Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জুন ২০২৩
চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
Share on FacebookShare on Twitter

ডেটা নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশে সমালোচনায় পড়া টিকটক আগামী কয়েক বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির লক্ষ্য এই অঞ্চলে ব্যবহারকারী দ্বিগুণে উন্নীত করা।

বৃহস্পতিবার (১৫ জুন) ইন্দোনেশিয়ার জাকার্তায় এ ঘোষণা দিয়েছেন টিকটকের সিইও শো জি চিউ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ৬৩ কোটির জনসংখ্যার অর্ধেক বয়স ৩০ বছরের কম। ব্যবহারকারী সংখ্যার দিক থেকে যা টিকটকের বৃহত্তম বাজারগুলোর অন্যতম।

তবে ই-কমার্সের ক্ষেত্রে অঞ্চলটি এখনো এই প্লাটফর্মের জন্য আয়ের বড় উৎস হয়ে উঠতে পারেনি। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শোপি, লাজাডা ও টোকোপিডিয়ার মতো ই-কর্মাস অ্যাপ। যার প্রতিটির পেছনে রয়েছে বড় প্রযুক্তি জায়ান্ট।

শো জি চিউ জাকার্তার এক অনুষ্ঠানে বলেন, আমরা আগামী কয়েক বছরে ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি।

এই অঞ্চলে টিকটকের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরতে এই ফোরামের আয়োজন করা হয়।

তিনি বলেন, টিকটক আরো বৈচিত্র্যময় হয়ে উঠছে। বেশি ব্যবহারকারী যুক্ত হচ্ছে। বিজ্ঞাপনের বাইরে প্রসারিত হচ্ছে ই-কমার্স। লাইভস্ট্রিমিংয়ের সময় গ্রাহকদের পণ্য কেনার সুযোগও দিচ্ছে।

চিউ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিকটকের আট হাজার কর্মী রয়েছে। এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ায় দুই লাখ ছোট বিক্রেতা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করছে।

চীনা মালিকানাধীন সংস্থাটি কয়েকটি দেশের সরকার ও নিয়ন্ত্রকদের কাছ থেকে তদন্তের মুখোমুখি হয়েছে। সন্দেহ করা হয়, চীনের স্বার্থে অ্যাপটি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে। এমন পরিস্থিতিতে বিনিয়োগের ঘোষণা এল।

এরই মধ্যে ব্রিটেন ও নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ সরকারি ফোনে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে। তবে চীনা সরকারের সঙ্গে তথ্য-উপাত্ত ভাগাভাগির কথা অস্বীকার করেছে টিকটক।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরকারি ডিভাইসে বড় ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন না হলেও এর বিষয়বস্তুর ওপর নজরদারি রয়েছে। ইন্দোনেশিয়া ২০১৮ সালে অল্প সময়ের জন্য নিষিদ্ধ করে। অভিযোগে ছিল পর্নোগ্রাফি, অসংযত বিষয়বস্তু ও ব্লাসফেমি নির্ভর কনটেন্ট প্রকাশ। এ ছাড়া তরুণ, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য হুমকিস্বরূপ ‘বিষাক্ত’ উপাদান রয়েছে বলে তদন্তের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

আপনি কি জানেন? গুগল আপনাকে আপনার থেকে ভালো চিনে!
কিভাবে করবেন

আপনি কি জানেন? গুগল আপনাকে আপনার থেকে ভালো চিনে!

কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে নতুন ফোন আনলো শাওমি
নির্বাচিত

কোয়াড ক্যামেরা, পাঞ্চহোল ডিসপ্লে নতুন ফোন আনলো শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
নির্বাচিত

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি  তথ্য
অটোমোবাইল

বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি তথ্য

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি পরামর্শ

আইফোন হবে আরও বুদ্ধিমান: নতুন আইওএস বেটায় অ্যাপল ইন্টেলিজেন্সের ব্যাপক উন্নতি!

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন
প্রযুক্তি সংবাদ

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ

বৈশ্বিক বাজারে মেমোরি চিপের তীব্র সংকট, স্মার্টফোনের লাগামহীন...

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুন ২০২৩

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিকটক

Techzoom.TV |
TechzoomTV