Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর মানবদেহে ব্রেইন চিপ পরীক্ষায় আশাবাদী নিউরোলিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ জুন ২০২৩
চলতি বছর মানবদেহে ব্রেইন চিপ পরীক্ষায় আশাবাদী নিউরোলিংক
Share on FacebookShare on Twitter

মানবদেহে ব্রেইন চিপের পরীক্ষা চালানোর বিষয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে ইলোন মাস্ক মালিকানাধীন নিউরোলিংক। চলতি বছর এ পরীক্ষা সম্পন্নের বিষয়ে আশা প্রকাশ করেছে ব্রেইন চিপ স্টার্টআপটি। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে আয়োজিত ভিভাটেক ইভেন্টে মাস্ক এ কথা জানান।

বক্তব্য দেয়ার সময় নিউরোলিংকের সহপ্রতিষ্ঠাতা মাস্ক জানান, রয়টার্সের পর্যবেক্ষণে থাকা ওয়েবকাস্টে টেট্রাপ্লেজিক বা প্যারাপ্লেজিক রোগীদের মাথায় ব্রেইন চিপ বসানো হবে। শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়ার কয়েকটি ধাপ রয়েছে। প্যারালাইসিস নামে যেটি পরিচিত। এর অন্যতম দুটি স্তর হচ্ছে টেট্রাপ্লেজিক ও প্যারাপ্লেজিক। এর মধ্যে টেট্রাপ্লেজিক সবচেয়ে জটিল। এ স্তরে রোগীর ব্রেন ছাড়া শরীরের বাকি অংশ অচল হয়ে যায়। তবে মোট কতজন রোগীকে চিপ ইমপ্লান্টের আওতায় আনা হবে বা কতদিন পর্যন্ত চলবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে টেসলা, টুইটার ও স্পেসএক্সের মালিক ইলোন মাস্ক বলেন, ‘‌চলতি বছর শেষেই হয়তো প্রথম চিপ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।’

গত মাসে নিউরোলিংক জানায়, প্রথম পর্যায়ে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতি পাওয়া গেছে। এটি স্টার্টআপটির জন্য বড় অর্জন। কেননা পশুর দেহে এ পরীক্ষা চালানোর জন্য সরকারি তদন্তের মুখেও পড়তে হয়েছিল কোম্পানিটিকে। আগে দেয়া এক বিবৃতিতে নিউরোলিংককে ব্রেইন ইমপ্লান্ট ও সার্জিক্যাল রোবট ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়টি স্বীকার করেছে এফডিএ। এর বাইরে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

বিশ্লেষক ও গবেষকদের মতে, মানবমস্তিষ্কে চিপ স্থাপন নিরাপদ বলে প্রমাণ করতে পারলেও বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু করতে নিউরোলিংককে কয়েক বছর এমনকি এক দশকও অপেক্ষা করতে হতে পারে। অন্যান্য অনেক নিউরোটেক কোম্পানি মানবদেহে চিপ স্থাপন করেছে। তাদের সঙ্গেও নিউরোলিংককে প্রতিযোগিতা করতে হবে।

২০১৬ সালে নিউরোলিংক প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালের শুরুতে প্রথম এফডিএর অনুমোদন নেয় কোম্পানিটি। অন্যান্য সংস্থা নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে আবেদন বাতিল করে দেয় বলে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে। এসব বিষয়ের মধ্যে অন্যতম একটি হলো ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি। সংস্থাগুলোর বক্তব্য ছিল, চিপ স্থাপনে যে তার ব্যবহৃত হবে সেগুলো মস্তিষ্কের স্নায়ুর জন্য ক্ষতিকর হবে। এছাড়া মস্তিষ্কের টিস্যুর ক্ষতি না করে ডিভাইস বের করে আনার বিষয়ও ছিল। প্রাণীদেহে পরীক্ষার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের কারণে নিউরোলিংক ফেডারেলের সমালোচনার মুখেও পড়ে।

২০২২ সালে রয়টার্সের কাছে নিউরোলিংকের কর্মীরা জানান, এফডিএর দ্রুত অনুমোদন পাওয়ার জন্য কোম্পানিটি অনেক প্রাণীর দেহে চিপ স্থাপনের চেষ্টা করেছে। এতে প্রাণীমৃত্যুর হারও ছিল বেশি। সূত্র জানায়, প্রাণীদেহে পরীক্ষা চালানোর মাধ্যমে কোম্পানিটি মানবদেহে চিপ স্থাপনের অনুমতি গ্রহণে ডাটাবেজ তৈরি করেছে।

প্রাণী কল্যাণ লঙ্ঘনের জন্য ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের অফিস অব ইন্সপেক্টর জেনারেলের তদন্তের মুখেও পড়ে নিউরোলিংক। তবে এ বিষয়ে সংস্থাটির মুখপাত্ররা মন্তব্য করেননি। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোয় কোম্পানিটির বাজারমূল্য উল্লেখজনকভাবে বেড়েছে। দুই বছর আগে প্রাইভেট তহবিল সংগ্রহের মাধ্যমে এর মূল্য ছিল ২০০ কোটি ডলার। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

নিউরোলিংকের চিপ স্থাপন কার্যক্রম দ্রুত বাড়ায় প্রাণী বোর্ডে যারা কর্মরত ছিলেন তারা লাভবান হয়েছেন বলেও জানা গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেকেন্ডারি বাণিজ্যের মাধ্যমে কোম্পানির কর্মীদের কাছে থাকা স্টকের মূল্য ১৫০ শতাংশ বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব টেলিস্কোপ
নির্বাচিত

পার্কিং স্পটে পৌঁছেছে জেমস ওয়েব টেলিস্কোপ

আসছে আইফোন ১৭ সিরিজ: বড় চমক নিয়ে প্রস্তুত অ্যাপল
নির্বাচিত

আইফোনে আসছে স্মার্ট রিমাইন্ডার, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকানো যাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকানো যাবে

দাম কমলো টেকনো ফোনের
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কেনা ও বিদেশ থেকে আনার পর যা করতে হবে

ফোনের পর এবার আসছে গুগল স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

ফোনের পর এবার আসছে গুগল স্মার্টওয়াচ

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুন ২০২৩

চলতি বছর মানবদেহে ব্রেইন চিপ পরীক্ষায় আশাবাদী নিউরোলিংক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix