহ্ন প্রিন্ট হয় না। সুতরাং না দেয়াই উত্তম।

> তথ্য দেয়ার সময় কখনো ভাড়া বাসার ঠিকানা দিবেন না। সবসময় স্থায়ী ঠিকানা দেয়ার চেষ্টা করবেন।

> আপনি কোন ধরনের পাসপোর্ট করবেন উল্লেখ করে দিবেন। ই-পাসপোর্ট দুই ধরনের। একটি ৪৮ পাতার, অন্যটি ৬৪ পাতার।

৪৮ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলার- ৪,০২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেস-৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেস- ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে

৪৮ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলার- ৫,৭৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেস- ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেস- ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে

৬৪ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলার- ৬,৩২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেস- ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেস- ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে

৬৪ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলার- ৮,০৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপ্রেস- ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেস- ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে

> কোন পদ্ধতিতে পেমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এখন সম্ভবত অনলাইনে বিকাশ বন্ধ। তাই অফলাইনেই করতে হবে।

> সব তথ্য ঠিক মতো দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর ই-মেইলেও একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন।

> Application form টা download করে রাখুন।

দ্বিতীয় ধাপ

> Application Submit এরপর schedule select করতে হবে

> আপনার মন মতো যে কোনো খালি slot এ appointment নিতে পারবেন।

তৃতীয় ধাপ

> নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে। কোন ব্যাংকগুলোতে টাকা জমা দিবেন- ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক

> ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি নিয়ে যাবেন।

> টাকা জমা দেয়ার পর রিসিট/ payment slip দিবে/ সেটা যত্ন করে রাখবেন।

চতুর্থ ধাপ

> নিচের ডকুমেন্টগুলো নিয়ে যাবেন

> পার্সপোর্ট ফর্মের প্রিন্টেড কপি (both side print)

> Appointment/ Order slip কপি

> NID এবং NID এর ফটোকপি

> বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের ফটোকপি

> Student ID Card এর ফটোকপি (শিক্ষার্থীদের জন্য)

> ব্যবসায় দলিল (ব্যবসায়ীদের জন্য)

> Office ID card কপি এবং আনুশাঙ্গিক কাগজ পত্র (জব করেন যারা তাদের জন্য)

> নিকাহ নামার দলিল (বিবাহিতদের জন্য)

> কোনো সাদা/হালকা রঙের জামা পরবেন না

আগারগাঁও RPO এর জন্য

> ৩০৮ নং কক্ষে যাবেন, উপযুক্ত কাগজ গুলো নিয়ে, application form দেখে সেখান থেকে একটা সিল এবং সিরিয়াল লিখে দিবে।

> ৪০১ নং কক্ষে ৩০৮ এ দেয়া সিরিয়াল মতো আপনাকে প্রবেশ করানো হবে। এই কক্ষে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে কিনা চেক করা হবে।
> application online এ সাবমিটে কোনো ভুল হয়ে থাকলে এখানে বলে নিবেন। তারা মার্ক করে দিবে আপনার ফর্মে। চেক শেষে তারা একটা সিল এখন সাইন করে দিবে।

> ৪০৩ নং কক্ষ পুরুষ, ৪০৪/৪০৫ নং কক্ষ মহিলা ও শিশুদের বায়োমেট্রিক করানো কক্ষ। ৪০১ নং কক্ষ থেকে সিল নেয়ার পর। এই কক্ষে আপনার ডিকুমেন্ট রিচেক করা হবে, ডকুমেন্ট স্ক্যান করা হবে এবং কোনো সংশোধন থাকলে সংশোধন করা হবে।

> ২ হাতের ১০ আঙ্গুলের ছাপ, চোখ স্ক্যান ও ডিজিটাল স্বাক্ষর নেয়া হবে।

> কাজ শেষ হলে Delivery Slip দিয়ে দিবে।

পঞ্চম ধাপ (পুলিশ ভ্যারিফিকেশন)

> পুলিশ বাসায়ও আসতে পারে থানায়ও ডাকতে পারে

> থানায় ডাকলে, শিক্ষার্থী হলে বাবাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ তার একটা স্বাক্ষরের দরকার হবে

> ডকুমেন্ট যা সঙ্গে রাখতে হবে-

> জাতীয পরিচয়পত্রের কপিNID copy

> স্টুডেন্ট আইডির কপি Student ID Copy

> এসএসসির সার্টিফিকেট SSC Certificate

> পিতার এনআইডি/জাতীয় পরিচয়পত্রের কপি

> মায়ের পরিচয়পত্রের কপি

> ইউটিলিটি বিলের কপি

> জমি/ফ্লাটের দলিলের কপি, স্থায় ঠিকানা ঢাকা হলে।

> পুলিশ সম্ভবত চা নাস্তার জন্য ৫০০-১০০০ নিতে পারে। যদি কোনো ভুল থাকে পরিমাণ আরো কয়েকগুণ বাড়বে।

ষষ্ঠ ধাপ (পাসপোর্ট ডেলিভারি)

> পুলিশ ভেরিফিকেশনের কিছু দিন পর (৪-৬ দিন) Application Status, Enrollment pending Approval থেকে Enrollment Approved হবে। এবং পাসপোর্টের তৈরির কাজ শুরু হবে।

> Enrollment Approved status এর কিছু দিন পর (২-৩দিন) status হবে Passport Shipped।

> Passport Shipped এর ১/২ দিন পর SMS, email এবং status হবে ePassport is ready for issuance তখন পার্সপোট আনতে RPO তে যেতে হবে।

> সঙ্গে delivery slip এবং NID এর কপি নিয়ে যাবেন।

> ৩০১ নং কক্ষের ডান পাশে আপনার delivery slip দিয়ে সিরিয়াল নিবেন।

> আপনার সিরিয়াল আসলে ৩০১নং কক্ষের বাম পাশে স্বাক্ষর আর ফিঙ্গার স্ক্যান দিয়ে e-Passport নিয়ে আসবেন।

এই হলো ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রসেস। এই পুরো প্রসেসের সময় আপনি আপনার পাসপোর্ট প্রসেসের অবস্থা দেখতে পাবেন আপনার account এ login করে।

কয়েকটি বিষয় মাথায় রাখবেন-

> দালাল থেকে দূরে থাকুন

> কিছু জানার থাকলে হয় হেল্প ডেস্কে জিজ্ঞাসা করুন, নয় আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করুন। খামাখা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকা অফিসারদের বিরক্ত করবেন না।

> পারমানেন্ট আড্রেস ঠিক মতো দিবেন।

> যা যা ডকুমেন্ট দরকার সঙ্গে রাখবেন।

> সময় হিসাব করবেন application RPO তে জমা দেয়ার পর থেকে।

বিঃদ্রঃ এখানে শুধু প্রাপ্ত বয়স্কদের ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়ার বিবরণ দেয়া হয়েছে। এই লিঙ্কে ঢুকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখতে পারেন।
http://bit.ly/epassportbd2020

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রি লেবার চার্জে ভিভোর ফোন মেরামতের সুবর্ণ সুযোগ!
প্রযুক্তি সংবাদ

ফ্রি লেবার চার্জে ভিভোর ফোন মেরামতের সুবর্ণ সুযোগ!

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু
নির্বাচিত

ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!
নির্বাচিত

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!

প্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যারের আক্রমণ কমেছে: সফোস
নির্বাচিত

প্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যারের আক্রমণ কমেছে: সফোস

যেভাবে ফোনকলে কম্পিউটারে রিভিস করা যায়!
কিভাবে করবেন

যেভাবে ফোনকলে কম্পিউটারে রিভিস করা যায়!

শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬
নির্বাচিত

শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2020

ই-পাসপোর্ট আবেদনের ‘এ টু জেড’ জানুন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix